Sponsored

১৯টি পদে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FLID job circular 2026

0
50
4.1/5 - (8 votes)

☰ মোট পদের ক্যাটাগরি

০৮টি

👥 মোট শূন্যপদ

১৯ জন

🎓 যোগ্যতা

অষ্টম শ্রেণী/ এসএসসি/এইচএসসি/স্নাতক

🎂 বয়সসীমা

১৮-৩২

💰 বেতন

৮,২৫০ থেকে ২৬,৫৯০/- টাকা

আবেদনের শেষ দিন
৩০ আগস্ট ২০২৬ ইং ❌ সময় শেষ
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

Fisheries and Livestock Information Department FLID Job Circular 2026

সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহীদের জন্য এসেছে নতুন নিয়োগের সুযোগ! ১৯ পদে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (FLID job circular 2026) প্রকাশিত হয়েছে। এই সরকারি চাকরির দারুণ সংবাদটি বাংলাদেশের জনপ্রিয় ই-পেপার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর (Fisheries and Livestock Information Department) বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিশেষায়িত সরকারি দপ্তর। দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সরকারি কার্যক্রমের প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ দপ্তরের প্রধান দায়িত্ব।

এবারের বিজ্ঞপ্তিতে ০৮টি চাকরির ক্যাটাগরিতে মোট ১৯ জন নিয়োগ দিবে। তবে আবেদনের আগে শর্তসাপেক্ষে আবেদনের যোগ্যতা থাকতে হবে।

অষ্টম শ্রেণী/ এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগে অনলাইনে আবেদন শুরু ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, চলবে ৩০ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

নিচে একে একে পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিতে পারেন।

এক নজরে FLID job circular 2026-এর গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠানের নামমৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
পদের ক্যাটাগরি০৮টি
মোট শূন্যপদ১৯ জন
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী/ এসএসসি/এইচএসসি/স্নাতক পাসে আবেদন চলবে
বয়সসীমা১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ অনুযায়ী)
জেলাসকল জেলা
বেতন গ্রেডগ্রেড-২০ থেকে গ্রেড-১৩
আবেদন ফি৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ২৯ জুলাই ২০২৬ (সোর্স — দৈনিক ইত্তেফাক)
আবেদন শুরু৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ৩০ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা
আবেদনের মাধ্যমঅনলাইন (flid.teletalk.com.bd)

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে Fisheries and Livestock Information Department FLID job circular এর প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। ভালোভাবে দেখে নিন কোন পদটি আপনার জন্য উপযুক্ত।

১. সহকারী চিত্রশিল্পী
পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক/ডিগ্রি বা সমমানের ডিপ্লোমা পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
পদ সংখ্যা: ০২

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৩)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন-লাইভস্টক বা ডিপ্লোমা ইন-ফিশারিজ অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. ফটোগ্রাফার
পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে স্থির ক্যামেরা পরিচালনায় ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর সাথে ফিল্ম ডেভেলপিং, প্রিন্টিং, প্রসেস, ফিল্ম স্ট্রিপ তৈরি এবং স্লাইড প্রস্তুতে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৩৫ এমএম ও ১৬ এমএম প্রজেক্টর, এমপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৬. গায়ক
পদ সংখ্যা: ০১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এর সাথে যেকোনো স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোকসঙ্গীতসহ সঙ্গীত বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ব্যাচেলর-ইন-মিউজিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৭. গাড়ি চালক
পদ সংখ্যা: ০২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

৮. অফিস সহায়ক
পদ সংখ্যা: ১০

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

⏳ বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। 

কারা আবেদন করতে পারবেন?

বয়স: ৩০ ‍জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনার সঠিক বয়স জানতে আমাদের ওয়েবসাইটে বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
সেরা ৫ এন্ড্রয়েড বাংলা ডিকশনারি অ্যাপ (ফ্রি ডাউনলোড)
বর্তমানে ইংরেজি ভাষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পড়ালেখা হোক কিংবা পেশাগত...
By Nettumi 2026-09-25 09:51:47 0 57
Nulled
Intellectsoft CEO Participated in Ukrainian Tech Showcase, Utah
September 28, 2023...
By Nettumi 2026-09-21 04:45:53 0 69
Nulled
Goldish v2.16.1 - Jewelry Store WooCommerce Theme Free
Goldish v2.16.1 – Jewelry Store WooCommerce Theme Free Download. Goldish is a Beautiful,...
By Nettumi 2026-09-18 03:51:02 0 133
Hacking Course
ইউএসবি টাইপ সি সম্পর্কিত যে তথ্য আপনার জানা দরকার - Banglatech24.com
আইফোন সহ বর্তমান সময়ের সকল স্মার্টফোনই চার্জিং অথবা ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি সি পোর্ট...
By Nettumi 2026-09-25 09:44:38 0 62
Nulled
Whoxa Chat v1.1.2 - Chat Script, Web WhatsApp Clone, Nodejs Chat Software, Chat Website, Group Chat Script
Whoxa Chat v1.1.2 – Chat Script, Web Whatsapp Clone, Nodejs chat Software, Chat Website,...
By Nettumi 2026-09-17 18:14:51 0 228
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com