গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026

0
0
2/5 - (1 vote)

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL) কর্তৃপক্ষ হতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Gas Transmission Company Limited GTCL Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৬টি ক্যাটাগরি পদে ৭১ জন যোগ্য নারী-পুরুষকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদেরকে অনলাইনে gtcl.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে। এই পোস্টের মাধ্যমে আমরা জিটিসিএল নিয়োগ ২০২৬ এর খুঁটিনাটি সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব।

অনলাইন আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৯:০০ টা।

অনলাইন আবেদন শেষ: ২১ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ টা।


এ পোস্টে আপনি এক নজরে পাবেন:

  • গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য
  • পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির টেবিল আকারে সারাংশ
  • আবেদন করার নিয়ম, ফি জমা, পরীক্ষা ও ভাইভা পদ্ধতি
  • কী কী ডকুমেন্ট লাগবে এবং কনফিউশন হলে করণীয়
  • অফিসিয়াল যোগাযোগের ঠিকানা ও কারিগরি সাপোর্ট

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর খবরটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রকাশের তারিখ ২৩ এপ্রিল ২০২৬ ইং। আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে, নির্ধারিত পোর্টাল gtcl.teletalk.com.bd এর মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭১ জন শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, তবে ইমাম ও মুয়াজ্জিন পদের জন্য বয়সসীমা ৫৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স গণনার তারিখ ধরা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। প্রতিটি আবেদনের জন্য পদভেদে ১১২/- টাকা, ১৬৮/- টাকা এবং ২২৩/- টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা Teletalk SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত বিবরণ (টেবিলে এক নজরে)

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাGas Transmission Company Limited (GTCL)
নিয়োগ বিজ্ঞপ্তির নামগ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নিয়োগের ধরনসরকারি চাকরি
জব ক্যাটাগরি১৬টি
মোট শূন্যপদ৭১ জন
বেতন স্কেল৯,৩০০/- থেকে ৩৮,৬৪০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই
নাগরিকত্ববাংলাদেশী নাগরিক হতে হবে
অভিজ্ঞতাপদ অনুযায়ী নতুন ও অভিজ্ঞ উভয়ই গ্রহণযোগ্য
প্রকাশের তারিখ২৩ এপ্রিল ২০২৬ ইং
আবেদন শুরুর তারিখ ও সময়২৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৯:০০ টা
আবেদন শেষ তারিখ ও সময়২১ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ টা
আবেদন মাধ্যমঅনলাইন পোর্টালের মাধ্যমে
অনলাইন আবেদন লিংকgtcl.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটgtcl.gov.bd

প্রার্থীর প্রাথমিক যোগ্যতার সারাংশ

বিষয়তথ্য
নাগরিকত্বপ্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর (বিশেষ পদের জন্য ৫৪ বছর)
লিঙ্গনারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি, ফাযিল, ডিপ্লোমা বা স্নাতক পাস
অভিজ্ঞতাপদের ধরন অনুযায়ী অভিজ্ঞতা বা প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে
কোটার সুবিধাসরকারি বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোটা সুবিধা প্রযোজ্য হবে
অন্যান্য শর্তসংশ্লিষ্ট পদের জন্য শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হতে হবে

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পিডিএফ বা ইমেজ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।

চাকরি প্রার্থীদের সহায়তার জন্য আমরা নিচে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল জব সার্কুলার ইমেজ প্রকাশ করেছি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড চাকরির আবেদন করার পূর্বে অফিসিয়াল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জব সার্কুলার ইমেজ থেকে সকল নির্দেশনা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করে তারপর অনলাইনে আবেদন করুন।


নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।

সরকারি চাকরির খবর ২০২৬

প্রাইভেট চাকরির খবর ২০২৬


গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

আবেদনের সময়সীমা (Application Timeline)

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। সময়সীমা অতিবাহিত হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সময়সীমা সম্পর্কিত বিষয়নির্ধারিত তারিখ ও সময়
অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়২৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ০৯:০০ ঘটিকা
অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময়২১ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ ঘটিকা

গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা কারিগরি সমস্যার কারণে আবেদন করতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে অন্তত ৩–৪ দিন আগেই আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।

বয়সসীমা (Age Limit)

জিটিসিএল নিয়োগ ২০২৬ অনুযায়ী বয়স গণনার ভিত্তি তারিখ ধরা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তবে ইমাম (১৫ নং পদ) এবং মুয়াজ্জিন (১৬ নং পদ) এর জন্য সর্বোচ্চ ৫৪ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মতারিখ গ্রহণ করা হবে। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন: gtcl.teletalk.com.bd

২) হোম পেজে থাকা “Application Form” অপশনে ক্লিক করুন।

৩) আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করে পরবর্তী ধাপে অগ্রসর হন।

৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তবে “Yes” এবং না হয়ে থাকলে “No” নির্বাচন করুন।

৫) এখন আবেদন ফরমে আপনার ব্যক্তিগত সকল তথ্য ধাপে ধাপে পূরণ করুন:

  • ব্যক্তিগত তথ্য (নাম, পিতামাতার নাম, জন্মতারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা)
  • শিক্ষাগত যোগ্যতা (বোর্ড, রোল, পাশের সাল এবং সিজিপিএ)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সক্রিয় মোবাইল নম্বর

৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করার পালা:

  • রঙিন ছবি: ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ KB

আবেদনটি সাবমিট করার আগে প্রতিটি তথ্য অন্তত দুইবার ভালোভাবে যাচাই করে নিন। সবকিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি Applicant’s Copy পাবেন যেখানে একটি User ID দেওয়া থাকবে। এই কপিটি অবশ্যই প্রিন্ট বা পিডিএফ করে সংরক্ষণ করুন।

অনলাইনে ফি জমা (Application Fee Payment)

আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বিষয়তথ্য
আবেদন ফি১১২/-, ১৬৮/- ও ২২৩/- টাকা (পদ অনুযায়ী)
ফি জমাদানের মাধ্যমশুধুমাত্র Teletalk Prepaid SIM এর মাধ্যমে
জমাদানের সময়সীমাআবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টা

SMS পাঠানোর নিয়মঃ

১ম SMS

GTCL User ID Send to 16222

Example: GTCL DEFABC → 16222

Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)

২য় SMS

GTCL YES PIN Send to 16222

Example: GTCL YES 12345678 → 16222

Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for GTCL application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”

User ID / Password ভুলে গেলে

(১) যদি User ID জানা থাকে

GTCL HELP USER UserID → Send to 16222

Example: GTCL HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

GTCL HELP PIN PINNumber → Send to 16222

Example: GTCL HELP PIN 87654321

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-এর চাকরি পরীক্ষা (Exam Steps)

জিটিসিএল কর্তৃপক্ষ সাধারণত তিনটি ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচন সম্পন্ন করে থাকে:

১. লিখিত পরীক্ষা (Written Exam)

২. ব্যবহারিক বা কম্পিউটার দক্ষতা পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে)

৩. মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)

পরীক্ষার সময় ও প্রবেশপত্র (Admit Card & Exam Schedule)

পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া gtcl.teletalk.com.bd ওয়েবসাইটেও নোটিশ প্রকাশ করা হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই নিয়মিত আপনার মেসেজ বক্স এবং অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।

উল্লেখ্য যে, Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।


মৌখিক পরীক্ষার নিয়মাবলী (Viva Requirements)

শুধুমাত্র লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত নথিপত্রগুলোর মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে:

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (Viva Admit Card)
  • সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
  • নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি
  • কোটা সুবিধা থাকলে সংশ্লিষ্ট সনদপত্র (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি)
  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Application Form) কপি

আবেদন করার আগে নিম্নে দেওয়া বিষয়গুলো জেনে নিবেন

প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান

জিটিসিএল (GTCL) হলো পেট্রোবাংলার একটি কোম্পানি যা দেশের গ্যাস ট্রান্সমিশন গ্রিড পরিচালনা করে। মৌখিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির কার্যাবলী এবং দেশের জ্বালানি খাত সম্পর্কে প্রশ্ন আসতে পারে, তাই এ বিষয়ে প্রাথমিক ধারণা রাখা জরুরি।

আবেদনের মাধ্যম ও শর্তাবলী

আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। কোনো হার্ডকপি বা সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় না। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনপত্রে কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

পদের দায়িত্ব ও শিক্ষাগত যোগ্যতা

Search
Categories
Read More
Nulled
Product Filter for WooCommerce v7.3.4 - WordPress Plugin
Product Filter for WooCommerce WordPress Plugin By XforWooCommerce on Codecanyon. The best and...
By Nettumi 2026-09-18 04:04:33 0 0
Nulled
Mighty URL Shortener v3.5.0 - Short URL Script Nulled FREE
Mighty URL Shortener v3.5.1 – Short URL Script Nulled Free Download. Mighty is a PHP...
By Nettumi 2026-09-18 03:45:24 0 1
Nulled
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOPA Job Circular 2026
1.5/5 - (2 votes)জনপ্রশাসন মন্ত্রণালয় (MOPA) কর্তৃপক্ষ হতে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ...
By Nettumi 2026-09-18 09:28:09 0 0
Nulled
GO Courier v2.5.4 – Delivery Transport WordPress Theme Free
GO Courier v2.5.4 – Delivery Transport WordPress Theme Free Download. Go Courier is a...
By Nettumi 2026-09-18 03:30:51 0 0
Nulled
CashPoint v1.8 Nulled - Offers & Survay App with Admin Panel Source
CashPoint v1.8 Nulled – Offers & Survay App with Admin Panel Source Code Free...
By Nettumi 2026-09-17 18:39:07 0 1
Nettumi https://nettumi.com