Sponsored

গ্রামীণফোন রিচার্জে নতুন শর্ত - যা আপনার জানা দরকার

0
61

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এ বছর একের পর এক খবরের শিরোনামে চলে আসছে। প্রথমত, তারা এবার ২৫ বছর পূর্ণ করেছে। এটা গ্রামীণফোনের জন্য বিশাল একটা মাইলফলক। এরপর তারা পরিবেশ বান্ধব ই-সিম চালু করে আবারও নতুন একটি রেকর্ড গড়েছে। কেননা বাংলাদেশে মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম ই-সিম চালু করেছে। সেটাও ছিল দুর্দান্ত এক অর্জন।

এরপর যদিও আমরা অপেক্ষায় ছিলাম ৫জি নিয়ে গ্রামীণফোনের নতুন খবরের। কিন্তু আমরা পেলাম অন্য একটি খবর। গ্রামীণফোনের জন্য সেটা একটা হতাশার খবরই বটে। সেবার মান উন্নয়ন করতে না পারায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর নিষধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জিপি নতুন কোনো সংযোগ বিক্রি করতে পারবেনা। এটা নিঃসন্দেহে গ্রামীণফোন বিষয়ক বড় একটা খবর। যদিও তাদের প্রতিষ্ঠানের জন্য এটা মোটেই সুখকর নয়।

এরই মধ্যে আবারো আলোচনায় এসছে জিপি। এবার তাদের আলোচনার বিষয়বস্তু হলো রিচার্জের পরিমাণ। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই ফ্লেক্সিলোড, স্ক্র্যাচ কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ থেকে নিজেদের মোবাইলে রিচার্জ করে থাকি। অর্থাৎ, একাউন্টে ব্যালেন্স যোগ করি। অনেক বছর ধরেই গ্রামীণফোন মোবাইলে সর্বনিম্ন ১০ টাকা ফ্লেক্সিলোড করা যেতো। কিন্তু এখন জিপি নতুন নিয়ম চালু করছে।

গ্রামীণফোনের নতুন পলিসি অনুযায়ী, এখন থেকে আপনি আর ১০ টাকা ফ্লেক্সিলোড করতে পারবেন না। সর্বনিম্ন ২০ টাকা ফ্লেক্সিলোড করতে হবে। আপনি মোবাইল সার্ভিস বা রিচার্জের দোকান থেকে ফ্লেক্সিলোডের মাধ্যমে যদি মোবাইলে টাকা লোড করতে চান তাহলে ২০ টাকার কম রিচার্জ করা যাবেনা।

২০ টাকা রিচার্জ করলে আপনি ১ মাসের (৩০ দিন) মেয়াদ পাবেন। ১০ টাকায়ও ৩০ দিন মেয়াদ ছিল। অনেকেই আছেন যারা শুধুমাত্র একাউন্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য ফ্লেক্সিলোড করতেন। তারা এখন নতুন নিয়মের আওতায় ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

তবে গ্রামীণফোনের বিভিন্ন মিনিট প্যাক রয়েছে যেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি রিচার্জ করলে মিনিট প্যাক চালু হয়ে যায়। সেসব ক্ষেত্রে আপনি ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন। উদাহরণস্বরূপ, ১৪ টাকার মিনিট প্যাক আগের মতই ১৪ টাকা রিচার্জ করলে চালু হয়ে যাবে। আবার ১৬ টাকার আরেকটি মিনিট প্যাক রয়েছে যেটা আগের মতই ১৬ টাকা ফ্লেক্সিলোড করে চালু করা যাবে।

এছাড়া গ্রামীণফোনের কম মূল্যের কিছু স্ক্র্যাচ কার্ড রয়েছে। যেমন, ৯ টাকা, ১০ টাকা এবং ১৯ টাকা। এগুলোও আগের মতই ব্যবহার করা যাবে।

অর্থাৎ, পরিবর্তন হয়েছে শুধু ফ্লেক্সিলোডের ক্ষেত্রে। আবার জিপি থেকে জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রেও ১০ টাকাই সর্বনিম্ন পরিমাণ হিসেবে চালু থাকছে।

আপনি কি গ্রামীণফোন সিম ব্যবহার করেন? নতুন এই রিচার্জ পলিসি নিয়ে আপনার মতামত কী? আপনি কি খুশি হয়েছেন? নাকি অখুশি? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0734951/grameenphone-introduces-new-recharge-policy/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
InfixBiz v4.1 - Open Source Business Management ERP Script
InfixBiz v4.1 – Open Source Business Management ERP Script Free Download. Reliability is...
By Nettumi 2026-09-18 03:25:18 0 79
Nulled
YouTube Videos ডাউনলোড করার সকল যন্ত্র-মন্ত্র! সফটওয়্যার, সাইট, ব্রাউজার, এক্সটেনশন, মোবাইল | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:33:43 0 58
Nulled
Frezka v1.0 - All-in-one Salon & Spa Business Solution in Flutter + Laravel App Source
Frezka v1.0 – All-in-one Salon & Spa Business Solution in Flutter + Laravel App...
By Nettumi 2026-09-18 03:23:34 0 77
Hacking Course
নিজের ডিলেট করা Tiktok ভিডিও কিভাবে আবার Restore করবেন?
WELLCOME BACK 𝑯𝒆𝒍𝒍𝑜 𝒈𝒖𝒚𝒔, 𝒉𝑜𝒘 𝑎𝑟𝑒 𝑦𝑜𝑢? 𝐻𝑜𝑝𝑒 𝑦𝑜𝑢 𝑎𝑟𝑒 𝑑𝑜𝑖𝑛𝑔 𝑤𝑒𝑙𝑙! 𝑆𝑜 𝑙𝑖𝑘𝑒 𝑒𝑣𝑒𝑟𝑦 𝑑𝑎𝑦, 𝑡𝑜𝑑𝑎𝑦 𝐼𝑎𝑚...
By Nettumi 2026-09-25 16:59:12 0 61
Nulled
Dribble Kings v1.0 - HTML5 Football Game (.capx) Free Download
Dribble Kings v1.0 – HTML5 Football Game (.capx) Free Download. Dribble like Messi,...
By Nettumi 2026-09-18 04:00:50 0 57
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com