Sponsored

চ্যাটজিপিটির নতুন ফিচার, এখন থেকে নিজেই মনে করিয়ে দেবে কাজ | কমপিউটার জগৎ - Nettumi

0
492

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে আরও কার্যকর ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তুলতে নতুন ‘শিডিউল’ ফিচার চালু করেছে OpenAI। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নির্ধারিত বিরতিতে বিভিন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী টাস্ক সম্পাদনা, বিরতি দেওয়া কিংবা বাতিল করার সুযোগও থাকবে।

নতুন ফিচারটির ফলে চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার পাঠানো, নিয়মিত তথ্যের সারসংক্ষেপ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করে হালনাগাদ তথ্য জানাতে পারবে। কোনো নতুন পণ্য উন্মোচন, চলমান ইভেন্টের অগ্রগতি বা ব্যবহারকারীর আগ্রহের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা স্বয়ংক্রিয়ভাবে জানাবে চ্যাটজিপিটি।

ব্যবহারকারীদের সুবিধার্থে ওয়েব ও মোবাইল অ্যাপের সাইডবারে যুক্ত করা হয়েছে ‘শিডিউল’ পেজ। এখান থেকে নতুন টাস্ক তৈরি, সক্রিয় টাস্ক পর্যবেক্ষণ, সময়সূচি পরিবর্তন, সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা মুছে ফেলার মতো কাজ করা যাবে। ফলে নির্ধারিত কাজগুলো পরিচালনা করা হবে আরও সহজ।

ওপেনএআই জানিয়েছে, টাস্ক তৈরির প্রক্রিয়াও সহজ করা হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি শিডিউল পেজ থেকে নতুন কাজ যোগ করতে পারবেন, আবার চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময়ও নির্দিষ্ট নির্দেশনা দিয়ে টাস্ক সেট করা যাবে।

এ সুবিধা কার্যকরভাবে ব্যবহার করতে ব্রাউজার ও মোবাইল ডিভাইসে নোটিফিকেশন চালু রাখতে হবে। নোটিফিকেশন সক্রিয় থাকলে নির্ধারিত সময়েই প্রয়োজনীয় তথ্য, স্মরণবার্তা বা আপডেট পৌঁছে যাবে ব্যবহারকারীর কাছে। প্রাথমিকভাবে নতুন শিডিউল ফিচারটি অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সূত্র: টেকলুসিভ


"চ্যাটজিপিটির নতুন ফিচার, এখন থেকে নিজেই মনে করিয়ে দেবে কাজ | কমপিউটার জগৎ" সম্পর্কে লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও আপডেটের জন্য Nettumi-এর সাথেই থাকুন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
আনঅথরাইজড সিস্টেম চেঞ্জ মনিটর করুন উইনপ্যাট্রোল দিয়ে | Techtunes | টেকটিউনস
আমি বৈশাখ মাস বলছি…..’আমি করি নতুনেরই আহ্বান’…শুভ বাংলা নববর্ষ কলকাতা
By Nettumi 2026-09-21 05:26:19 0 67
Nulled
Mega IPO আসার আগেই Elon Musk এর বড় মাস্টারস্ট্রোক! SpaceX এবং xAI মিলে তৈরি হচ্ছে ১.২৫ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:32:19 0 52
Nulled
AI Engine Pro v3.7.7 - ChatGPT Chatbot, GPT Content Generator, Custom Playground & Features
Ready to take your WordPress site to the next level with AI? With AI Engine, you can easily...
By Nettumi 2026-09-18 09:32:49 0 262
Tech
ফেসবুক Power Hidden ফিচার [পর্ব-০২] :: আপনি যাদেরকে Friend Request পাঠিয়েছেন, তা দেখুন | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 04:04:30 0 96
Nulled
5 reasons pharmacy app development is a must — Intellectsoft Blog
Updated:...
By Nettumi 2026-09-21 04:46:22 0 80
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com