Sponsored

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২৪ - Banglatech24.com

0
5

স্যামসাং মোবাইল ফোনের দাম জানতে চান? তবে পড়তে থাকুন এই পোস্ট যেখানে আমরা স্যামসাং ফোনের দাম এর পাশাপাশি ফোনগুলোর ফিচার ও ভালো-খারাপ দিক আলোচনা করেছি।

স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান, স্যামসাং একটি সুপরিচিত নাম। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হলো স্যামসাং। স্যামসাং মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও স্যামসাং এর ফোন বেশ জনপ্রিয়।

বিশেষ করে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় আছে স্যামসাং। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইল এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। উল্লেখ্য যে এখানে ফোনগুলোর অফিসিয়াল দাম তালিকাভুক্ত করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ – Samsung Galaxy Z Fold5

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর অফিসিয়াল দাম দেখে চক্ষু চড়কগাছ হওয়ারই কথা। মজার ব্যাপার হলো বেশ অদ্ভুদভাবে আনঅফিসিয়াল মার্কেটে অফিসিয়াল দামের অর্ধেকেরও কম প্রাইসে ফোনটি বিক্রি হচ্ছে। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ আনফোল্ডেড অবস্থায়। ফোল্ডেবল এমোলেড ডায়নামিক ২এক্স স্ক্রিনের এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট তো থাকছেই। এই ফোল্ডেবল ফোনে ৬.২ ইঞ্চি কভার ডিসপ্লেও রয়েছে। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে ফোনটিতে, আরো রয়েছে আন্ডার ডিসপ্লে সেল্ফি ক্যামেরা।

স্যামসাং এর টপ অফ দ্যা লাইন ফ্ল্যাগশিপ ক্যামেরা থাকছে জি ফোল্ড ৫ এর ব্যাকে। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশজ ১০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ১২ মেগাপিক্সেল জুম ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনের ফ্রন্টে ৪ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে আবার ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরাও রয়েছে।  স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহৃত হয়েছে এই ফোনে। ৪৪০০ মিলিএম্প ব্যাটারির এই ফোল্ডেবল স্যামসাং ফোনটিকে ২৫ ওয়াট ওয়্যারড চার্জিং এর পাশাপাশি ওয়্যারলেসসি চার্জ করা যাবে, আবার রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যাবে ফোনটি দিয়ে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৬.২ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম: ১২ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা:  ৪ মেগাপিক্সেল
  • কভার ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর দাম: ২৭৯,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ – Samsung Galaxy Z Flip5

স্যামসাং গ্যালাক্সি জি গোল্ড ৫ এর মতই জি ফ্লিপ ৫ এর অফিসিয়াল দাম এর চেয়ে আনঅফিসিয়াল দাম বেশ কম। স্যামসাং এর ৫ম জেনারেশনের এই ফ্লিপ ফোন যে কারো পছন্দ এর কিউট ডিজাইন ও অসাধারণ কমপ্যাক্ট হওয়ার দরুন।

৬.৭ ইঞ্চি আনফোল্ডেড ডিসপ্লে থাকছে ফোনটিতে যা আবার ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ব্যাকে রয়েছে ৩.৪ ইঞ্চি কভার ডিসপ্লে যা এটি ফোল্ড করলে স্মার্টওয়াচ এর মতই ব্যবহার করা যায়।

১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে ফোনটির ব্যাকে। ফ্রন্টে থাকছে ১০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোল্ড ৫ এর মত এখানেও ব্যাক ক্যামেরা ব্যবহার করে প্রিভিউসহ হাই কোয়ালিটি সেল্ফি তোলা যায়। 

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহৃত হয়েছে ফোনটিতে। ৩৭০০ মিলিএম্প এর ব্যাটারির এই ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিংও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৩.৪ ইঞ্চি
  • প্রসেসর:  কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা:  ১২ মেগাপিক্সেল ডুয়াল
  • ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ এর দাম: ১৮৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা – Samsung Galaxy S24 Ultra

samsung galaxy s24 ultra

স্যামসাং এর ২০২৪ সালের ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং গ্যালাক্সি আলট্রা ফোনটিতে কি আছে সেটা না বলে কি নেই সেই বিষয়ে কথা বলা উচিত। অনেক দামি ফোন এটি, যার ফলে প্রয়োজনের চেয়ে অনেক বেশ ফিচার রয়েছে এই ফোনটিতে।

লেটেস্ট চিপসেট থেকে শুরু করে অসাধারণ জুম এবং ভিডিও রেকর্ড করার ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রাতে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের এই ফোনের সাথে সিগনেচার এস পেনও থাকছে। আর স্যামসাং এর অসাধারণ ডিসপ্লের কথাআআ আলাদা করে উল্লেখ না করলেই নয়।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ৫১২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর দামঃ ২৪৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ – Samsung Galaxy Z Flip4

স্যামসাং এর অন্য ফোল্ডেবলগুলোর মতই গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর অফিসিয়াল ও আনঅফিসিয়াল ডিভাইস এর দামে রয়েছে বিশাল পার্থক্য। 

৬.৭  ইঞ্চি এমোলেড ২এক্স ডিসপ্লে ও ১.৯ ইঞ্চি এমোলেড কভার ডিসপ্লে রয়েছে জি ফ্লিপ ৪ এ। ১২০ হার্জ রিফ্রেশ রেট ও সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট থাকছে এই ফোল্ডেবল ফোনে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকছে জি ফ্লিপ ৪ ফোনটিতে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকছে এই ফোনে। ৪কে ভিডিও রেকর্ড করার অপশনও রয়েছে এখানে।

৩৭০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৪ ফোল্ডেবল ফোনটিতে। ২৫ ওয়ায় ফাস্ট চার্জিং এর পাশাপাশি ১৫ ওয়াট ওয়্যারলেস ও রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ১.৯ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যাম: ৮ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ১২ মেগাপিক্সেল ডুয়াল
  • ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর দাম: ১,৪৭,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ – Samsung Galaxy Z Fold4

৭.৬ ইঞ্চি এমোলেড ডিসপ্লের ফোন, জি ফোল্ড ৪ এ ৬.২ ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে, আরো থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। এছাড়া ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা রয়েছে এই ফোনে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। ৪৪০০ মিলিএম্প ব্যাটারির পাশাপাশি জি ফোল্ড ৫ এর মত সকল চার্জিং সুবিধা রয়েছে এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
  • কভার ডিসপ্লে: ৬.২ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যাম: ১২ জিবি
  • স্টোরেজ: ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা: ৪ মেগাপিক্সেল
  • কভার ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪ এর দাম: : ২,৪৫,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি – Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23

আনঅফিসিয়াল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি পাওয়া যাবে ২০ হাজার টাকার মধ্যেই। ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে থাকছে এই ফোনে, আরো থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। নচ ডিসপ্লের এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি প্রসেসর দ্বারা চালিত স্যামসাং এফ২৩ এর আনঅফিসিয়াল দাম বিবেচনা করলে আনঅফিসিয়াল মার্কেটে সাশ্রয়ী ৫জি ফোনগুলোর মধ্যে এটি একটি। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে ফোনটিতে।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। বলে রাখা ভালো ফোনটিতে ৪কে ভিডিও রেকর্ড করার সুবিধাও রয়েছে। ৫০০০ মিলিএম্প ব্যাটারির এই ফোনে ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। সকল দিক বিবেচনায় বেশ অসাধারণ একটি ডিল হতে পারে আনঅফিসিয়াল দামে স্যামসাং গ্যালাক্সি এফ২৩।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি
  • র‍্যাম: ৬ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি এর দাম: ৩২,৯৯৯ টাকা

👉

স্যামসাং গ্যালাক্সি এ২৪ – Samsung Galaxy A24

স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোনটির অফিসিয়াল দাম প্রায় ৩৮ হাজার টাকা, কিন্তু এতে প্রসেসর থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৯ যা আমরা ২০ হাজার টাকার অনেক ফোনেও দেখেছি। তবে আনঅফিসিয়াল মার্কেটে ফোনটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে একাধিক ভ্যারিয়ান্টে।

Search
Categories
Read More
Nulled
Icon Horse - ওয়েবসাইটের ফেভিকন তৈরি করুন চোখের পলকে! 🚀 | Techtunes | টেকটিউনস
প্রাণীদের ঘুম: সৃষ্টিজগতের বিচিত্র এক রহস্য!!!! (Updated) TareqMahbub
By Nettumi 2026-09-21 05:23:23 0 21
Hacking Course
স্যামসাং গ্যালাক্সি A04s - সাধ্যের মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে বর্তমান স্মার্টফোন বাজারের অবস্থা কারো অজানা নয়। বর্তমানে বাজেটের...
By Nettumi 2026-09-25 09:59:27 0 9
Nulled
দেখুন কিভাবে মুহুর্তেই যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অ্যান্ড্রয়েড দিয়ে | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:09:15 0 21
Nulled
বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BCPCL Job Circular 2026
1/5 - (1 vote)বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ চায়না...
By Nettumi 2026-09-18 09:27:57 0 6
Hacking Course
ফোরাম থাম্বনেইলে AI Photo Edit দিয়ে আগে বিষয় ধরো
ফোরাম থ্রেডে থাম্বনেইল চাপা পড়লে আগে দেখো বিষয় চেনা যায় কিনা, ব্যাকগ্রাউন্ড চকচকে কিনা নয়।...
By Nettumi 2026-09-25 16:16:23 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com