১৭৪ পদে বিজিবি অসমারিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BGB Civil Job Circular 2026

0
0
4.3/5 - (7 votes)

☰ মোট পদের ক্যাটাগরি

১৯টি

👥 মোট শূন্যপদ

১৭৪ জন

🎓 যোগ্যতা

এসএসসি-ডিপ্লোমা ডিগ্রী (পদভেদে)

🎂 বয়সসীমা

১৮ থেকে ৩২

আবেদনের শেষ দিন
২৮ জুলাই ২০২৬ ইং, রাত ১২:০০টা ❌ সময় শেষ
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

BGB Civil Job Circular 2026

দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে অসামরিক পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

BGB Civil Job Circular 2026 এ ইমাম, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ড্রাফটসম্যান, কার্পেন্টার, মিডওয়াইফসহ মোট ১৭৪ জনকে ১৯টি ক্যাটাগরির পদে নিয়োগ দিবে। আবেদনে আগ্রহীরা বাংলাদেশের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের জন্য নিচে সম্পূর্ণ বিজ্ঞপ্তি, পদভিত্তিক যোগ্যতা, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

বিজিবি অসমারিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের ধরনঅসামরিক (Civil) পদ
মোট জব ক্যাটাগরি১৯টি।
মোট পদসংখ্যা১৭৪ জন।
আবেদন শুরু১৯ জুলাই ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়২৮ জুলাই ২০২৬, রাত ১২টা
আবেদনের মাধ্যমঅনলাইন (joinborderguard.bgb.gov.bd)
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর (২৮ জুলাই ২০২৬ তারিখে)

পদভিত্তিক যোগ্যতা, বেতন স্কেল ও শূন্য পদের বিবরণ

নিচের তালিকায় প্রতিটি পদের নাম, গ্রেড, জাতীয় বেতন স্কেল (২০১৫ অনুযায়ী), শূন্য পদসংখ্যা এবং শিক্ষাগত/অভিজ্ঞতাগত যোগ্যতা দেওয়া হলো।

পদের নামগ্রেড ও বেতন স্কেলপদসংখ্যাযোগ্যতা
ইমাম/আরটি (পুরুষ)গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)০৬স্বীকৃত বোর্ড থেকে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী লাইব্রেরিয়ানগ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)০১এইচএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ-২.৫০ এবং এসএসসিতে ন্যূনতম জিপিএ-৩.০০, সাথে লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা থাকতে হবে।
অফিস সহকারী (পুরুষ)গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)১৭এইচএসসিতে জিপিএ-২.৫০ ও এসএসসিতে জিপিএ-৩.০০ ন্যূনতম, বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ গতি বাধ্যতামূলক।
ল্যাবরেটরি টেকনিশিয়ান (পুরুষ)গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)০১এইচএসসিতে জিপিএ-২.৫০ ও এসএসসিতে জিপিএ-৩.০০ ন্যূনতম, সাথে মেডিক্যাল টেকনোলজি (ল্যাবরেটরি) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
ড্রাফটসম্যান (পুরুষ)গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)০১এসএসসিতে ন্যূনতম জিপিএ-৩.০০, ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
কার্পেন্টার (পুরুষ)গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)০৩জেএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
কমিউনিকেশন টেকনিশিয়ান (গ্রেড-৪, পুরুষ)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)১৪বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-২.৫০ ও এসএসসিতে জিপিএ-৩.০০, কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা।
মিডওয়াইফ (মহিলা)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)০৫এসএসসিতে ন্যূনতম জিপিএ-৩.০০, মিডওয়াইফারি সার্টিফিকেট ও ন্যূনতম ১ বছরের কর্ম অভিজ্ঞতা।
সহকারী ওয়্যারলেস ড্রাইভার (পুরুষ)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)১২এসএসসি বা সমমান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ক্যাটালগার (পুরুষ)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)০১এসএসসি বা সমমান পাস, লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স ও ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
ইলেকট্রিশিয়ান (পুরুষ)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)০১বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৩.০০, বৈদ্যুতিক কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্স সনদ ও ২ বছরের অভিজ্ঞতা।
সহকারী ড্রাইভিং/টেকনিশিয়ান (পুরুষ)গ্রেড-১৭ (৯০০০-২১৮০০)০১বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৩.০০, সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা; নৌযান মেরামত সনদধারীরা অগ্রাধিকার পাবেন।
টেইলর (পুরুষ)গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০)০২জেএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
লঞ্চ চালক ও সংশ্লিষ্ট পদ (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)০৬জেএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
অফিস সহায়ক (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)০৮জেএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বাবুর্চি (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)৬২জেএসসি বা সমমান পাস হলেই আবেদনযোগ্য।
মেসওয়েটার (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)০২জেএসসি বা সমমান পাস হলেই আবেদনযোগ্য।
মালী (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)০৯জেএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০)২২জেএসসি বা সমমান পাস হলেই আবেদনযোগ্য।

বয়সসীমা ও অন্যান্য শর্ত

  • ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত ছাড় প্রযোজ্য নয়।
  • প্রার্থী বিবাহিত বা অবিবাহিত—উভয়েই আবেদন করতে পারবেন।
  • নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ আবেদনকারীর প্রবেশপত্র/অ্যাডমিট কার্ডে এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানের জন্য নির্ধারিত কোটা প্রযোজ্য হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া (ধাপে ধাপে)

বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinborderguard.bgb.gov.bd এ প্রবেশ করে নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

  1. ধাপ ১ – যোগ্যতা যাচাই: পছন্দের পদে “আবেদন করুন” বাটনে ক্লিক করে যোগ্যতার শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে।
  2. ধাপ ২ – রেজিস্ট্রেশন: প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং OTP যাচাই করতে হবে। যাচাই সম্পন্ন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
  3. ধাপ ৩ – আবেদন ফি জমা: ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিকাশ বা ব্যাংক কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
  4. ধাপ ৪ – শিক্ষাগত যোগ্যতা যাচাই: সঠিক শিক্ষাগত তথ্য প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করে নিশ্চিত হতে হবে।
  5. ধাপ ৫ – ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড: ফরমে থাকা তথ্য যাচাই করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তথ্য একবার চূড়ান্তভাবে জমা দেওয়ার পর আর সংশোধনের সুযোগ থাকবে না, তাই সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
  6. ধাপ ৬ – প্রবেশপত্র ডাউনলোড: নির্ধারিত সময়ে ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড/প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার কেন্দ্রে সঙ্গে আনতে হবে।

আবেদন ফি কত জমা দিতে হবে

  • ইমাম/আরটি, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ড্রাফটসম্যান পদের জন্য ফি ১১২ টাকা।
  • কার্পেন্টার থেকে শুরু করে বাকি সব পদের জন্য ফি ৫৬ টাকা।
  • টেলিটক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে; একবার ফি জমা দেওয়ার পর তা ফেরতযোগ্য নয়।

BGB Civil Job এর অফিসিয়াল ইমেজ

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত অফিসিয়াল সার্কুলার ইমেজে জানতে পারবেন। এই অফিসিয়াল সার্কুলার ইমেজটি দৈনিক নয়া দিগন্তে ১৫ জুলাই ২০২৬ ইং প্রকাশ হয়েছে। বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে সার্কুলার ইমেজ পড়ে নিন।


BGB Civil Job Circular 2026

প্রকাশ: দৈনিক যুগান্তরে, ১৫ জুলাই ২০২৬ ইং।

আবেদন করার সাইট: https://joinborderguard.bgb.gov.bd/


আরো সরকারি-বেসরকারি নতুন সার্কুলার সম্পর্কে জানুন।

এছাড়াও প্রয়োজনে এগুলো দেখুন


📝

সরকারি চাকরির MCQ পরীক্ষার প্রস্তুতি  নিন আমাদের সাইটে!

সরকারি চাকরিতে সাধারণত লিখিত (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই নিয়মিত MCQ প্র্যাকটিসই সফলতার অন্যতম চাবিকাঠি। আমাদের অনলাইন MCQ টেস্টে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে হাজারো প্রশ্ন বিনামূল্যে সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করুন।

✏ ফ্রি MCQ টেস্ট শুরু করুন →


যেসব কাগজপত্র নিয়োগের সময় সঙ্গে আনতে হবে

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
  • স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরের সনদ।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি।
  • সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • সদ্য তোলা রঙিন ছবি নির্ধারিত কপি অনুযায়ী।
  • মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র।

স্বাস্থ্য পরীক্ষা ও নিয়োগ পদ্ধতি

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা, এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে HBsAg, Anti HCV, ফাস্টিং ব্লাড সুগার, HbA1C, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন R/E এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন রিপোর্টের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা

বিজিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে জাতীয় পত্রিকা ও বিজিবির ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। তাই দালাল চক্র বা প্রতারকের প্ররোচনায় কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে। আবেদনের সময় ব্যবহৃত নিজস্ব স্থায়ী ঠিকানাই (নিজ জেলা) ব্যবহার করতে হবে, ভাড়া বাসা বা অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণযোগ্য হবে না।

যোগাযোগ ও হেল্প ডেস্ক

আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য ১৯ থেকে ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০১৬৬৯৮০০৮০০ অথবা ০১৬৬৯৮০০৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য bgb.gov.bd ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রায়জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: বিজিবি অসামরিক পদে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রশ্ন: আবেদনের জন্য বয়সসীমা কত?
উত্তর: ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

প্রশ্ন: কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে?
উত্তর: joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করতে হবে।

Search
Categories
Read More
Nulled
Doctorino v1.0 - Doctor Chamber Management System PHP Script Nulled
Doctorino v1.0 – Doctor Chamber Management System PHP Script Free Download. Doctorino is...
By Nettumi 2026-09-18 04:00:13 0 2
Nulled
AI-Powered Document Management v5.1.1 Script
AI-Powered Document Management v5.1.1 Script Free Download. The AI-powered Document Management...
By Nettumi 2026-09-17 18:26:42 0 5
Nulled
iThemes Security Pro v9.0.5 - WordPress Plugin
iThemes Security Pro v9.0.5 – WordPress Plugin Free Download. iThemes Security Pro makes...
By Nettumi 2026-09-17 17:45:19 0 26
Nulled
ProKit Flutter v7.7.0 - Best Selling Flutter UI Kit with Chat GPT App Source Code
ProKit Flutter v7.7.0 – Best Selling Flutter UI Kit with Chat GPT App Source Code Free...
By Nettumi 2026-09-17 18:26:00 0 18
Tech
নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায় - Banglatech24.com
আপনি কি জানেন যে আপনার নগদ একাউন্টে থাকা অর্থের ভিত্তিতে সুদ প্রদান করা হয়? একাউন্টে থাকা...
By Nettumi 2026-09-25 10:17:43 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com