Sponsored

ফ্রি মোবাইল ডাটা ও ফ্রি মিনিট পাচ্ছেন বন্যার্তরা - Banglatech24.com

0
155

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে ফ্রি ইন্টারনেট ও মিনিট প্রদান করছে দেশের সকল মোবাইল অপারেটর। এছাড়া এগিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং ও কলিং অ্যাপ, ইমো। চলুন জেনে নেওয়া যাক সিলেটবাসিদের জন্য এবং বন্যাদুর্গত এলাকা সমূহের জন্য ফ্রি মোবাইল ডাটা ও মিনিট অফারগুলো সম্পর্কে।

টেলিটক

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জের বন্যার্তদের জন্য ফ্রি মিনিট, ইন্টারনেট ও এসএমএস প্রদান করছে টেলিটক।

১৫মিনিট টকটাইম, ৫০০এমবি ইন্টারনেট ও ২০টি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বন্যা কবলিত এলাকার টেলিটক গ্রাহকগণ। এই ফ্রি অফার এর মেয়াদ ১০দিন বন্যার্ত এলাকায় ১৫মিনিট টকটাইম, ৫০০এমবি ইন্টারনেট ও ২০টি এসএমএস ফ্রি পেতে ডায়াল করতে হবে *111*2022*7# নম্বরে।

বাংলালিংক

১০০এমবি ইন্টারনেট ও ১০মিনিট টকটাইম প্রদান করছে বাংলালিংক। বন্যা কবলিত এলাকায় বাংলালিংক গ্রাহকরা ১০এমবি ও ১০মিনিট পাবেন বিনামূল্যে। অফারটি পেতে ডায়াল করুন *121*900*3# নম্বরে, আপনার বাংলালিংক মোবাইল থেকে।

রবি

রবি সিমে ১০মিনিট টকটাইম ও ১০০এমবি ইন্টারনেট প্রদান করা হচ্ছে বন্যা কবলিত এলাকাবাসীর জন্য। এই ফ্রি মিনিট ও ইন্টারনেট এর মেয়াদ ৩দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে *21291*1#

এয়ারটেল

বন্যা কবলিত এয়ারটেল গ্রাহকদের জন্য রয়েছে ১০মিনিট টকটাইম ও ১০০এমবি ইন্টারনেট, যার মেয়াদ ৩দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে *212*1#

গ্রামীণফোন 

সিলেটে বন্যার্তদের জন্য ১০মিনিট ফ্রি টকটাইম প্রদান করছে গ্রামীণফোন। সিলেটের সকল গ্রামীণফোন গ্রাহকের ফোনে বিনামূল্যে পৌঁছে যাবে এই ফ্রি মিনিট অফার। ১০মিনিট ফ্রি মিনিট ব্যবহার করা যাবে দেশের যেকোনো অপারেটরে। এই মিনিট এর মেয়াদ ৩দিন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

realme narzo 20

ইমো

৪০লক্ষ টাকার ফ্রি ইন্টারনেট প্রদান করছে ইমো অ্যাপ। সিলেটবাসীর জন্য ইমো অ্যাপের এই অফার প্রযোজ্য। আপনি যদি সিলেট এলাকায় না থাকেন, তবে দয়া করে এই ফ্রি ডাটা নিবেন না। এখানে যেহেতু ইন্টারনেট সীমিত আকারে প্রদান করা হচ্ছে। তাই আপনি যদি অকারণে ডাটা নিয়ে ফেলেন, তার কারণে বন্যা কবলিত এলাকার মানুষজন ফ্রি ইন্টারনেট পাবেনা। প্রতি গ্রাহককে ৩০০এমবি ফ্রি ইন্টারনেট প্রদান করছে ইমো। ইমো ফ্রি ইন্টারনেট নিতে 

  • ইমো অ্যাপে প্রবেশ করে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
  • Pray for Sylhet অপশনে ট্যাপ করুন
  • এরপর Claim Data অপশনে ট্যাপ করলে পরবর্তী ২৪ঘন্টার মধ্যে ডাটা পেয়ে যাবেন

বন্যা কবলিত এলাকায় থাকা আপনার আত্মীয়দেরকে জানিয়ে দিন এসব অফার সম্পর্কে। প্রয়োজনের সময় তাদের বেশ কাজে আসতে পারে এসব অফার।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0634691/free-mobile-data-and-minute-for-flood/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
আপনার ছবিতে আকর্ষণীয় রুপ দেবেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে | Techtunes | টেকটিউনস
jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি মেহেদী.কম.বিডি
By Nettumi 2026-09-25 03:25:10 0 59
Hacking Course
গুগল AI মোড কী, এর সুবিধা ও ব্যবহারের উপায় - Banglatech24.com
বর্তমান যুগে তথ্য খোঁজা মানেই গুগল সার্চ। তবে গত কয়েক বছরে গুগল তার সার্চ প্রযুক্তিতে বিপ্লব...
By Nettumi 2026-09-25 09:38:28 0 65
Nulled
Forbes, Clutch, Conferences, and Other Company News | Intellectsoft
May 25, 2023...
By Nettumi 2026-09-21 04:46:34 0 58
Hacking Course
আইফোন ব্যাটারি ৮০% চার্জ হয়ে থেমে থাকে? সমাধান এখানে জানুন
আইফোনের ক্ষেত্রে একটি ব্যাপার দেখা দেয় যে অনেকসময় আইফোনে ৮০% এর বেশি চার্জ হয় না। আপনি এমন...
By Nettumi 2026-09-25 09:45:46 0 50
Tech
কমছে অ্যান্ড্রয়েড এর মার্কেট শেয়ার! কারণটা কী? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 04:01:06 0 65
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com