Sponsored

ভিভো V30 লাইট আসছে দুর্দান্ত ডিসপ্লে এবং ক্যামেরা নিয়ে - Banglatech24.com

0
64

Vivo ফোনগুলো বাংলাদেশের বাজারে দারুন জনপ্রিয়। ভিভোর জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এর ফোনগুলোর আকর্ষণীয় ডিজাইন এবং কম দামে অনেক বেশি সুবিধা। এছাড়া ভিভো ফোনগুলো টেকেও বেশ ভালো সময় ধরে। নিত্যনতুন ডিজাইনের এবং স্পেসিফিকেশনের ফোন বাজারে আনার ক্ষেত্রে ভিভোর নাম ডাক রয়েছে।

ভিভো সম্প্রতি বাজারে নিয়ে এসেছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোন। এটি হচ্ছে V30 সিরিজের প্রথম ফোন। ভিভো এর আগেও ভি সিরিজের ভি২৫, ভি২৭, এবং ভি২৯ সিরিজের ফোন বাজারে নিয়ে এসেছিল।

ভিভো V30 লাইট স্মার্টফোনে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং এতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি এন্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। আশা করা যায় ফোনটি আরো কিছু আপডেট ভবিষ্যতে পাবে।

ভিভো ভি৩০ লাইট ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ E4 এমোলেড স্ক্রিন যাতে আপনি ১১৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পেতে পারেন। ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটিতে ৪৪ ওয়াট ফাস্টচার্জিং এবং ৪৮০০ mAh ব্যাটারি আছে।

ফোনটির পেছনের দিকে এর মূল ক্যামেরা প্যানেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেইসাথে রয়েছে ফ্লাশ। আর ফোনটি সামনের দিকে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মূল ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সুবিধা রয়েছে।

vivo v30 lite

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

৫জি কানেক্টিভিটি সমৃদ্ধ এই ফোনে আরো পাবেন NFC এবং IP54 রেটিং। এই ফোনটি কোন এন্ট্রি-লেভেল ফোন নয়। এর দাম শুরু হতে পারে ৫৩০ ডলার থেকে। অর্থাৎ যদি বাংলাদেশের বাজারে এটি আসে তাহলে উক্ত ভিভো মোবাইলের দাম ৫০ হাজার টাকার উপরে হবে বলে ধরে নিতে পারেন। তো আপনার কি মনে হচ্ছে আপনি কি ৫০ হাজার টাকা বাজেট নিয়ে ভিভোর এই ফোনটি কিনবেন? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1252350/vivo-v30-lite-launched/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Job
১৫ পদে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ ২০২৬ সার্কুলার প্রকাশ! MPL Job Circular 2026
3/5 - (5 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৬👥 মোট শূন্যপদ১৫🎓 যোগ্যতাইঞ্জিনিয়ারিং / স্নাতকোত্তর /...
By Nettumi 2026-09-24 18:40:36 0 54
Hacking Course
অতিরিক্ত সিম বন্ধ হবে ১৫ নভেম্বরের পর - জানুন করণীয়
আপনি যদি বাংলাটেক এর নিয়মিত পাঠক হয়ে থাকেন তাহলে কিছুদিন আগেই আমাদের অন্য একটি পোস্টে হয়ত...
By Nettumi 2026-09-25 09:59:24 0 48
Tech
Volkswagen এর নির্বাহী বলছে ২০২৩ সালের মধ্যে তারা Tesla থেকে বেশি ইলেকট্রনিক কার বিক্রি করবে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:59:39 0 48
Tech
আর নয় টস করতে কয়েনের বিড়ম্বনা দল গঠন নিয়ে চুলোচুলি অথবা কে কার আগে সুযোগ পাবে তা নিয়ে ঝগড়া | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:49:46 0 75
Hacking Course
অনলাইনে কাজ করতে হলে যেসব দক্ষতা দরকার - Banglatech24.com
অনলাইনে কাজ করা বা ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুনতে বেশ মজাদার শোনায়। কিছু না জেনে বা না করে কিন্তু...
By Nettumi 2026-09-25 09:45:24 0 65
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com