Sponsored

ইনফিনিক্স ইনবুক এক্স২ ল্যাপটপে সাধ্যের মধ্যে আকর্ষণীয় সুবিধা - Banglatech24.com

0
53

সহজে বহনযোগ্য একটি ল্যাপটপ খুঁজছেন? যেকোনো সময় যেকোনো স্থান থেকে কাজ করার সুবিধা পেতে চান? তাহলে আপনার জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে অসাধারণ একটি ল্যাপটপ। ইনবুক এক্স২ মডেলের এই ল্যাপটপটি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। মধ্যম দামের এই ল্যাপটপ সাথে বহন করে আপনি যেকোনো জায়গা থেকে যেকোন সময় কাজ করতে পারবেন।

সুন্দর ডিজাইনের হালকা পাতলা ইনবুক এক্স২ নোটবুক মাত্র ১৪.৮ মি.মি. পুরু। ডিভাইসটির ওজন ওজন ১.২৪ কেজি। ল্যাপটপটির দীর্ঘস্থায়ী ৫০ ওয়াট-আওয়ারের ব্যাটারি দিয়ে ব্যবহারকারীরা পুরোদিন কাজ করতে পারবেন। তাছাড়া এর টাইপ-সি ৪৫ ওয়াট ফাস্ট চার্জার দ্বারা দ্রুতই ল্যাপটপটিকে চার্জ করে নেয়া যাবে।

১৪ ইঞ্চি স্ক্রিনের ইনফিনিক্স ইনবুক এক্স২ তে আছে ইন্টেল কোর আই৫ প্রসেসর (১১তম প্রজন্ম)। ইনফিনিক্সের ব্র্যান্ডেড কুলিং প্রযুক্তি ‘আইস স্টর্ম ১.০’ ব্যবহার করা হয়েছে এতে, যার সাহায্যে এর প্রসেসর অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা পায়।

প্রফেশনাল মানের ভিজ্যুয়ালের জন্য নোটবুকটিতে দেয়া হয়েছে ১০০% এসআরজিবি ডিসপ্লে। এর ফুল এইচডি (১৯২০ x ১০৮০) পিক্সেল আইপিএস স্ক্রিনের সাহায্যে চমৎকার প্রেজেন্টেশন, ভিডিও কনফারেন্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনের মতো অনেক ধরনের কাজ অনায়াসেই করা যায়।

ইনফিনিক্স ইনবুক এক্স২-এর এইচডি ওয়েবক্যামের সাথে দেওয়া আছে ফিল লাইট, যার ফলে আপনি অনলাইন ভিডিও মিটিংয়ে আরও প্রাণবন্তভাবে অংশগ্রহণ করতে পারবেন। কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে আছে দুটি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই, দুটি ইউএসবি পোর্ট, একটি কার্ড স্লট। আর হেডফোন জ্যাক তো থাকছেই।

infinix inbook x2 laptop

ইনফিনিক্স ইনবুক এক্স২ ল্যাপটপের দাম ৬১,৯৯০ টাকা। তবে অদূর ভবিষ্যতে ইনফিনিক্সের এই ল্যাপটপের দাম আরও কমতে পারে বলে জানা গেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0553231/infinix-inbook-x2-laptop/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
Google Pixel 9 - AI এর দুনিয়ায় নতুন ভবিষ্যৎ | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:50:14 0 63
Hacking Course
JavaScript শেখার সবচেয়ে Smart Way: Laptop ছাড়াই Practice করুন, Mobile দিয়েই Real Website এ Script Test করুন
JavaScript শেখার সময় সবচেয়ে বড় যে ভুলটা প্রায় সবাই করে, সেটা হলো— Practice না করা। অনেকেই...
By Nettumi 2026-09-25 16:51:50 0 145
Tech
Apple iPhone 15 | Techtunes | টেকটিউনস
এসে গেল! গুগলের নতুন অপারেটিং সিস্টেম Jelly Bean 4.1 এমরান ইমাম
By Nettumi 2026-09-25 04:01:29 0 63
Nulled
হ্যাকিং কত প্রকার? কম্পিউটার হ্যাকিং কি? | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:32:31 0 67
News
ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৩ - Banglaph
এই পোস্টের ন দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকায় আপনার ছেলে সন্তানের জন্য একটি সুন্দর ইসলামিক নাম...
By Nettumi 2026-10-02 22:55:22 0 89
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com