Sponsored

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা - তথ্যের গোপনীয়তায় বড় সুখবর

0
0

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ব্যবহারকারীদের পরিচয় আরও সহজ করার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ আনছে একটি যুগান্তকারী ফিচার—ইউজারনেম সিস্টেম। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কেবল একটি ইউনিক ইউজারনেমের মাধ্যমে। এই ইউজারনেম প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা হবে। 

গোপনীয়তা রক্ষা করবে এই ফিচার

আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বেটার সর্বশেষ সংস্করণ (25.17.10.70)-এর কোড বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবহারকারীরা নিকট ভবিষ্যতে নিজেদের অ্যাকাউন্টের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম সেট করতে পারবেন। এই ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং বেটা টেস্টারদের জন্য এখনো উন্মুক্ত নয়। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo ফিচারটি টেস্ট করেছে বলে জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ইউজারনেম সেট করার সুবিধা শুধু একটি কাস্টমাইজেশন অপশন নয়, বরং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউজারনেম ফিচার চালু হলে অপরিচিতদের সাথে যোগাযোগের সময় ফোন নম্বর গোপন রাখা সম্ভব হবে। সেটি বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে একটি বড় সুবিধা বলেই বিবেচিত হবে।

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ ইউজারনেম?

এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের জন্য ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম প্রয়োগ করা হবে। এতে WhatsApp প্ল্যাটফর্মে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় থাকবে।

নিয়মাবলি: এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে ইউজারনেম সেট করার জন্য যেসব নিয়মাবলী মানতে হবে বলে জানা যাচ্ছে সেগুলো নিচে তুলে ধরা হল।

whatsapp

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • ইউজারনেমে থাকতে হবে অন্তত ৩ অক্ষর এবং সর্বোচ্চ ৩০ অক্ষর পর্যন্ত হতে পারবে।
  • শুধুমাত্র ছোট হাতের ইংরেজি অক্ষর (a–z), সংখ্যা (0–9), ফুলস্টপ (.) এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে।
  • ইউজারনেম “www” দিয়ে শুরু করা যাবে না এবং “.com”, “.net” ইত্যাদি ডোমেইন শেষ অংশে রাখা যাবে না।
  • ইউজারনেমে দুটি ফুলস্টপ পাশাপাশি ব্যবহার করা যাবে না এবং এটি ফুলস্টপ দিয়ে শুরু বা শেষও করা যাবে না।
  • ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে—অর্থাৎ, একবার কোনো ইউজার একটি নাম নিয়ে নিলে সেটি আর কেউ ব্যবহার করতে পারবে না।

একবার একজন ব্যবহারকারী সব শর্ত পূরণ করে একটি ইউজারনেম সেট করলে, অ্যাপে একটি কনফার্মেশন স্ক্রিন প্রদর্শিত হবে যেখানে রঙিন পপআপ অ্যানিমেশন থাকবে। এরপর থেকেই সেই ইউজারনেম তার অ্যাকাউন্টের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হবে এবং নতুন চ্যাট অথবা গ্রুপ চ্যাটে নম্বরের পরিবর্তে সেই ইউজারনেম দেখা যাবে। ইউজারনেম একবার সেট হলে সেটা পরবর্তীতে পরিবর্তন করা যাবে কিনা তা এখনও জানা যাচ্ছেনা।

বর্তমানে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে ফোন নম্বর বাধ্যতামূলক হলেও এই ফিচার চালু হলে সেটি আড়াল করে ইউজারনেম দিয়ে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে। টেলিগ্রাম ও সিগন্যালের মতো অ্যাপগুলো ইতিমধ্যেই এই সুবিধা দিচ্ছে এবং হোয়াটসঅ্যাপও এই পথে এগোচ্ছে।

এই পরিবর্তন শুধু গোপনীয়তার দিক থেকেই নয়, ব্যবহারযোগ্যতার ক্ষেত্রেও বড় একটি অগ্রগতি। ব্যবহারকারীরা সহজেই মনে রাখার মতো একটি নাম ব্যবহার করে চ্যাট শুরু করতে পারবেন, যেখানে প্রতিবার নম্বর খুঁজে বের করার ঝামেলা থাকবে না।

👉 ইমো নাকি হোয়াটসঅ্যাপ? কোনটি বেশি সুবিধাজনক?

বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র আইওএস বেটা সংস্করণের কোডে পাওয়া গেছে এবং এখনো এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের কোনো বড় আপডেটের অংশ হিসেবে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

ইউজারনেম ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং এটি মেসেজিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, সহজ ও নিরাপদ করে তুলবে বলেই আমাদের ধারণা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0653623/whatsapp-username-feature/

Join 8,426 other subscribers
Search
Categories
Read More
Nulled
Malic v1.5 - Fishing & Hunting Club HTML Template + RTL Free
Malic v1.5 – Fishing & Hunting Club HTML Template + RTL Free Download. Malic is a...
By Nettumi 2026-09-18 03:49:06 0 27
Tech
Google এর নতুন apps কাজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন google এর এই intelligent apps টি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:51:57 0 0
Tech
সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৭] :: ওয়েব সাইট তৈরীর জন্য সেরা সফটওয়্যার, আপনার ওয়েব সাইট আপনি না বানালে কে বানাবে? | Techtunes | টেকটিউনস
এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই হাসান যোবায়ের
By Nettumi 2026-09-25 03:43:27 0 11
Hacking Course
টেলিটকের ২১ বছর পূর্তিতে দুর্দান্ত ডাটা অফার, সিমে মূল্যছাড়! - Banglatech24.com
টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক তাদের ২১ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে...
By Nettumi 2026-09-25 09:37:03 0 14
Nulled
Ingenious School Management System v1.1 - Nulled PHP Script Free
Free Download Ingenious School Management System v1.1 – Nulled PHP Script By Ingenious...
By Nettumi 2026-09-18 03:58:41 0 21
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com