Sponsored

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RAJUK Job Circular 2026

0
59
4.2/5 - (8 votes)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) হতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Rajdhani Unnayan Kartripakkha RAJUK Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে ০৪ জুন ২০২৬ ইং প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩২টি ক্যাটাগরি পদে ১৩৬ জন যোগ্য নারী-পুরুষকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ০৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।

অনলাইন আবেদন শেষ: ০৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা।


এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা, ভাইভা
  • কী কী ডকুমেন্ট লাগবে, কনফিউশন হলে কী করবেন
  • অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও সাপোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট–এ, প্রকাশের তারিখ ০৪ জুন ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল http://rajuk.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট ৩২টি ক্যাটাগরিতে ১৩৬ জন শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, যেখানে বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০৭ জুন ২০২৬। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পদ অনুযায়ী ৫৬/- টাকা থেকে ২২৩/- টাকা, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থারাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
নিয়োগ বিজ্ঞপ্তির নামRAJUK Job Circular 2026
নিয়োগের ধরনঅস্থায়ী সরকারি চাকরি
জব ক্যাটাগরি৩২টি
মোট শূন্যপদ১৩৬ জন
বেতন স্কেল৯,৩০০/- থেকে ৫৩,০৬০/- টাকা (গ্রেড-০৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭)
লিঙ্গনারী ও পুরুষ
নাগরিকত্ববাংলাদেশের প্রকৃত নাগরিক
অভিজ্ঞতানতুনরা আবেদন করতে পারবেন, অভিজ্ঞদের অগ্রাধিকার
প্রকাশের তারিখ০৪ জুন ২০২৬ ইং
আবেদন শুরুর তারিখ ও সময়০৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদন শেষ তারিখ ও সময়০৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা
আবেদন মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন লিংকhttp://rajuk.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটhttps://rajuk.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্ববাংলাদেশের প্রকৃত নাগরিক
বয়সসীমা০৭ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর
লিঙ্গযোগ্য নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি, ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, স্নাতক বা সমমান (পদ অনুযায়ী)
অভিজ্ঞতানতুন এবং অভিজ্ঞ উভয় প্রার্থীরাই প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের যোগ্য
কোটার সুবিধাসরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী কোটা প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হতে পারে
অন্যান্য শর্তবয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণ করা হবে না

সবার আগে নতুন চাকরির আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেলে যোগ দিন।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ / ইমেজ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।

সরকারি চাকরির খবর ২০২৬

প্রাইভেট চাকরির খবর ২০২৬


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

আবেদনের সময়সীমা (Application Timeline)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়০৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়০৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো। মনে রাখুন এই নিনির্দিষ্ট সময়ের পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোন জবের আবেদন গ্রহণ করবে না।

বয়সসীমা (Age Limit)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০৭ জুন ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে। রাজউক চাকরিতে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণ করা হবেনা।

তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইলস নিয়োগ সার্কুলার / বিজ্ঞপ্তিতে)।


অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ

১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ http://rajuk.teletalk.com.bd

২) “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) কাঙ্ক্ষিত পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।

৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ

ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)

শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)

জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –

ছবি: রঙিন পাসপোর্ট সাইজ (৩০০×৩০০ পিক্সেল), সর্বোচ্চ ১০০ KB

স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB

এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে –

  • এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
  • পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:

বিষয়তথ্য
আবেদন ফি১-১৭ নং পদে ২২৩/- টাকা, ১৮-২১ নং পদে ১৬৮/- টাকা, ২২-৩১ নং পদে ১১২/- টাকা, ও ৩২ নং পদে ৫৬/- টাকা
ফি জমাদানের মাধ্যমটেলিটক প্রিপেইড সিম (Teletalk Prepaid SIM)
জমাদানের সময়সীমাঅনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS

RAJUK User ID Send to 16222

Example: RAJUK DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS

RAJUK YES PIN Send to 16222

Example: RAJUK YES 12345678 → 16222

Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for RAJUK application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

এই User ID ও Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে Admit Card ডাউনলোড, ফলাফল দেখার সময় ও অন্যান্য আপডেট নেওয়ার সময় এগুলো লাগবে।

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে

RAJUK HELP USER UserID → Send to 16222

Example: RAJUK HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

RAJUK HELP PIN PINNumber → Send to 16222

Example: RAJUK HELP PIN 87654321

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চাকরি পরীক্ষা (Exam Steps)

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ–এর মাধ্যমে নিয়োগ পেতে হলে সাধারণত পদ অনুযায়ী নিচে উল্লেখিত ধাপগুলো পার হতে হয়:

১. লিখিত পরীক্ষা (Written Exam): বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।

২. ব্যবহারিক পরীক্ষা (Practical Test): পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার টাইপিং বা অন্যান্য কারিগরি দক্ষতা পরীক্ষা।

৩. মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam): লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত যাচাই।

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ–এর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে → http://rajuk.teletalk.com.bd সাইট থেকে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে রাজউক অথবা টেলিটক থেকে SMS/নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিজেদের দায়িত্বে Admit Card ডাউনলোড করতে হবে। তাছাড়া সিট প্ল্যান, তারিখ, সময় ইত্যাদি মিলিয়ে দেখাও পরিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব।

নির্ধারিত ডাউনলোড লিংকে গিয়ে ‘Admit Card’ ট্যাবে ক্লিক করে User ID ও Password দিয়ে লগইন করার পর PDF আকারে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে নিতে হবে।

উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।


মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেতে হলে মৌখিক পরীক্ষা (Oral Examination) বাধ্যতামূলক। শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথিপত্র মূল কপিসহ উপস্থিত হতে হবে। কর্তৃপক্ষ এসব কাগজপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর তথ্যের সত্যতা নিশ্চিত করবে। নথী গুলো হলো:

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
MightyEditor v3.2.2 - Flutter Photo Editor / College App Source
MightyEditor v3.2.2 – Flutter Photo Editor / College App Source Code Free Download....
By Nettumi 2026-09-17 19:00:03 0 70
Hacking Course
ডিজিটাল মার্কেটিংয়ে AI এর ব্যবহার কিভাবে বৃদ্ধি পেয়েছে
ডিজিটাল মার্কেটিংয়ে AI-এর ব্যবহার গত কয়েক বছরে বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি মার্কেটিং কৌশল,...
By Nettumi 2026-09-21 05:40:58 0 85
Nulled
BetterLinks Pro v3.0.0 - Shorten, Track and Manage Link WordPress Plugin
BetterLinks Pro v3.0.0 – Shorten, Track and Manage Link WordPress Plugin Free Download....
By Nettumi 2026-09-17 17:45:15 0 76
Nulled
Justified Image Grid v4.2 - Premium WordPress Gallery Plugin Free
Justified Image Grid v4.2 – Premium WordPress Gallery Plugin Free Download. Powerful and...
By Nettumi 2026-09-18 04:01:42 0 100
Tech
আপনার ফোনে যে ক্ষতিকর অ্যাপ থাকলে বিপদে পড়বেন - Banglatech24.com
সম্প্রতি Autolycos নামে একটি ম্যালওয়্যার প্লে স্টোরে থাকা কিছু অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐ...
By Nettumi 2026-09-25 10:05:54 0 49
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com