Sponsored

গুগল ক্রোমের উপকারী কিছু ফিচার যা আপনার জানা ছিলনা

0
582

গুগল ক্রোম ব্রাউজার দেখতে বেশ সাধাসিখে হলেও অনেক চমক লুকিয়ে আছে এই সাধারণ অ্যাপের মধ্যে। ফ্ল্যাগস / Flags নামে ক্রোম ব্রাউজারের একটি হিডেন সেকশন রয়েছে যেখানে অসংখ্য এক্সপেরিমেন্টাল ফিচার পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে ক্রোম ব্যবহারের অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। এই পোস্টে কাজের কিছু ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে জানবেন যেগুলো আপনার ক্রোম ব্যবহারের অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিবে।

ক্রোম ফ্ল্যাগস কিভাবে ব্যবহার করতে হয়?

ক্রোম ব্রাউজারের সেটিংসে সারাদিন ঘুরাঘুরি করলেও ক্রোম ফ্ল্যাগস খুঁজে পাবেন না। ক্রোম ফ্ল্যাগস খুঁজে পেতে হলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এড্রেস বারে টাইপ করুন chrome://flags ও এন্টার চাপুন।

এবার ক্রোম ফ্ল্যাগস ফিচারগুলো দেখতে পাবেন। এখানে Available ও Unavailable নামে দুইটি অপশন দেখতে পাবেন। কিছু ফিচার ডিভাইস-স্পেসিফিক, অর্থাৎ শুধুমাত্র ফোন বা কম্পিউটারে এই ফিচারগুলোর এই ফিচার ব্যবহার করা যাবে। আবার বলে দেই ক্রোমে প্রবেশ করে chrome://flags এড্রেসে প্রবেশ করলে সকল ক্রোম ফ্ল্যাগস খুঁজে পাবেন, এরপর সার্চ করে নিচে প্রদত্ত ফ্ল্যাগগুলো খুঁজে নিতে পারবেন। কোনো ফিচার চালু করতে এর পাশে থাকা ড্রপ-ডাউন ব্যবহার করুন।

ক্রোম ফ্ল্যাগস কি নিরাপদ?

ক্রোম ফ্ল্যাগস চালু করার সময় ওয়ার্নিং মেসেজ দেখতে পাবেন। তবে এর মানে এই নয় যে ক্রোম ফ্ল্যাগস আপনার ডিভাইসের জন্য ক্ষতিকর। এসব ফিচার মূলত এক্সপেরিমেন্টাল হওয়ার কারণে এসব ওয়ার্নিং দেওয়া থাকে। কিছু ফিচার ক্রোমের বিভিন্ন ফিচারকে অচল বা পরিবর্তন করে দিতে পারে, তাই পরীক্ষা করে কিছু ফ্ল্যাগস বন্ধ করে দিতে হতে পারে। একইভাবে chrome://flags এড্রেসে প্রবেশ করে চালু করার ক্রোম ফ্ল্যাগস বন্ধ করতে পারবেন।

সেরা কিছু ক্রোম ফ্ল্যাগস

এবার চলুন জেনে নেওয়া যাক অসাধারণ কিছু ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে যেগুলো ক্রোম ব্যবহার করে ব্রাউজিং এর অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিবে।

Smooth Scrolling

ক্রোম ব্রাউজার ব্যবহারের সময় মাঝেমধ্যে বেশ ল্যাগি হয়ে গিয়েছে বলে মনে হয়না? অনেক কারণে এই সমস্যা ঘটতে পারে, তবে রয়েছে এক সহজ সমাধান। ক্রোম ফ্ল্যাগস পেজে প্রবেশ করে Smooth Scrolling লিখে সার্চ করুন ও অপশনটি চালু করে দিন। এই ফিচার অ্যান্ড্রয়েড থেকে শুরু করে উইন্ডোজ, লিনাক্সে ব্যবহার করা যাবে।

Reader Mode

অনেকের ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো অসাধারণ সব লেখালেখি পড়া। এই ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ক্রোম এর রিডার মোড বেশ কাজে আসতে পারে। এই ফিচারের মাধ্যমে কোনো পেজের শুধুমাত্র মূল লেখা পড়া যায় কোনো ধরনের বাড়তি এলিমেন্ট ছাড়া। ফিচারটি চালু করতে ক্রোম ফ্ল্যাগস পেজে Enable Reader Mode লিখে সার্চ করুন ও ফিচারটি চালু করে দিন পাশের ড্রপডাউন ব্যবহার করে।

Auto Dark Mode

ডার্ক মোড যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনি চোখের জন্য বেশ স্বস্তিদায়ক। আপনি যদি ডার্ক মোড এর ফ্যান হয়ে থাকেন তবে সকল ওয়েবসাইটে ডার্ক মোড ব্যবহার করতে পারেন এই ক্রোম ফ্ল্যাগ দ্বারা। ক্রোম ফ্ল্যাগস পেজে প্রবেশ করে Auto Dark Mode for Web Contents লিখে সার্চ করলে উক্ত ফ্ল্যাগস পেয়ে যাবেন ও চালু করতে পারবেন।

Parallel Downloading

বড় ফাইল ডাউনলোড করা বেশ ঝামেলার বটে। তবে ডাউনলোড বেশ দ্রুত হতে পারে প্যারালাল ডাউনলোডিং এর মাধ্যমে যা মূলত ফাইল ডাউনলোডকে ছোট ছোট ভাগ করে এই প্রক্রিয়াকে দ্রুত করে। Parallel Downloading লিখে সার্চ করলে ক্রোম ফ্ল্যাগস পেজে ফিচারটি পেয়ে যাবেন ও পাশে থাকা ড্রপ ডাউন ব্যবহার করে চালু করতে পারবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গুগল ক্রোমের উপকারী কিছু ফিচার যা আপনার জানা ছিলনা

👉 গুগল ক্রোম এর সেরা টিপস এন্ড ট্রিকস – উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য

Touch UI Layout

বর্তমানে অধিকাংশ ডিভাইসে টাচ সুবিধা থাকায় বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্টের সাথে আরো ভালোভাবে ইন্টারেক্ট করা যায়। মাঝেমধ্যে ডেস্কটপ ইন্টারফেস টাচ কমান্ডের সাথে ভালোভাবে কাজ করেনা। তবে টাচ ইউআই লেআউট ক্রোম ফ্ল্যাগস এর মাধ্যমে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে।

ক্রোম ফ্ল্যাগস পেজে প্রবেশ করে টাইপ করুন ও Touch UI Layout এর ড্রপ ডাউন ব্যবহার করে ফিচারটি Enable করে দিন।

Live Caption

কিছু ভিডিও প্লেয়ার ও ওয়েবসাইটে ক্যাপশন থাকলেও সবখানে সেই সুবিধা নেই। যারা ব্রাউজারে বিভিন্ন মিডিয়া প্লে হওয়ার সময় ক্যাপশন দেখতে অভ্যস্ত তারা Live Caption নামের ক্রোম ফ্ল্যাগটি চালু করতে পারেন। এতে ব্রাউজারে প্লে হওয়া সকল মিডিয়ার লাইভ ক্যাপশন দেখতে পাবেন।

GPU Rasterization

আপনার কম্পিউটারে ক্রোম যথেষ্ট ফাস্ট মনে হচ্ছেনা? কোনো ব্যাপার না, কম্পিউটারে যদি জিপিইউ থাকে তবে তার শক্তি ক্রোমের পারফরম্যান্স বাড়াতে ব্যবহার করতে পারেন। GPU Rasterization নামের এই ফিচার সিপিইউ থেকে লোড কমিয়ে তা কিছুটা জিপিইউ এর উপর প্রদান করে। ক্রোম ফ্ল্যাগস পেজ থেকে GPU rasterization লিখে সার্চ করে এই ফিচার চালু করতে পারবেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1239989/google-chrome-helpful-features/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কত ২০২৬? বেতন স্কেল, গ্রেড ও বেতন বিবরণী
5/5 - (1 vote)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কত তা নিয়ে চাকরিপ্রার্থী ও সাধারণ...
By Nettumi 2026-09-18 09:27:12 0 52
Nulled
AdvocateGo SaaS v4.3 Nulled - Legal Practice Management PHP Script
AdvocateGo SaaS v4.3 Nulled – Legal Practice Management PHP Script Free Download....
By Nettumi 2026-09-17 18:13:35 0 110
Status
৪০০+ ভ্রমণ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি
Spread the love প্রিয় পাঠক, আপনি যদি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস,ভ্রমণ নিয়ে উক্তি, ভ্রমণ নিয়ে...
By Nettumi 2026-10-03 03:38:27 0 68
Nulled
Stripe Payment Terminal v2.2.1 - PHP Script Free
Stripe Payment Terminal v2.2.1 – PHP Script Free Download. Quick and Easy payment...
By Nettumi 2026-09-18 03:52:14 0 66
Tech
লিংকড-ইন LinkedIn থেকে কীভাবে দ্রুত চাকরি খুঁজে পাবেন? জেনে নিন ১০ টি গুরুত্বপূর্ণ টিপস! | Techtunes | টেকটিউনস
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য MITHU
By Nettumi 2026-09-25 03:57:22 0 56
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com