Sponsored

চীনের কাছে Google-এর AI তথ্য! সাবেক প্রকৌশলী দোষী সাব্যস্ত | কমপিউটার জগৎ - Nettumi

0
1

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গোপন তথ্য চীনের কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের কাছে পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক প্রকৌশলী লিনওয়েই ডিংকে প্রায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ ৮৯ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ এবং ২৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। কারাদণ্ড শেষে আরও দুই বছর আদালতের নজরদারিতে থাকতে হবে তাঁকে।

ডিংয়ের বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরি ও অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। ১১ দিন ধরে চলা বিচার শেষে তাঁকে বাণিজ্যিক গোপন তথ্য চুরির সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে পরে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, ডিং গুগলের এআই অবকাঠামো সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছিলেন। এসব নথিতে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের তথ্যের পাশাপাশি গুগলের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিট (TPU) ও GPU প্রযুক্তির তথ্যও ছিল।

এ ছাড়া হাজার হাজার চিপ একসঙ্গে যুক্ত করে সুপারকম্পিউটারের মতো কাজ করানোর সফটওয়্যার এবং গুগলের এআই সুপারকম্পিউটার ও ক্লাউড ব্যবস্থায় ব্যবহৃত নেটওয়ার্ক প্রযুক্তির তথ্যও চুরি করা হয়েছিল। এসব প্রযুক্তির নকশা ও কার্যপ্রণালির তথ্য অন্য প্রতিষ্ঠানকে একই ধরনের এআই অবকাঠামো তৈরির ক্ষেত্রে সময় ও গবেষণার খরচ কমাতে সহায়তা করতে পারে।

চীনের নাগরিক লিনওয়েই ডিং ‘লিওন ডিং’ নামেও পরিচিত। ২০১৯ সালে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গুগলে যোগ দেন তিনি। গুগলে কাজ করার সময় এআই সুপারকম্পিউটিং ডেটা সেন্টারের গোপন ব্যবস্থায় তাঁর প্রবেশাধিকার ছিল।


"চীনের কাছে Google-এর AI তথ্য! সাবেক প্রকৌশলী দোষী সাব্যস্ত | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Status
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস 2025 |স্টাইলিশ ফেসবুক ক্যাপশন বাংলা
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস: আসসালামু আলাইকুম বন্ধুরা স্টাইলিশ ফেসবুক ক্যাপশন আর্টিকেলে আপনাদের...
By Nettumi 2026-10-03 03:28:52 0 66
Tech
ছেঁড়া চার্জারের তারে স্কচ টেপ লাগানো কতটা নিরাপদ? | কমপিউটার জগৎ - Nettumi
স্মার্টফোনের পাশাপাশি চার্জারও এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। তবে দীর্ঘদিন...
By Nettumi 2026-10-11 15:16:19 0 2
Hacking Course
🔥 ১০টি অসাধারণ Free Online Tool যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের প্রায় সব কাজই কোনো না কোনোভাবে...
By Nettumi 2026-09-25 16:46:25 0 35
Nulled
BD Online Popular News | Techtunes | টেকটিউনস
এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোন গুলো! কম্পিউটার লাভার
By Nettumi 2026-09-25 03:20:55 0 109
Tech
5টি আশ্চর্যজনক ওয়েবসাইট যা আপনি জানেন না | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:59:51 0 71
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com