Sponsored

টুইটার এর সেরা কিছু ফিচার যেগুলো সবার জানা উচিত - Banglatech24.com

0
60

জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার দেখতে বেশ সাধারণ মনে হলেও অন্য সকল সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মত এতেও অসংখ্য ফিচার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক টুইটার এর সেরা কিছু ফিচার সম্পর্কে যেগুলো সবার জানা উচিত।

ফিড

টুইটারে প্রবেশ করেই ফিডে যা আসে, আমরা তা দেখা শুরু করি। কিন্তু আসলে টুইটার এর দুইটি ফিড রয়েছে – একটিতে থাকে ফলো করা সকল ব্যক্তির টুইট ও অন্যটিতে টুইটার এলগরিদম দ্বারা বাছাই করা টপ টুইটস। ডিফল্টভাবে টুইটারে টপ টুইটগুলো প্রদর্শিত হয়। টুইটারে প্রবেশের পর স্ক্রিনের টপ কর্নারে থাকা স্পার্কল আইকন দেখতে পাবেন। এই আইকনে ট্যাপ করলে “See latest tweets instead” সিলেক্ট করে ফলো করা সকল ব্যক্তির টুইট সময়ানুক্রমে দেখতে পাবেন।

এডভান্সড সার্চ

আপনি যদি নিয়মিত টুইটার ব্যবহার করে থাকেন, তবে নিশ্চয়ই সার্চ ফিচার এর ব্যবহার করেছেন। সার্চ টুল এতোটাই পাওয়ারফুল যে তা ব্যবহার করে যেকোনো কিছু খুঁজে বের করা সম্ভব। টুইটার সার্চ ব্যবহার করে, কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর টুইট, কোনো নির্দিষ্ট কীওয়ার্ডযুক্ত টুইট, কোনো নির্দিষ্ট কিওয়ার্ডবিহীন টুইট, নির্দিষ্ট স্থান থেকে করা টুইট, ইত্যাদি খুঁজে এর করা যাবে। 

টুইটারে নির্দিষ্ট কিছু খুঁজে পেতে চাইলে এডভান্সড সার্চ ব্যবহার করুন। যা ব্যবহার করে টুইটারে থাকা যেকোনো কনটেন্ট সার্চ এর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। 

মোমেন্টস

টুইটার মোমেন্টস ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়, ইভেন্ট বা অন্য যেকোনো উপায়ে সম্পর্কিত একই ধরণের পোস্টকে এক জায়গায় নিয়ে আসা হয়। টুইটার মোমেন্টস ফিচারটিকে ইন্সটাগ্রাম স্টোরি হাইলাইটস এর সাথে তুলনা করা যেতে পারে। টুইটার মোমেন্টস ব্যবহার করে একই ধরণের বিষয়কে এক জায়গায় করা যায়। টুইটারে প্রবেশ করে মেন্যু থেকে More অপশনে গেলে Moments দেখতে পাবেন। এরপর উক্ত অপশনে প্রবেশ করে Create New তে ক্লিক করে নতুন মোমেন্টস তৈরি করতে পারবেন।

থ্রেডস

টুইটারে প্রতি টুইটে মাত্র ২৮০ ক্যারেক্টার ব্যবহার করা যায়। তবে কোনো বিষয়ে ভালোভাবে বর্ণনা করতে চাইলে ২৮০ক্যারেক্টার যথেষ্ট নয়। যখন ২৮০ক্যারেক্টার এর অধিক স্পেস প্রয়োজন হয় কোনো গল্প বলতে, তখন কাজে আসে টুইটার থ্রেডস।

মূলত একই ধরণের একাধিক টুইট এর সমারোহকে টুইটার থ্রেডস বলা হচ্ছে। টুইটারে টুইট তৈরি করার সময় থ্রেডস তৈরী করা যাবে। টুইটারে থ্রেডস আকারে পোষ্ট করতে টুইট অপশনে প্রবেশ করুন।

এরপর একটি টুইট লেখার পর অন্য টুইট একই থ্রেডে যোগ করতে Tweet বাটনে পাশে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন। পোস্ট করার পর থ্রেডে থাকা সকল টুইট একইসাথে প্রদর্শিত হবে। আবার সকল টুইট একইসাথেও পোস্ট হয়ে যাবে।

স্পেসেস

টুইটার স্পেসেস হলো টুইটারে লাইভ অডিও কনভারসেশন। মূলত এটিকে ফেসবুক বা ইন্সটাগ্রাম লাইভ এর অডিও সংস্করণ বলা বলে। যেকেউ টুইটারে স্পেসেস হোস্ট করতে পারে ও লিসেনার হিসেবে যেকেউ এ স্পেসে জয়েন করতে পারে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

টুইটার স্পেসেস

টুইটার স্পেসেস ফিচারটি শুধুমাত্র মোবাইলে হোস্ট করা যায়। তবে স্পেস শুনতে যেকোনো ডিভাইস যেমন মোবাইল বা ডেস্কটপ থেকে জয়েন করা যাবে। কেউ যখন টুইটার স্পেস হোস্ট করে, তখন মোবাইল অ্যাপের টপ ফিডে ঐ স্পেস প্রদর্শিত হয়। কোনো স্পেসে লিসেনার বা স্পিকার হিসেবে জয়েন করা যায়।

এছাড়া লাইভ কনভারসেশনের রিয়েকশন প্রদান করা যায় ইমোজির মাধ্যে। আবার লিসেনার হিসেবে জয়েন করেও স্পিকার হওয়ার রিকোয়েস্ট করা যায়। এছাড়া যিনি স্পেস হোস্ট করবেন, তিনি হোস্ট করা যেকোনো স্পেসে টুইটস পিন করতে পারবে।

টুইটার স্পেস যিনি তৈরি করবেন, তিনি যেসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন সেগুলো হলোঃ স্পিকার নির্বাচন করা, স্পিকারদের মিউট করা, স্পেস থেকে কাউকে রিমুভ করা, মেসেজের মাধ্যমে কাউকে স্পেসে জয়েন এর জন্য ইনভাইট পাঠানো, ইত্যাদি।

👉 টুইটার কি? টুইটার ব্যবহার করার নিয়ম জানুন

পিনড টুইটস

ফেসবুক পেজের মত টুইটার প্রোফাইলেও যেকোনো পোস্ট পিন করা যায়। পিন করা পোস্ট আপনার প্রোফাইলের টপে প্রদর্শিত হবে। আপনার ফলোয়ারদের সামনে আপনার সেরা টুইট তুলে ধরতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে পিনড টুইট ফিচারটি ব্যবহার করতে পারেন।

শুধুমাত্র নিজের পোস্ট করা টুইটগুলো পিন করা যায়। কোনো টুইট পিন করতে উক্ত টুইট এর অপশন থেকে “Pin to your profile” সিলেক্ট করুন। এরপর উক্ত টুইট পিন করার বিষয়টি নিশ্চিত করতে Pin অপশনে ক্লিক করুন।

👉 ইনস্টাগ্রামে বেশি লাইক পেতে চাইলে মানতে হবে এই নতুন নিয়ম

টুইটার এর সেরা কিছু ফিচার যেগুলো সবার জানা উচিত

👉 পুরো টুইটার কোম্পানিকে কিনে নিতে চান ইলন মাস্ক

লিস্টস

টুইটারের অসাধারণ ফিচারগুলোর মধ্যে লিস্টস একটি। নিয়মিত টুইটার ব্যবহার করে থাকলে আপনি অনেকগুলো একটিভ টুইটার একাউন্টকে ফলো করবেন সেটাই স্বাভাবিক। এখন সমস্যা হচ্ছে একই সাথে পোস্ট হওয়া অসংখ্য টুইট এর ভিড়ে কাঙ্ক্ষিত টুইটসমূহ হারিয়ে যেতেই পারে। 

এমন কিছু একাউন্ট যদি থাকে যাদের করা টুইট আপনি মিস করতে চান না, তাহলে উক্ত টুইটার একাউন্টগুলোর টুইট লিস্টস ফিচার এর মাধ্যমে একস্থানে আনতে পারবেন। টুইটারের সাইডবার থেকে Lists ফিচারটি অ্যাকসেস করা যাবে। এরপর টপে থাকা প্লাসযুক্ত নোট আইকনে ক্লিক করে নতুন টুইটার লিস্ট তৈরি করা যাবে।

টুইটার লিস্টে যেকোনো ব্যবহারকারীকে এড করা যাবে। টুইটার লিস্টকে অনেকটা ফেসবুক গ্রুপের সাথে তুলনা করা চলে। তবে এখানে ব্যবহারকারীর করা নির্দিষ্ট পোস্টের বদলে সকল পোস্ট ফিডে প্রদর্শিত হয়, এছাড়া অন্যদের তৈরি করা লিস্ট ও আপনি চাইলে ফলো করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0432447/best-features-of-twitter/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Digiqole v2.0.2 - News Magazine WordPress Theme Free
Digiqole v2.0.2 – News Magazine WordPress Theme Free Download. Digiqole is a Simple, Easy...
By Nettumi 2026-09-18 03:55:00 0 72
Nulled
Kareem Taxi App v2.1.9 - Cab Booking Solution + Admin Panel Source Code
Kareem Taxi App v2.1.9 – Cab Booking Solution + Admin Panel Source Code Free Download....
By Nettumi 2026-09-18 03:53:44 0 61
Tech
ইচ্ছে শক্তি
আমাদের যা ইচ্ছে তাই করা উচিত। এই ইচ্ছেটা এক সময় মারা যায়। তখন আর কোন কিছু করতে ইচ্ছে করবে না।...
By Nettumi 2026-09-30 18:43:48 0 53
Hacking Course
আইফোন দ্রুত চার্জ দেয়ার উপায় ও দরকারি সরঞ্জাম - Banglatech24.com
বর্তমান সময়ে মার্কেটে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ব্যাটারির দীর্ঘস্থায়ীতার দিক দিয়ে আইফোন...
By Nettumi 2026-09-25 09:44:25 0 63
Nulled
Cleanco v1.0 - Cleaning Services HTML5 Template Free
Cleanco v1.0 – Cleaning Services HTML5 Template Free Download. Cleanco is a Cleaning...
By Nettumi 2026-09-18 03:57:21 0 67
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com