Sponsored

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNCC Job Circular 2026

0
74
5/5 - (1 vote)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) কর্তৃপক্ষ হতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Dhaka North City Corporation DNCC Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ জুন ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১০টি ক্যাটাগরি পদে ১৭৮ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে dncc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ১৮ জুন ২০২৬ ইং সকাল ১০:০০টা।

অনলাইন আবেদন শেষ: ১৭ জুলাই ২০২৬ ইং বিকাল ৪:০০টা।


এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
  • কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
  • অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের তারিখ ১৪ জুন ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল dncc.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ১০টি ক্যাটাগরিতে ১৭৮ জন শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮–৩২ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ১৭ জুলাই ২০২৬। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে ১১২/- এবং ১৬৮/- টাকা, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)
নিয়োগ বিজ্ঞপ্তির নামDNCC Job Circular 2026
নিয়োগের ধরনসরকারি চাকরি
জব ক্যাটাগরিসিটি কর্পোরেশন চাকরি
মোট শূন্যপদ১৭৮টি
বেতন স্কেলজাতীয় বেতন স্কেল ২০১৫ (গ্রেড ১১–১৬)
লিঙ্গনারী ও পুরুষ
নাগরিকত্ববাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে
অভিজ্ঞতাপদভেদে প্রযোজ্য (বিজ্ঞপ্তি অনুযায়ী)
প্রকাশের তারিখ১৪ জুন ২০২৬ ইং
আবেদন শুরুর তারিখ ও সময়১৮ জুন ২০২৬ ইং সকাল ১০:০০টা
আবেদন শেষ তারিখ ও সময়১৭ জুলাই ২০২৬ ইং বিকাল ৪:০০টা
আবেদন মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন লিংকdncc.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটwww.dncc.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্ববাংলাদেশের প্রকৃত নাগরিক
বয়সসীমা১৮–৩২ বছর (১৭ জুলাই ২০২৬ তারিখে)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতাপদভেদে এইচএসসি থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতাপদ অনুযায়ী কম্পিউটার দক্ষতা বা গ্রেড কোর্সের অভিজ্ঞতা
কোটার সুবিধাসরকারি নিয়ম অনুযায়ী কোটা সুবিধা প্রযোজ্য
অন্যান্য শর্তবয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

সবার আগে নতুন চাকরির আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেলে যোগ দিন।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।

সরকারি চাকরির খবর ২০২৬

প্রাইভেট চাকরির খবর ২০২৬


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদের তালিকা, বেতন স্কেল ও যোগ্যতা ২০২৬

পদের নামপদ সংখ্যাবেতন স্কেলন্যূনতম যোগ্যতা
১. স্বাস্থ্য পরিদর্শক (Health Inspector)০৮টিগ্রেড ১১ (১২,৫০০–৩০,২৩০/-)মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেকশন) বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা
২. রেভিনিউ সুপারভাইজার (Revenue Supervisor)১৫টিগ্রেড ১৪ (১০,২০০–২৪,৬৮০/-)স্নাতক ডিগ্রি + কম্পিউটার পরিচালনায় দক্ষতা
৩. ওয়ার্ড সচিব (Ward Secretary)১৬টিগ্রেড ১৪ (১০,২০০–২৪,৬৮০/-)স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক (Mosquito Control Inspector)০৭টিগ্রেড ১৪ (১০,২০০–২৪,৬৮০/-)বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
৫. ভেটেরিনারী / জবাইখানা পরিদর্শক১৬টিগ্রেড ১৪ (১০,২০০–২৪,৬৮০/-)জীববিজ্ঞান/বিজ্ঞানে স্নাতক অথবা ২ বছরের ইন-সার্ভিস কোর্স
৬. পরিচ্ছন্ন পরিদর্শক (Cleanliness Inspector)২৬টিগ্রেড ১৪ (১০,২০০–২৪,৬৮০/-)স্নাতক বা সমমানের ডিগ্রি
৭. ইপিআই সুপারভাইজার (EPI Supervisor)১০টিগ্রেড ১৬ (৯,৩০০–২২,৪৯০/-)উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৮. স্প্রেম্যান সুপারভাইজার (Spray Man Supervisor)৩৪টিগ্রেড ১৬ (৯,৩০০–২২,৪৯০/-)উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৯. বাতি পরিদর্শক (Light Inspector)১৫টিগ্রেড ১৬ (৯,৩০০–২২,৪৯০/-)ইলেকট্রিক্যালে গ্রেড কোর্স সার্টিফিকেট + বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট
১০. লেজার কিপার (Ledger Keeper)২৯টিগ্রেড ১৬ (৯,৩০০–২২,৪৯০/-)বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

আবেদনের সময়সীমা (Application Timeline)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়১৮ জুন ২০২৬ ইং সকাল ১০:০০টা
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়১৭ জুলাই ২০২৬ ইং বিকাল ৪:০০টা

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।

বয়সসীমা (Age Limit)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইলস নিয়োগ সার্কুলার / বিজ্ঞপ্তিতে)।


অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ

১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ dncc.teletalk.com.bd

২) “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) কাঙ্ক্ষিত পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।

৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ

  • ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –

  • ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে –

  • এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
  • পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:

বিষয়তথ্য
আবেদন ফিপদ ১ এর জন্য ১৬৮/- এবং পদ ২-১০ এর জন্য ১১২/- টাকা
ফি জমাদানের মাধ্যমTeletalk Prepaid SIM
জমাদানের সময়সীমাআবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS

DNCC User ID Send to 16222

Example: DNCC DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS

DNCC YES PIN Send to 16222

Example: DNCC YES 12345678 → 16222

Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for DNCC application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে

DNCC HELP USER UserID → Send to 16222

Example: DNCC HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

DNCC HELP PIN PINNumber → Send to 16222

Example: DNCC HELP PIN 87654321

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর চাকরি পরীক্ষা (Exam Steps)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)–এর মাধ্যমে চাকরি পেতে হলে ৩ ধাপ পার হতে হয়:

  • প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)
  • লিখিত পরীক্ষা (Written Exam)
  • মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে dncc.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে SMS/নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Ludo Baji v1.0.0 - Real Money Ludo Tournament App (Play store Supported) App Source
Ludo Baji v1.0.0 – Real Money Ludo Tournament App (Play store Supported) App Source Code...
By Nettumi 2026-09-17 19:03:57 0 49
Tech
“ডিজিটাল ফাঁদ” | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:40:47 0 67
Hacking Course
নিজের Server ফ্রীতে নিয়ে নিন! Telegram, Diccord Bot সহ Web App সব হোস্ট করুন! 🔥
WELLCOME BACK 𝑯𝒆𝒍𝒍𝑜 𝒈𝒖𝒚𝒔, 𝒉𝑜𝒘 𝑎𝑟𝑒 𝑦𝑜𝑢? 𝐻𝑜𝑝𝑒 𝑦𝑜𝑢 𝑎𝑟𝑒 𝑑𝑜𝑖𝑛𝑔 𝑤𝑒𝑙𝑙! 𝑆𝑜 𝑙𝑖𝑘𝑒 𝑒𝑣𝑒𝑟𝑦 𝑑𝑎𝑦, 𝑡𝑜𝑑𝑎𝑦 𝐼𝑎𝑚...
By Nettumi 2026-09-25 16:55:51 0 37
Nulled
VibeMatch v1.0.0 - Flutter Random Video Chat App and Matchmaking Platform - Nettumi
VibeMatch is an elite, high-performance Random Live Video Chat and Social Matchmaking platform...
By Nettumi 2026-10-07 16:45:42 0 17
Tech
বাংলাদেশ রেলওয়ের টিকিট ও সিট খুঁজে পাওয়ার নতুন সমাধান
বাংলাদেশ রেলওয়ের টিকিট ও সিট খুঁজে পাওয়ার নতুন সমাধান – রুট অ্যানালাইজার টুল ট্রেনের...
By Nettumi 2026-09-25 16:11:50 0 53
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com