Sponsored

সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো! - Banglatech24.com

0
56

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন, রেডমি এ১ নিয়ে আসে শাওমি। এবার এ সিরিজে যুক্ত হতে যাচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ডিভাইস। এই ডিভাইস বিগত কিছুদিন ধরে অনেক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন।

Appuals এর রিপোর্ট থেকে রেডমি এ১+ এর রেন্ডার ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে, থাকছে কিছু ছোটোখাটো পরিবর্তন। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, যা আগের মডেলে ছিলোনা। 

রেডমি এ১+ এর রেন্ডার থেকে দেখা যায় যে এর ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন – এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি।

রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‍্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা।

ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্প এর, ফোনের বক্সে থাকবে ১০ওয়াট এর সাধারণ চার্জার।

সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ইউএসবি পোর্টের পাশে থাকা সিংগেল স্পিকার। আর ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছেই। এছাড়া ২.৪গিগাহার্জ ও ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে রেডমি এ১+ ফোনটিতে।

আশা করা যাচ্ছে এই ডিভাইসটি শীঘ্রই ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0937867/redmi-a1-plus-leaked/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
স্বপ্নের গাড়ি এখন হাতের মুথেই | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:50:17 0 62
Tech
মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে �
Share on FacebookShare on Twitter...
By Nettumi 2026-10-02 22:50:25 0 85
Tech
সাইন্স ফিকশন - হাইব্রিড
ইথান হৃদি কে বলল, তুমি হাইব্রিড হয়ে যাচ্ছো না কেনো? কত পিছিয়ে আছো। একজন হাইব্রিড কত কিছু জানে,...
By Nettumi 2026-09-30 18:42:00 0 65
Tech
iOS অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য বই - প্র্যাক্টিক্যাল SwiftUI
আইওএস নিয়ে এই ব্লগে লেখা শুরু করি ২০১৫ সাল থেকে। বলা যায় ১০ বছর আগে থেকে। প্রথম iOS অ্যাপ এবং...
By Nettumi 2026-09-30 18:39:49 0 69
Nulled
কবির সাথে বইয়ের কথা
By Nettumi 2026-09-23 17:28:49 0 58
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com