Sponsored

ওয়ানপ্লাস ফোনের দাম ২০২৪ | ওয়ানপ্লাস বাংলাদেশ প্রাইস

0
33

স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে ওয়ানপ্লাস’কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কখনো কখনো “অ্যান্ড্রয়েড দুনিয়ায় অ্যাপল” নামে পরিচিত এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজরকাড়া অনন্য ডিজাইনের মাধ্যমে গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় ওয়ানপ্লাস এর ফোন। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ওয়ানপ্লাস ফোন এর দাম সম্পর্কে বিস্তারিত।

উল্লেখ্য যে প্রদত্ত ওয়ানপ্লাস মোবাইলের দাম বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। দেশের বাজারে সময় ও স্থানভেদে ওয়ানপ্লাস ফোনের দাম কম বা বেশিও হতে পারে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট – OnePlus Nord CE 3 Lite

বাজেটের মধ্যেই সেরা সব ফিচার নিয়ে সম্প্রতি বাজারে এসেছে ওয়ানপ্লাসের এই ফোনটি। ফোনটিতে সবদিকেই ভারসাম্য রাখা হয়েছে। দেখতে সুন্দর ও আধুনিক ডিজাইনের এই ফোনটির সামনে রয়েছে ৬.৭২ ইঞ্চির একটি বড় ও উজ্জ্বল এলসিডি ডিসপ্লে। তবে এটি ১২০ হার্টজ পর্যন্ত সাপোর্ট করে এবং খুবই ভালো মানের একটি ডিসপ্লে। এছাড়া ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। ফোনের পারফর্মেন্সে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের নতুন ৫জি চিপ ৬৯৫। এটি ৬ ন্যানোমিটারের শক্তিশালী একটি বাজেট চিপ। ফলে টুকিটাকি গেমিং বা দৈনন্দিন কাজগুলো বেশ সাবলীলভাবেই করা যায়। এছাড়া ৫ জি হওয়ায় ফোনটি ডুয়াল সিম ৫জি দ্রুতগতির ইন্টারনেটও সাপোর্ট করবে।

ফোনের ক্যামেরা সেকশনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। বাজেট ফোন হিসেবে এই ক্যামেরাটি অসাধারন সব ছবি তুলতে পারে। এছাড়া ম্যাক্রো ও ডেপথ ক্যামেরাও রয়েছে ফোনে। সামনে পাবেন ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনের অন্যতম আকর্ষণীয় দিক এর ব্যাটারি। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারির সাথে আছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। অর্থাৎ লম্বা সময়ের ব্যাকাপের সাথে সাথে ফোনটি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ করে ফেলা সম্ভব। ফোনে হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি কার্ডের মতো কাজের ফিচারও পাবেন। সেই সঙ্গে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েডের অক্সিজেন ওএস।

OnePlus Nord CE 3 Lite

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭২ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ১০৮+২+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এর দাম:

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৩৪,৫০০ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৩৬,৫০০ টাকা

ওয়ানপ্লাস ৮টি – OnePlus 8T

OnePlus 8T

ওয়ানপ্লাসের ৮ সিরিজের ফোনগুলো বেশ কয়েক বছরের পুরনো হলেও নতুন করে এই ফোনগুলো বেশ কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। কম দামেই অনেক ভালো ফ্ল্যাগশিপ ফিচার পাওয়ায় ক্রেতাদের কাছেও এখনও বেশ জনপ্রিয় এই ফোনটি। ওয়ানপ্লাসের এই ফোনের সামনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ফ্লুইড অ্যামোলেড ১২০ হার্টজের ডিসপ্লে। এটি পুরোপুরি একটি ফ্ল্যাগশিপ মানের ডিসপ্লে এবং কনটেন্ট ওয়াচিং বা গেমিংয়ের ক্ষেত্রে সেরা একটি ডিসপ্লে। ফোনের পারফর্মেন্স দিতে আছে স্ন্যাপড্রাগনের পুরনো ফ্ল্যাগশিপ চিপ ৮৬৫। এটি একটি ৫জি চিপ এবং বর্তমানের মিড বাজেটের চিপ থেকে এখনও বেশ শক্তিশালী পারফর্মেন্স দিতে সক্ষম। ফলে যে কোন গেম বা কাজ করা যায় এই ফোনে।

ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে পাবেন ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি তোলার ক্ষেত্রেও ফোনটি বেশ ভালো পারফর্ম করে। ফোনের ব্যাটারি হিসেবে আছে ৪৫০০ মিলিএম্পের ব্যাটারি। এটি যথেষ্ট ভালো ব্যাকাপ দেয়। তাছাড়া ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় মাত্র ৩৯ মিনিটে ফোনটি পুরো চার্জ করে ফেলা সম্ভব। ফলে ব্যাটারি ব্যাকাপ বা চার্জের দিক থেকেও ফোনটি যথেষ্ট ভালো। এছাড়া ৫জি ইন্টারনেট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার, গরিলা গ্লাসের প্রোটেকশন ইত্যাদি অনেক ভালো ভালো ফিচার পাওয়া যাবে ফোনে।

ওয়ানপ্লাস ৮টি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৬৫
  • র‍্যামঃ ৮/১২ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ( ৪৮+১৬+৫+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ৮টি (আনঅফিসিয়াল) এর দাম:

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৩৭,৫০০ টাকা
  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৪১,০০০ টাকা

ওয়ানপ্লাস ১১ – OnePlus 11

২০২৩ সালে বছরের শুরুতেই ওয়ানপ্লাস বাজারে এনেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন ওয়ানপ্লাস ১১। নতুন প্রজন্মের কোয়ালকম প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ যেন ২ চিপসেট সহ বাজারে এসেছে ফোনটি। বর্তমান অ্যান্ড্রয়েড ফোনের বাজারে সেরা এই চিপ থেকে পাবেন সবথেকে সেরা পারফর্মেন্স। যে কোন ভারী কাজ বা গেম খেলা যাবে এই ফোন দিয়ে। সামনে আছে ৬.৭ ইঞ্চির বড় একটি এলটিপিও২ সাপোর্টেড ১২০ হার্টজের ফ্লুয়িড অ্যামোলেড ডিসপ্লে। ফ্ল্যাগশিপ ডিসপ্লের সকল ফিচার আছে এখানে। ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র‍্যামে এই ফোনটি পাওয়া যাচ্ছে।

oneplus 11

পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এই ফোনে ক্যামেরার অনেক উন্নতি করা হয়েছে যার কারণে আরও ভালো ছবি তুলতে পারে ফোনটি। সেই সাথে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ও ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সও রয়েছে। সেলফি তুলতে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি এই ফোনটিকে সাহায্য করবে সারাদিন ব্যাকাপ দিতে। কোন ওয়্যারলেস চার্জের সুবিধা না থাকলেও আছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা যা মাত্র ২৫ মিনিটে এই ফোনকে পুরোপুরি চার্জ করতে পারবে। এছাড়া ২৫৬ জিবি স্টোরেজের মডেল থেকে দেয়া হয়েছে নতুন ইউএফএস ৪.০ স্টোরেজ যা ফোনটিকে আরও দ্রুতগতিতে কাজ করতে সাহায্য করে। ফ্ল্যাগশিপ ফোনের সকল সুবিধাই পেয়ে যাবেন এই ফোনটিতে।

ওয়ানপ্লাস ১১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যামঃ ৮/১২/১৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৫০+৩২+৪৮ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ১১ (আনফিসিয়াল) এর দাম:

  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৭৩,৫০০ টাকা

ওয়ানপ্লাস ১১আর – OnePlus 11R

ওয়ানপ্লাস ১১আর – OnePlus 11R

বাজারে নতুন আসা এই ফোনটি কম দামেই ফ্ল্যাগশিপ ফোনের সুবিধা দিতে পারে। দাম কম রাখতে এই ফোনে ব্যবহার করা হয়েছে আগের প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ ৪ ন্যানোমিটার চিপসেট। এটি নতুন প্রজন্মের চিপ থেকে কিছুটা কম শক্তিশালী হলেও বাজারে থাকা অন্য বেশিরভাগ চিপ হতে শক্তিশালী। ফলে কোন ভারী কাজ বা গেম খেলা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যে কোন কাজ এই ফোনটি সহজেই সামলাতে পারবে।

৬.৭৪ ইঞ্চির একটি প্রিমিয়াম ফ্লুয়িড অ্যামোলেড দেয়া হয়েছে ফোনে যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ট্রিপল ক্যামেরা সেটআপের মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের যা বেশ ভালো ছবি তুলতে পারে। এই ফোনে আছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা এই সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের মতই ১০০ ওয়াট ফাস্ট চার্জ করতে পারে। ফলে ফোনটিতে মাত্র ২৫ মিনিটে পূর্ণ চার্জ করা যায়। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন ইত্যাদি ফ্ল্যাগশিপ ফিচার এই ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে কম দামেই যারা ফ্ল্যাগশিপ সুবিধা চান তাদের জন্য সেরা ফোন এটি।

ওয়ানপ্লাস ১১আর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৪ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যামঃ ৮/১৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৫০+৮+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ১১আর (আনফিসিয়াল) এর দাম:

  • ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৬০,০০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি – OnePlus Nord N300 5G

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি ২০২২ সালে বাজারে আসা ওয়ানপ্লাসের জনপ্রিয় বাজেট ফোনের একটি। ফোনটি ওয়ানপ্লাস বেশ ফিচার রিচ করে ডিজাইন করেছে। প্রিমিয়াম ও সুন্দর দেখতে এই ফোনটির সবথেকে অসাধারন দিক এর পারফর্মেন্স। দেয়া আছে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৮১০ ৬ ন্যানোমিটার চিপ। ফলে ৫জি সুবিধা পাবার সাথে আপনি সকল কাজ অনায়াসে করে ফেলতে পারবেন। গেমিংও করতে পারবেন এই প্রসেসরের মাধ্যমে। তবে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে যা বর্তমান সময়ের হিসেবে কিছুটা কম। ক্যামেরা সেকশনে ডুয়াল ক্যামেরা রয়েছে যার মূল লেন্স ৪৮ মেগাপিক্সেলের। যদিও ফোনে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তবে আছে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট সুবিধা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় ব্যাকাপ নিয়েও চিন্তা করতে হবে না। বাজেটে বেশ ভালো একটি ৫জি ফোন এটি।

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি – OnePlus Nord N300 5G

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ( ৪৮+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি (আনফিসিয়াল): ২৫,০০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি – OnePlus Nord N200 5G

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি – OnePlus Nord N200 5G

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি ২০২১ সালে বাজারে আসা ওয়ানপ্লাসের অন্যতম জনপ্রিয় বাজেট ফোন। সল্প দামে ৫জি সুবিধা দিতে ওয়ানপ্লাস এই ফোনে বেশ কিছু ভালো ফিচার যুক্ত করেছে। ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এই ফোনের পিছনে। ১৩ মেগাপিক্সেলের বেশ ভালো ছবি তুলতে পারবেন মূল ক্যামেরায়। পারফর্মেন্সে কিছুটা পিছিয়ে থাকলেও দৈনন্দিন কাজ স্বাচ্ছন্দ্যে করে ফেলতে পারবেন স্ন্যাপড্রাগন ৪৮০ চিপ দিয়ে। ডিসপ্লে সেকশনে আছে ৯০ হার্টজের এলসিডি ডিসপ্লে যা কন্টেন্ট দেখতে ভালো অভিজ্ঞতা দেবে। ফোনে ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় অনায়াসে একদিন ব্যাকআপও দিতে পারবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ৫জি এর মতো আধুনিক কিছু সুবিধাও এতে উপস্থিত।

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি এর স্পেসিফিকেশনঃ

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা করার সেরা ৫ টি টিপস | Techtunes | টেকটিউনস
একজন হ্যাকার হামজা বেনডেল্লাজের গল্প সৈকত রায়ান
By Nettumi 2026-09-25 03:56:59 0 59
Tech
পিসিতে ইন্সটল করুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফুল টিউটোরিয়াল | Techtunes | টেকটিউনস
মহাকাশের নভোচারীদের জীবন যাপনের অজানা কাহিনী সজীব রহমান
By Nettumi 2026-09-25 03:58:57 0 47
Nulled
Basilico - Restaurant HTML Template
Basilico – Restaurant HTML Template Free Download. Basilico Restaurant HTML Templates...
By Nettumi 2026-09-17 17:44:24 0 137
Nulled
Tasky v1.0 - Complete Task Management Solution PHP Script
Tasky v1.0 – Complete Task Management Solution PHP Script Free Download. Tasky is a Self...
By Nettumi 2026-09-18 03:47:07 0 65
Nulled
Code Shop v2.40 - Standalone Script - Digital Downloads Free
Code Shop v2.40 – Standalone Script – Digital Downloads Free Download. Code Shop is...
By Nettumi 2026-09-18 03:56:51 0 49
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com