Sponsored

দাম কমলো রিয়েলমি ফোনের (বিশ্বকাপ অফার) - Banglatech24.com

0
55

বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষ্যে দাম কমলো তিনটি রিয়েলমি ফোনের। রিয়েলমি ৯ ৪জি, রিয়েলমি ৯ প্রো+ ৫জি ও রিয়েলমি ৯ প্রো ৫জি, এই তিনটি ফোনে ওয়ার্ল্ড কাপ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোন তিনটির স্পেসিফিকেশন ও ডিসকাউন্টেড দাম সম্পর্কে। 

রিয়েলমি ৯ ফোরজি

রিয়েলমি ৯ এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

৬.৪ইঞ্চি এমোলেড ডিসপ্লের ফোন রিয়েলমি ৯ ৪জি তে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট ও ১০৮মেগাপিক্সেল ক্যামেরার মত আকর্ষণীয় ফিচার। ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, ডিসকাউন্টেড দামে পেয়ে যাবেন ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি। ৫০০০মিলিএম্প ব্যাটারির ফোন, রিয়েলমি ৯ ৪জি তে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা পাবেন। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

রিয়েলমি ৯ ৪জি এর ডিসকাউন্টেড দাম ২৪,৯৯৯টাকা যা অন্যান্য সময়ের দামের চেয়ে ২০০০টাকা কম।

রিয়েলমি ৯ প্রো+ ৫জি

রিয়েলমি ৯ প্রো+ এ পেয়ে যাবেন ৬.৪ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ৯০হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ এখানে রিয়েলমি ৯ ৪জি এর সাথে মিল রয়েছে। থাকছে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনের ফ্রন্টে রয়েছে ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৪৫০০মিলিএম্প ব্যাটারির এই ফোনটিতে রয়েছে মাথানষ্ট ৬০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ এর কল্যাণে এই ফোনে ৫জি সুবিধা পাওয়া যাবে।

রিয়েলমি ৯ প্রো+ ৫জি ডিসকাউন্টেড দামে পাওয়া যাবে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৫০০০টাকা ডিসকাউন্টে রিয়েলমি ৯ প্রো+ পেয়ে যাবেন ৩৪,৯৯৯টাকায়।

রিয়েলমি ৯ প্রো ৫জি

রিয়েলমি ৯ প্রো সিরিজ এলো দারুণ ক্যামেরা নিয়ে

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর যার কল্যাণে ৫জি সুবিধা পাওয়া যাবে। ৬৪মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপের পাশাপাশি ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ১৬মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬.৬ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লেতে আবার ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। রিয়েলমি ৯ প্রো ৫জি তে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি ও ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটি ডিসকাউন্টেড দামে পেয়ে যাবেন ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ভ্যারিয়েন্টে। ৪০০০টাকা ডিসকাউন্টে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনটি পেয়ে যাবেন ২৭,৯৯৯টাকায়।

উল্লেখিত তিনটি ফোনের মধ্যে কোনোটি আপনার পছন্দের হলে এখনই কেনার সেরা সময়। নিজে কিনতে চাইলে এই ফোনের মধ্যে যেকোনো একটি কিনে ফেলতে পারেন। এছাড়া এই পোস্ট পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মূল্যছাড় এর কথা জানিয়ে দিতে পারেন।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1139769/realme-phone-price-drop-wc/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Croatia and France football federations troll each other on Twitter before World Cup Final
By Nettumi 2026-09-23 17:28:49 0 72
Hacking Course
সেন্ট মার্টিনে নেটওয়ার্ক, ইন্টারনেট আর ডিজিটাল প্রস্তুতি — ২০ বছরের অভিজ্ঞতা থেকে যা জানি
গত সপ্তাহে এক ট্যুরিস্ট ভাই ফোন দিয়ে প্রায় কান্না জুড়ে দিলেন — “ভাই, সেন্ট...
By Nettumi 2026-09-25 16:17:07 0 53
Nulled
Fruit Cutter (Admob + GDPR + Android Studio) v1.0.1
Fruit Cutter (Admob + GDPR + Android Studio) v1.0.1 Android Game App Source Code Free Download....
By Nettumi 2026-09-17 17:46:04 0 75
Tech
এসো স্বপ্ন ছুঁই
ইন্টারভিউ বোর্ডে একটা সাধারণ প্রশ্ন হচ্ছে “ ৫/১০ বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে...
By Nettumi 2026-09-30 18:43:59 0 58
Status
ইসলামিক ক্যাপশন ইংলিশ বাংলা অর্থ সহ – ইসলামিক ক্যাপশন আরবি বাংলা – ইসলামিক ক্যাপশন স্টাইলিশ ২০২৬
আমরা তো অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের যুক্ত তাই না। আর এই আইডিগুলোর মাধ্যমে আমরা...
By Nettumi 2026-10-03 03:27:11 0 79
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com