Sponsored

ভিভো ভি২৯ লাইট দিচ্ছে মধ্যম দামে প্রিমিয়াম সুবিধা - Banglatech24.com

0
51

একের পর এক নতুন ফোন লঞ্চ করেই চলেছে ভিভো। এবার ভিভো ভি২৯ লাইট নামের একটি নতুন ৫জি ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। ভিভো ভি২৯ লাইট নামের এই নতুন ফোন সম্পর্কে এই পোস্টে জানবেন বিস্তারিত।

ভিভো ভি২৯ লাইট ৫জি ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি এমোলেড স্ক্রিন রয়েছে যার রেজ্যুলুশন ফুল এইচডি প্লাস। ১২০ হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি ১,৩০০ নিটস এর পিক ব্রাইটনেস, ২১৬০ হার্জ PWM ডিমিং ও ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করে ফোনটির ডিসপ্লে।

ভিভো ভি২৯ লাইট এর প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৯৫, এর সাথে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ডিভাইসে রয়েছে ৫,০০০ মিলিএম্প এর ব্যাটারি ও ৪৪ ওয়াট এর ফাস্ট চার্জিং।

ফান টাচ ওএস ১৩ দ্বারা চলবে ফোনটি যা অ্যান্ড্রয়েড ১৩ এর উপর ভিত্তি করে তৈরী। ভিভো জানিয়েছে দুইটি অ্যান্ড্রয়েড ওএস সফটওয়্যার আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে উক্ত ফোন।

ভিভো ভি২৯ লাইট ৫জি ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে এখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অর্থাৎ ওআইএস পেয়ে যাবেন ব্যবহারকারীগণ। এর সাথে আরো রয়েছে ২ মেগাপিক্সেল এর দুইটি ক্যামেরা যেগুলো ম্যাক্রো ফটোগ্রাফি ও ডেপথ সেন্সিং এর কাজে আসবে৷ ফোনের ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা যা দ্বারা অন্য সব ভিভো ফোনের মতোই বিউটিফাইড সেল্ফি তোলা যাবে।

vivo v29 lite

সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ডিভাইসটিতে আইপি৫৪ রেটিং রয়েছে যার কল্যাণে পানি ও ধুলাবালির ছিটেফোঁটা থেকে এটি রক্ষা পাবে। ওজনে মাত্র ১৭৭ গ্রামের ফোনটি বেশ হালকা বটে।

ভিভো ভি২৯ লাইট ফোনটি ব্ল্যাক ও গোল্ড কালারে পাওয়া যাবে। ফোনটির দাম পড়বে প্রায় ৩৫৯ ইউরো বা ৩৮৫ ডলার। এর দাম বাংলাদেশি টাকায় চল্লিশ হাজারের মত হতে পারে। ভিভো ভি২৯ লাইট ৫জি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0647952/vivo-v29-lite-announced/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Minia v1.0 - PHP Admin & Dashboard Template Free
Minia v1.0 – PHP Admin & Dashboard Template Free Download. Minia is a Simple and...
By Nettumi 2026-09-18 03:52:48 0 56
Nulled
WorkGo SaaS v4.6 - Lead and Project Management Tool PHP Script
WorkGo SaaS v4.6 – Lead and Project Management Tool PHP Script Free Download. WorkGo SaaS...
By Nettumi 2026-09-18 03:26:20 0 65
Tech
সি পোগ্রামিং - Strings / স্ট্রিং
স্ট্রিং হচ্ছে কারেকটার সেট। একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা প্র্যারাগ্রাফ, সব গুলোই স্ট্রিং। যেমন...
By Nettumi 2026-09-30 18:43:48 0 51
Nulled
Motorola Edge 70 Fusion - Geekbench থেকে Leak হওয়া সম্ভাব্য Spec, Battery এবং Display নিয়ে বিস্তারিত আলোচনা! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:32:52 0 50
Nulled
AlgoSorts - নিলো ধামাকা এন্ট্রি! এর Sorting Algorithms Animations এবং Binary Serialization Format প্রযুক্তি আপনার মাথা নষ্ট করে দেবে আর প্রোগ্রামিং শেখার পুরনো দুনিয়ায় এক বিস্ফোরণ ঘটাবে! | Techtunes | টেকটিউনস
উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-21 05:26:49 0 69
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com