২০টির বেশি জেলায় ‘হেলথ এক্সপ্রেস’ নিয়ে যাচ্ছে আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তি | কমপিউটার জগৎ - Nettumi
বাংলাদেশের যেসব অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামো ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সুযোগ এখনও সীমিত, সেসব এলাকায় প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে স্বাস্থ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার।
সম্প্রতি চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় থাকবে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সরাসরি প্রদর্শনী, প্রোডাক্ট ডেমো এবং চিকিৎসকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ।
বগুড়া থেকে শুরু হওয়া ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচিটি আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন এলাকায় আয়োজিত কার্যক্রমে উইপ্রো জিই হেলথকেয়ার তাদের সর্বাধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি শিক্ষামূলক সেশন আয়োজন করবে। এসব সেশনে চিকিৎসকেরা আধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তির ব্যবহার ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।
একই সঙ্গে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হবে। এর ফলে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলেও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উইপ্রো জিই হেলথকেয়ারের আলট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা সবার অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি কাজ করে উন্নত চিকিৎসা প্রযুক্তির সুবিধা আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে তাদের।
তিনি বলেন, আধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত ও নির্ভুলভাবে রোগনির্ণয়ের সুযোগ তৈরি করা সম্ভব। এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উইপ্রো জিই হেলথকেয়ার মনে করছে, চিকিৎসকদের প্রয়োজনীয় প্রযুক্তি ও জ্ঞান সরবরাহের মাধ্যমে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি রোগ নির্ণয় ও চিকিৎসার মানও আরও উন্নত হবে।
স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকায়ন, প্রশিক্ষণ ও উদ্ভাবনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা শক্তিশালী করার দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবেই ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ত করে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির প্রসার এবং সবার জন্য আরও সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
"২০টির বেশি জেলায় ‘হেলথ এক্সপ্রেস’ নিয়ে যাচ্ছে আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তি | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।
- আধুনিক
- হেলথ
- এক্সপ্রেস
- প্রযুক্তির
- বেশি
- জেলায়
- নিয়ে
- স্বাস্থ্যপ্রযুক্তি
- ২০টির_বেশি
- বেশি_জেলায়
- জেলায়_হেলথ
- হেলথ_এক্সপ্রেস
- এক্সপ্রেস_নিয়ে
- নিয়ে_যাচ্ছে
- যাচ্ছে_আধুনিক
- আধুনিক_স্বাস্থ্যপ্রযুক্তি
- স্বাস্থ্যপ্রযুক্তি_কমপিউটার
- কমপিউটার_জগৎ
- মাধ্যমে
- ২০টির
- যাচ্ছে
- কমপিউটার
- জগৎ
- স্বাস্থ্যসেবা
- দেশের
- বিভিন্ন
- চিকিৎসকদের
- উন্নত
- উইপ্রো
- জিই
- Nulled
- Tech
- Job
- Hacking Course
- News
- Out Knowledge
- Status
- Quotes
- Caption
- Stories
- Education
- Shopping
- Entertainment
- Lifestyle
- Business
- Travel
- Opinion
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness