Sponsored

বিকাশে নিন ১৫০ টাকার অফার (দ্রুত করুন, সুযোগ সীমিত) - Banglatech24.com

0
56

বিভিন্ন ডিজিটাল সুবিধার সাথে সাথে বাংলাদেশের মানুষজন ডিজিটাল লেনদেনেও অভ্যস্ত হয়ে পড়ছেন। আজকাল দৈনিক লেনদেনের একটা উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হচ্ছে ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট এবং ডেবিট কার্ড দ্বারা। পিছিয়ে নেই মোবাইল আর্থিক সেবাগুলোও। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ এতে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। লোকজন এখন বিভিন্ন ক্ষেত্রে ক্যাশ টাকা খরচ করার চেয়ে বিকাশে লেনদেন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

শুধুমাত্র দেশের শীর্ষস্থানীয় এমএফএস বা মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হয়েই থেমে নেই বিকাশ। মানুষের মনে আরও বেশি জায়গা করে নিতে এবং ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নিত্যনতুন সেবা নিয়ে আসা এবং চমৎকার সব অফার ঘোষণা করা অন্যতম।

বিকাশ বর্তমানে বিভিন্ন চমকপ্রদ অফার চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু অফার হচ্ছে ডিসকাউন্টের জন্য। আবার কিছু অফার পাবেন বোনাসের জন্য। ডিসকাউন্ট অফারগুলোর আওতায় আপনি বিকাশ থেকে পেমেন্ট বা লেনদেন করে বিভিন্ন পণ্য ও সেবায় মূল্যছাড় পেতে পারেন। আবার বোনাস অফারগুলো আপনাকে বিকাশে বোনাস টাকা দেবে।

এদের মধ্যে একটি অফার হচ্ছে সবচেয়ে ইউনিক। সেটি আপনাকে বোনাস টাকাও দেবে, আবার ডিসকাউন্টও দেবে। কেমন হয় যদি আপনি বিকাশে বোনাস ক্যাশ ব্যালেন্স পান আবার ভাল অংকের ডিসকাউন্ট পান? এই দুটো সুবিধাই একসঙ্গে নিয়ে এসেছে আজকের বিকাশ অফার।

এই অফারটি যারা গ্রহণ করবেন তারা বিকাশে ১৫০ টাকার সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে থাকছে ৫০ টাকা সরাসরি ক্যাশ ব্যালেন্স। এই টাকা আপনি বিকাশ থেকে যেকোনো ভাবে ইচ্ছামত খরচ করতে পারবেন। সেই সাথে পাচ্ছেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। প্রাপ্ত কুপন ব্যবহার করে আপনি কেনাকাটা করে পেমেন্ট দেওয়ার সময় ১০০ টাকার মূল্যছাড় পেতে পারবেন।

অফারটি কিভাবে নেবেন, নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে? তাহলে শুনুন। আজ শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে প্রথম ২ বার ১,৫০০ টাকা করে বিকাশে অ্যাড মানি করলে ২৫টাকা করে সর্বমোট ৫০টাকা বোনাস পাবেন আপনার বিকাশ একাউন্টে। একই সাথে ৫০ টাকা করে সর্বমোট ১০০ টাকার স্বপ্ন ডিসকাউন্ট কুপন বা ডিসকাউন্ট ভাউচার পাবেন বিকাশ একাউন্টে।

অফারটি নিতে হলে প্রথমে আপনার ব্যাংক একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং সেবায় লগিন করে আপনার বিকাশ একাউন্ট নম্বরকে একটি বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করুন। ব্যাংক একাউন্টে আপনার বিকাশ নম্বর বেনিফিসিয়ারি হিসেবে অ্যাড করার পর সেই বিকাশ নম্বরে ১৫০০ টাকা করে দুইবার টাকা পাঠান। অর্থাৎ অ্যাড মানি করুন। 

এভাবে আপনার ব্যাংক একাউন্ট থেকে ১৫০০ + ১৫০০ = ৩০০০ টাকা বিকাশ একাউন্টে পাঠাতে হবে। শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে ১৫০০ টাকা করে ২বার অ্যাড মানি-তে ২৫ টাকা করে সর্বমোট ৫০ টাকা বোনাস পাবেন। বোনাসের সাথে ৫০ + ৫০ = ১০০ টাকা কুপন পাবেন। জেনে রাখা ভাল, এই কুপন ও বোনাস বিকাশ একাউন্টে যোগ হবে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে।

ডিসকাউন্ট কুপন শুধুমাত্র স্বপ্ন সুপারশপে কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে। ৩০০টাকা বা তার বেশি কেনাকাটার পেমেন্ট পরিশোধের সময় কুপন ব্যবহার করতে পারবেন। কুপন পাওয়ার নির্দিষ্ট কিছুদিনের মধ্যে কুপন ব্যবহার করতে হবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশে নিন ১৫০ টাকার অফার (সুযোগ সীমিত)

আর হ্যাঁ, ২২ এপ্রিল ২০২২ শুক্রবারের জন্য এই অফারটি প্রযোজ্য। কেমন লাগল বিকাশের এই বোনাস ও ডিসকাউন্ট অফার? আপনি কি এটি গ্রহণ করেছেন? আপনার অভিজ্ঞতা এবং মতামত কমেন্ট করে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0432438/bkash-150tk-offer-running/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
TCL এর নতুন চমক - চোখ সুরক্ষার স্মার্টফোন - TCL 50 NextPaper এবং TCL 50 Pro NextPaper | Techtunes | টেকটিউনস
এনজাইম, হরমোন ও ভবিষ্যৎ চিকিৎসা জাকির হোসাইন
By Nettumi 2026-09-25 03:56:54 0 47
Nulled
কিভাবে আপনি ফেসবুকে গ্রুপ খুলবেন? মেম্বার এড করবেন? এডড্রেস কিভাবে কাস্টমাইজ করবেন? ফুল টিউটোরিয়াল। | Techtunes | টেকটিউনস
“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ EK
By Nettumi 2026-09-21 05:18:35 0 52
Tech
বিটকয়েন কি ও কিভাবে কাজ করে - Banglatech24.com
বিটকয়েন এর নাম শুনেনি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা। স্বভাবতই বিটকয়েন সম্পর্কে আমাদের...
By Nettumi 2026-09-25 10:19:53 0 47
Nulled
New Pay Scale: Basic pay rise to cost Tk 37,372cr
New...
By Nettumi 2026-09-23 17:24:48 0 84
Tech
আপনি কেন আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না? মোটিভেশনাল জ্ঞান | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-25 04:04:28 0 86
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com