এআই ব্যবহারে গ্রাহকসেবা বিভাগের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করল উবার | কমপিউটার জগৎ - Nettumi
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কার্যক্রম আরও সহজ করতে গ্রাহকসেবা বিভাগের প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে উবার। কোম্পানিটির ভাষ্য, এআইনির্ভর কার্যক্রম সম্প্রসারণ ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাইয়ের প্রভাব পড়েছে উবারের কমিউনিটি অপারেশনস বিভাগে, যারা বিভিন্ন দেশ ও ভাষায় গ্রাহকসেবা এবং স্থানীয় চালক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
উবার জানিয়েছে, গ্রাহকসেবায় এআই ব্যবহারে তারা ইতোমধ্যে অগ্রগতি অর্জন করেছে এবং ভবিষ্যতে এ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। পাশাপাশি কর্মীদের রিমোটে কাজের পরিবর্তে আঞ্চলিক অফিসে ফিরে এসে কাজ করার নির্দেশও দিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, উবারের পাশাপাশি ওরাকল, স্ন্যাপ ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে এআইভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কর্মী ছাঁটাই বা পুনর্বিন্যাস করেছে।
"এআই ব্যবহারে গ্রাহকসেবা বিভাগের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করল উবার | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।
- Nulled
- Tech
- Job
- Hacking Course
- News
- Out Knowledge
- Status
- Quotes
- Caption
- Stories
- Education
- Shopping
- Entertainment
- Lifestyle
- Business
- Travel
- Opinion
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness