Sponsored

ফেসবুক ভিডিওতে এলো বড় পরিবর্তন! - Banglatech24.com

0
62

মেটা আবার ফেসবুকে বড় একটি পরিবর্তন এনেছে। এখন থেকে ফেসবুকে যেকোনো ভিডিও আপলোড করলেই তা “রিলস” হিসেবে প্রকাশিত হবে। আগে ভিডিও ও রিল আলাদা ছিল, এখন আর সেই আলাদা ধারা থাকছে না। আপনি ছোট হোক বা বড় – যেকোনো ভিডিও আপলোড করলেই তা রিলস হিসেবে ধরা হবে।

অনেকেই আগে ভাবতেন, রিলস মানে ছোট ভিডিও, বড়জোর এক মিনিট বা তার একটু বেশি। কিন্তু এখন সেই সীমা আর থাকছে না। ভিডিও যত দীর্ঘই হোক না কেন, তা সরাসরি রিলস হিসেবে দেখা যাবে। এমনকি ফেসবুকে যে “ভিডিও” নামে আলাদা একটি অংশ ছিল, সেটার নামও বদলে এখন হয়ে যাবে “রিলস”।

এই পরিবর্তনের ফলে ফেসবুকে ভিডিও দেখা, আপলোড করা ও শেয়ার করা আরও সহজ হয়ে যাবে। একটি ফরম্যাটে সব ভিডিও একত্রিত হওয়ায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হয়ে সহজেই সব ভিডিও উপভোগ করতে পারবেন।

মেটা জানিয়েছে, তারা রিলসের জন্য আরও কিছু নতুন ও সহজ ভিডিও এডিট করার সুবিধা যোগ করছে। যেমন ভিডিও ট্রিম করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা, টেক্সট লেখা ইত্যাদি কাজ এখন আরও সহজে করা যাবে। আগে যেসব টুল শুধু রিলসের জন্য ছিল, এখন সব ভিডিওতেই সেই সুবিধা মিলবে।

এই বড় পরিবর্তনের পেছনে রয়েছে টিকটক ও ইউটিউব শর্ট ভিডিওর জনপ্রিয়তা। তরুণরা এখন ছোট ভিডিও বেশি দেখছে, এবং অনেকেই টিকটকে চলে যাচ্ছে। মেটা চায়, ফেসবুক যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তাই তারা ফেসবুককে আরও আকর্ষণীয় ও সহজ ভিডিও প্ল্যাটফর্মে রূপ দিচ্ছে।

facebook app

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ভিডিও নির্মাতাদের জন্যও এটি একটি বড় সুযোগ। এখন একটি ভিডিও বানালেই তা রিলস হিসেবে প্রকাশ হবে এবং বেশি মানুষের কাছে পৌঁছাবে। আয়ের ক্ষেত্রেও মেটা নতুন পরিকল্পনা করছে, যদিও আগের মতো বোনাস প্রোগ্রাম এখন আর সক্রিয় নেই। তবে ভবিষ্যতে আরও নতুন সুবিধা আনার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে ফেসবুকে ভিডিও আপলোড ও দেখার অভিজ্ঞতা এখন থেকে হবে আরও সহজ, দ্রুত এবং একই জায়গায়। এখন থেকে আর “ভিডিও” না “রিলস”—এই চিন্তা করার দরকার নেই। সব ভিডিওই এখন রিলস। 

👉 ফেসবুক রিলস থেকে টাকা আয় করুন এভাবে

আগামী কয়েক মাসের মধ্যে এই সকল পরিবর্তন সকল ফেসবুক পেজ ও প্রোফাইলে চালু করা হবে। আপনার এই পরিবর্তন কেমন লাগছে? মন্তব্যে জানাতে ভুলবেন না।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0653692/facebook-video-reels-big-change/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ - Nettumi
Share on FacebookShare on Twitter...
By Nettumi 2026-10-09 17:00:35 0 3
Tech
সাইন্স ফিকশনঃ হ্যাকার
নিলয় একটা ইভেন্টে এসেছে। বিভিন্ন বিষয় সফল মানুষদের একটা অনুষ্ঠান। সফলতা পরিমাপ করা যায় না। এটা...
By Nettumi 2026-09-30 18:41:40 0 66
Nulled
HT Script Pro v1.1.0 - Insert Headers and Footers Code WordPress Plugin
HT Script Pro v1.1.0 – Insert Headers and Footers Code WordPress Plugin Free Download. HT...
By Nettumi 2026-09-18 03:25:39 0 62
Nulled
Varn v2.4 - Elementor IT & SEO Agency WordPress Theme Free
Varn v2.4 – Elementor IT & SEO Agency WordPress Theme Free Download. Varn is Clean...
By Nettumi 2026-09-18 03:53:35 0 234
Nulled
MailWizz v3.0.4 - Email Marketing Application - nulled
With MailWizz not only that you will be able to properly handle email marketing for your own...
By Nettumi 2026-10-02 18:11:36 0 138
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com