Sponsored

নতুন সস্তা স্মার্টফোন ইনফিনিক্স হট 12i এলো! - Banglatech24.com

0
62

আরো একটি বাজেট স্মার্টফোন নিয়ে এলো ইনফিনিক্স। দেশের বাজারে এন্ট্রি লেভেলের বাজেটে ইনফিনিক্স এর স্মার্টফোন বেশ জনপ্রিয়। এবার হট ১২আই (Hot 12i) নিয়ে এলো ইনফিনিক্স। চলুন জেনে নেওয়া যাক ইনফিনিক্স হট ১২আই ফোনটি কম দামে ভালো ফোন কিনা।

ডিজাইন ও ডিসপ্লে

ইনফিনিক্স হট ১১ এর পর হট ১২আই বাজারে এসেছে হট ১২ এর লাইট ভার্সন হিসেবে। ইনফিনিক্স হট ১২আই এর ডিজাইন যেকারো পছন্দ হওয়ার মত। ফোনটির ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর যাতে ক্যামেরার পাশাপাশি ফিংগারপ্রিন্ট সেন্সর স্থান পেয়েছে। ফোনের ব্যাকে থাকা কালার গ্র‍্যাডিয়েন্ট দেখতে বেশ ভালো লাগে। ফোনের বোটমে স্পিকার গ্রিল, মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক রয়েছে। 

ইনফিনিক্স হট ১২আই ফোনটিতে ৬.৬ইঞ্চির বিশাল ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লেতে নচ রয়েছে। বর্তমানে প্রায় সকল ফোনে পাঞ্চ-হোল কাটআউট দেখা যায়, তাই এই ফোনের নচ ডিসপ্লে অনেকের পছন্দ না হতে পারে। তবে দাম বিবেচনায় এই বিষয়টি মেনেই নেওয়া যায়।

ক্যামেরা

ইনফিনিক্স হট ১২আই ফোনটির ব্যাকে ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে। এখানে মেইন সেন্সর ১৩মেগাপিক্সেলের হলেও বাকি দুইটি মূলত ভিজিএ ক্যামেরা। ফোনের ফ্রন্টে রয়েছে ৮মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা। মজার ব্যাপার হলো ফোনের ফ্রন্ট ও ব্যাক, উভয় পাশেই এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে যা ক্যামেরা ব্যবহারে বেশ সুবিধা প্রদান করবে।

এআই ক্যাম, বোকেহ, বিউটি, সুপার নাইট মোড, প্যানারোমা, ইত্যাদি অনেক ক্যামেরা মোড রয়েছে ফোনটিতে। এছাড়া নাইট মোড ও রয়েছে ফোনটির ক্যামেরা অ্যাপে যা দাম বিবেচনায় বেশ অসাধারণ বলা চলে।

পারফরম্যান্স

হট ১২আই ফোনটিতে মিডিয়াটেক এর হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে যা ইতিমধ্যে আমরা অনেক বাজেট ফোনে দেখেছি। এই চিপসেট আহামরি কিছু না হলেও ফোনটির মূল আকর্ষণ হলো এর ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। এছাড়া এক্সপেন্ডেবল র‍্যাম ফিচার এর মাধ্যমে ৭জিবি পর্যন্ত র‍্যাম এর সুবিধা পাওয়া যাবে। এন্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ দ্বারা চলবে ফোনটি। হট ১২আই এর ব্যাটারি থাকছে ৫০০০মিলিএম্প এর।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নতুন সস্তা স্মার্টফোন ইনফিনিক্স হট 12i এলো!

👉 ইনফিনিক্স মোবাইলের দাম জানুন

দাম

ইনফিনিক্স হট ১২আই সম্পর্কে তো বিস্তারিত জানলেন, এবার পালা ফোনটির দাম জানার। ১০,৯৯৯টাকায় পাওয়া যাবে ইনফিনিক্স হট ১২আই ফোনটি।

একনজরে ইনফিনিক্স হট ১২আই এর ফিচারসমূহ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১০,৯৯৯টাকা

দাম বিবেচনায় আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছি ইনফিনিক্স হট ১২আই ফোনটি। আপনার কাছে ইনফিনিক্স ১২আই ফোনটি কেমন লেগেছে, তা আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0634441/infinix-launches-hot-12i-in-bd/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
How is AI Reshaping the Gaming Industry? | Intellectsoft
March 26, 2024...
By Nettumi 2026-09-21 04:45:08 0 65
Nulled
কি থাকছে Vivo Y19 বিস্তারিত | Techtunes | টেকটিউনস
আপনার স্বপ্নের বাড়িটাকে আরো স্মার্ট করতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্য! Mostafizur Rahman
By Nettumi 2026-09-23 17:11:58 0 65
Nulled
ডিজিটাল মার্কেটিং-এর সব কাজের জন্য বেস্ট টুলস ২০২৬ 📈💻 | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-21 05:32:02 0 50
Hacking Course
💥 [Hot Trick] কোনো Credit Card ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে Canva Pro নিয়ে নিন ৩ মাসের জন্য! (Personal Account)
হ্যালো ট্রিকবিডি (TrickBD) বাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ট্রিকবিডির...
By Nettumi 2026-09-25 16:16:15 0 50
Tech
সুন্দরবন ভ্রমণ
বাংলাদেশের অনেক জায়গায়ই আমার ঘুরা হয়েছে, শুধু মাত্র সুন্দরবন ছাড়া। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল...
By Nettumi 2026-09-30 18:41:52 0 51
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com