Sponsored

স্মার্টফোনে জিপিএস যেভাবে নির্ভুল অবস্থান জানায় | কমপিউটার জগৎ - Nettumi

0
2

বর্তমানে ব্যবহৃত প্রায় সব স্মার্টফোনেই রয়েছে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব। শুধু পথ নির্দেশনাই নয়, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে, কাছাকাছি বিভিন্ন স্থান খুঁজে পাওয়া, রাইড শেয়ারিং ও খাবার সরবরাহের মতো নানা সেবাও এখন জিপিএসের ওপর নির্ভরশীল। স্মার্টফোনভিত্তিক ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে সঙ্গে প্রযুক্তিটির গুরুত্বও বহুগুণ বেড়েছে।

জিপিএস হলো একটি স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা, যা পৃথিবীর কক্ষপথে থাকা একাধিক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং আধুনিক যানবাহনে থাকা জিপিএস চিপ নিয়মিত এসব উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে ব্যবহারকারীর অবস্থান নির্ধারণ করে।

প্রযুক্তিটি কাজ করে মূলত উপগ্রহ থেকে পাঠানো বেতারসংকেতের ওপর ভিত্তি করে। স্মার্টফোনের জিপিএস চিপ সংকেতটি ফোনে পৌঁছাতে কত সময় লেগেছে এবং সংশ্লিষ্ট উপগ্রহের দূরত্ব কত, তা বিশ্লেষণ করে। এরপর একাধিক উপগ্রহ থেকে পাওয়া তথ্য একত্র করে ব্যবহারকারীর সুনির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ধারণ করা হয়। এর ফলে কয়েক মিটারের মধ্যে অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

বিশেষজ্ঞদের মতে, মানচিত্রভিত্তিক নেভিগেশন, জরুরি সেবা, ভ্রমণ, যানবাহন ট্র্যাকিং, কৃষি, লজিস্টিকস এবং অবস্থানভিত্তিক বিভিন্ন মোবাইল অ্যাপের কার্যক্রম পরিচালনায় জিপিএস বর্তমানে অপরিহার্য প্রযুক্তিতে পরিণত হয়েছে।

সূত্র: টেক২ ডটকম


"স্মার্টফোনে জিপিএস যেভাবে নির্ভুল অবস্থান জানায় | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
7-Zip - আপনার ডিজিটাল জীবনের ফাইল কম্প্রেশনের সুপারহিরো! | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
By Nettumi 2026-09-25 03:48:43 0 104
Hacking Course
🖥️💥 Microsoft Word-এ Page Number ফরম্যাট পরিবর্তন করার নিয়ম – Complete Guide 📐📝
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে...
By Nettumi 2026-09-25 16:52:06 0 48
Nulled
Synex - SaaS, Software & Startup HTML Template
Synex – SaaS, Software & Startup HTML Template Free Download. Synex is a Modern and...
By Nettumi 2026-09-17 17:44:25 0 156
Tech
কাজের প্রতি মনোযোগ ফোকাসের ৫ টি চমৎকার অ্যাপ | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 04:04:02 0 64
Tech
আবারো Payment পেলাম | Techtunes | টেকটিউনস
মহাকাশের ক্ষুদে তারকাদের আবার একটু স্বরণ করে নিই দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:41:05 0 47
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com