Sponsored

ফেসবুকে মোবাইল নম্বর লুকিয়ে রাখার নিয়ম - Banglatech24.com

0
58

ফেসবুকে আপনার প্রাইভেসি নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন, তবে অবশ্যই ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করা উচিত। ফেসবুক একাউন্টে আপনার নাম্বার পাবলিক করা থাকলে স্পাম কল দ্বারা বিরক্তির শিকার হতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টে যদি শুধুমাত্র আপনার বন্ধুরা থাকে, তাহলে হয়ত সমস্যা হওয়ার কথা না। ফেসবুকে মোবাইল নম্বর যুক্ত করার নিয়ম খুব সহজ। ঠিক তেমনি, অন্যদের নিকট থেকে ফেসবুকে যুক্ত মোবাইল নম্বর লুকিয়ে রাখাও সহজ।

কিন্তু ফেসবুক ফ্রেন্ড লিস্টে অপরিচিত ব্যক্তি কমবেশি সবার লিস্টেই থাকে, তাই ফোন নাম্বার হাইড করে রাখা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করতে হয়।

কেনো ফেসবুক মোবাইল নাম্বার হাইড করবেন

ফেসবুক ফোন নাম্বার এর প্রাইভেসি যদি Friends বা পাবলিক করা থাকে, তাহলে ফেসবুকে এড থাকা ফ্রেন্ডরা কিংবা যেকেউ আপনার নাম্বার সংগ্রহ করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। যেকেউ আপনাকে কল করে বিরক্ত করার সম্ভাবনা থাকে এই সেটিংসের কারণে, তাই অবশ্যই ফেসবুক আইডিতে থাকা মোবাইল নাম্বার হাইড করা উচিত।

এছাড়া ফোন নাম্বার একটি ব্যক্তিগত তথ্য, যা পাবলিকলি এভেইলএবেল থাকা উচিত নয়। আবার হ্যাকাররা এই তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। এসব কারণে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করে রাখা উচিত।

ফেসবুক মোবাইল নাম্বার হাইড করার নিয়ম

ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা যাবে মোবাইল ও কম্পিউটার থেকে বেশ সহজে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার কিভাবে হাইড করবেন।

কম্পিউটার

কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করতেঃ

  • যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
  • এরপর আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
  • About সেকশনে প্রবেশ করুন
  • Contact and basic info ট্যাবে প্রবেশ করুন
  • এরপর ডানদিকে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন
  • ফোন নাম্বার ও পেন্সিল আইকনের পাশে প্রাইভেসি আইকন দেখতে পাবেন
  • এই আইকনে ক্লিক করে Only Me অপশন সিলেক্ট করুন

এভাবে খুব সহজে কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা যাবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

facebook

👉 ফেসবুক একাউন্ট ডিএকটিভ করার নিয়ম

মোবাইল

মোবাইল থেকেও বেশ সহজে ফোন নাম্বার হাইড করা যাবে। মোবাইল থেকে ফোন নাম্বার হাইড করতেঃ

  • ফেসবুক অ্যাপ থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন
  • See Your About Info অপশনে ট্যাপ করুন
  • Contact Info এর পাশে থাকা Edit এ ট্যাপ করুন
  • ফোন নাম্বারের পাশে থাকা প্রাইভেসি আইকনে ট্যাপ করুন
  • ফোন নাম্বার হাইড করতে Only Me অপশন সিলেক্ট করুন

উল্লেখিত উপায় অনুসরণ করে বেশ সহজে মোবাইল থেকে ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করা যাবে। ফেসবুক মোবাইল নাম্বার এর প্রাইভেসি “Only Me” করার মাধ্যমে আপনার ফোন নাম্বার ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত হবেনা।

এভাবে ফোন নাম্বার হাইড করার মূল উদ্দেশ্য হলো অনলাইন স্টকার ও হ্যাকার থেকে সেনসিটিভ ডাটা নিরাপদে রাখা। এই পোস্টে ফেসবুক নাম্বার হাইড করার নিয়ম জেনে নিয়ে নিজের আইডিতে নাম্বার হাইড করে রাখুন এবং বন্ধু ও পরিবারের অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের ও এই বিষয়ে জানিয়ে দিন পোস্টটি শেয়ার করা মাধ্যমে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0533647/hide-mobile-number-on-facebook/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
এআই নিয়ে সতর্কবার্তা, মানুষের স্বাধীনতা হারানোর আশঙ্কা | কমপিউটার জগৎ - Nettumi
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানুষের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কমিয়ে দিতে পারে বলে সতর্ক...
By Nettumi 2026-10-11 15:12:50 0 2
Status
Bangla Status For Facebook
Spread the love বর্তমানে ফেসবুক আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে। আমাদের জীবনের অনেক কিছুই তো...
By Nettumi 2026-10-03 03:38:27 0 93
Tech
ফেসবুক একাউন্ট ডিলিট এবং ডিএক্টিভ করার মধ্যে পার্থক্য জানুন
ফেসবুক ডিএকটিভ ও ফেসবুক ডিলিট – এই দুইটি বিষয় শুনতে কারো কারো কাছে একই মনে হতে পারে। অনেক...
By Nettumi 2026-09-25 10:08:31 0 35
Nulled
SalesERP v12.13 Nulled - AI Powered Business ERP for Sales, Billing, Inventory, Accounting and HR Script
SalesERP v12.13 Nulled – AI Powered Business ERP for Sales, Billing, Inventory,...
By Nettumi 2026-09-17 18:26:47 0 84
Hacking Course
Bluetooth সবসময় On রাখলে কী হয়? সত্যিই কি Battery শেষ হয়ে যায়?
Bluetooth সবসময় On রাখলে কী হয়? সত্যিই কি Battery শেষ হয়ে যায়? আসসালামু আলাইকুম। অনেকেই...
By Nettumi 2026-09-25 16:28:09 0 88
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com