Sponsored

পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ | কমপিউটার জগৎ - Nettumi

0
0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে। প্রায় ৩০ লাখ কর্মী সামরিক ও সরকারি কাজের উপযোগী এসব এআই সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

চ্যাটজিপিটির বিশেষ সংস্করণের নাম চ্যাটজিপিটি মিল এবং গ্রকের সংস্করণ গ্রক ফর গভর্নমেন্ট। দুটি সেবাই পেন্টাগনের নিরাপদ এআই প্ল্যাটফর্ম জেনএআই ডট মিলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর আগে এই প্ল্যাটফর্মে গুগলের জেমিনাই ব্যবহারের সুযোগ ছিল।

চ্যাটজিপিটি মিল মূলত নথি তৈরি, প্রশাসনিক কাজ, পরিকল্পনা, নীতিমালা ও সরবরাহ ব্যবস্থাপনার মতো কাজে ব্যবহার করা হবে। অন্যদিকে গ্রক ফর গভর্নমেন্ট সামরিক কার্যক্রম, তথ্য বিশ্লেষণ, বাজার বিশ্লেষণ ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মতো কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, জেনএআই ডট মিল প্ল্যাটফর্মে ইতোমধ্যে ১৭ লাখের বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। সংবেদনশীল সরকারি তথ্য সাধারণ এআই প্ল্যাটফর্মে ব্যবহারের ঝুঁকি কমাতেই এই নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা হয়েছে।

তবে সর্বোচ্চ শ্রেণিবদ্ধ গোপন তথ্য ব্যবহারের অনুমতি এই ব্যবস্থায় নেই। এদিকে পেন্টাগনের নতুন এআই ব্যবস্থায় অ্যানথ্রপিকের ক্লড যুক্ত হয়নি।


"পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
ক্যারিয়ার গড়ুন ওয়েব ডেভেলপমেন্ট পেশায়! জেনে নিন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:59:31 0 47
Nulled
Cloud File Transfer v1.0 Nulled - File Share and File Transfer Service as SaaS Script
Cloud File Transfer v1.0 Nulled – File Share and File Transfer Service as SaaS Script...
By Nettumi 2026-09-18 03:32:22 0 66
Nulled
ফোনের ৫ টি গোপন সেটিংস এখনই চেঞ্জ করুন | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:21:16 0 47
Tech
💲ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড সাথে 0.25$++ ফ্রি claim fast
ভার্চুয়াল কার্ড তো অনেকেই দেয়, কিন্তু সাথে ইউজ করার ব্যালেন্স কে দেয়? তো আজকে আপনাদের জন্য...
By Nettumi 2026-09-25 16:11:41 0 63
Job
৬৫ পদে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Islamic Foundation Job Circular 2026
4.2/5 - (127 votes)☰ মোট পদের ক্যাটাগরি১৩👥 মোট শূন্যপদ৬৫ আবেদনের শেষ দিন ৪ জুন ২০২৬ ইং, বিকেল...
By Nettumi 2026-09-24 18:43:29 0 66
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com