Sponsored

নগদ ইসলামিক একাউন্ট কি ও কিভাবে চালু করতে হয় জানুন - Banglatech24.com

0
1

এই পোস্টে নগদ ইসলামিক একাউন্ট কি, ইসলামিক একাউন্টের সুবিধা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবেন।

নগদ ইসলামিক একাউন্ট কি?

ইসলামিক শরিয়াহ ভিত্তিক নগদ একাউন্ট হলো নগদ ইসলামিক একাউন্ট। শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী এই নগদ ইসলামিক একাউন্টের কার্যক্রম পরিচালিত হয়। নগদ সাধারণ একাউন্ট ও ইসলামিক একাউন্টের মধ্যে পার্থক্য হলো সাধারণ একাউন্টে মুনাফা বা সুদ নেওয়া যায়, যা নগদ ইসলামিক একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ঊল্লেখ্য যে, নগদ ইসলামিক অ্যাপ কোনো নতুন অ্যাপ নয়। আবার নগদ ইসলামিক একাউন্ট কিন্তু নগদ একাউন্টের একটি ধরন মাত্র। অর্থাৎ নগদ একাউন্ট বা অ্যাপ এর মাধ্যমে নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করা যাবে।

মূলত নগদ একাউন্টের শরিয়াহ ভিত্তিক ইসলামিক সংস্করণ হচ্ছে নগদ ইসলামিক অ্যাপ। এতে শরিয়াহ সম্মত সেবা ও সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীগণ।

নগদ ইসলামিক একাউন্টে কোনো ধরণের মুনাফা পাবেন না ব্যবহারকারীগণ। তবে অন্য সকল অফার, যেমনঃ ক্যাশব্যাক, মূল্যছাড়, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। এছাড়া শরিয়াহ সম্মত সকল নগদ অফার ও ব্যবহার করা যাবে।

নগদ ইসলামিক একাউন্টের সুবিধা

সুদবিহীন

নগদ ইসলামিক একাউন্টে সুদ প্রযোজ্য নয়, যার ফলে সুদবিহীন মোবাইল ব্যাংকিং করা যায়। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নগদ ইসলামিক একাউন্ট বেশ কাজে আসতে পারে। জমানো টাকার উপর যেহেতু কোনো ধরণের সুদ দেওয়া হয়না এই ইসলামিক একাউন্টে, তাই ব্যবহারকারীগণ চাইলে সুদ না নিয়ে নগদ এর সকল সেবা গ্রহণ করতে পারবেন।

হজ্ব ট্যুরস ও ট্রাভেলস পেমেন্ট

হজ্ব এর ট্যুর ও ট্রাভেল পেমেন্ট করা যাবে নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে। প্রতিবছর অসংখ্য মানুষ তাদের পছন্দের ট্রাভেল এজেন্সির সহায়তার হজ্ব যাত্রার উদ্দেশ্যে বিদেশ গমন করে। আর এসব মানুষের কথা মাথায় রেখে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে পার্টনারশিপে যুক্ত হয়েছে নগদ। আর নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে ইসলাম ধর্মের মানুষগণ হজ্ব ও ওমরাহ পালনের জন্য পেমেন্ট করতে পারবেন নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে।

যেসব ট্রাভেল এজেন্সির ট্যুর ও ট্রাভেল এর খরচ নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে প্রদান করা যাবে, সেসব প্রতিষ্ঠানসমূহের তালিকা দেওয়া হলোঃ

  • আই টি এস হলিডে লিমিটেড
  • জাস্ট হলিডেস লি:
  • ট্রাভেল জু বাংলাদেশ লিমিটেড
  • হারামাইন হজ ওমরাহ লিমিটেড
  • কসমস হলিডে
  • এনি ট্যুরিজ্‌ম
  • ইকো ট্রিপারস
  • চলঘুরি লিমিটেড
  • অরিজিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-ট্যুর হাব
  • এলিগেন্ট  হলিডেজ
  • দুরন্ত ট্যুরিজ্‌ম
  • আরএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
  • সায়রা এয়ার ইন্টারন্যাশনাল
  • এসবি এভিয়েশন
  • জামা টেকনোলজিস লিমিটেড।
  • জামা টেকনোলজিস লিমিটেড।-অনলাইন
  • ওশেনিয়া ট্যুরিজম এন্ড ট্রাভেল
  • ডিলাইট  হলিডে
  • অরবিট  ট্রাভেল এইড
  • উইংস এয়ার
  • সানজার এভিয়েশন লি.
  • প্লাসিড ইন্টারন্যাশনাল
  • আজমেরি ট্রাভেল এজেন্সি
  • এওট্রেক ট্যুরিজম লিমিটেড
  • বাই এয়ার টিকেট লি.
  • ট্র্যাভেল আইল্যান্ড লি.
  • ট্রিপ ট্রিকস
  • ট্রাস্ট হলিডেজ
  • প্ল্যানার্স হলিডে
  • জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস
  • ট্র্যাভেল গেটওয়ে
  • ট্রিপ বিয়ন্ড
  • মেক মাই প্ল্যান লিমিটেড
  • টিবিডি হলিডেজ
  • ট্র্যাভেল  ফেয়ার  বিডি
  • সুরেন ট্রাভেলস
  • রাশেল ট্যুরস এন্ড ট্রাভেলস
  • ম্যাপ বাংলাদেশের
  • জেড ইন্টারন্যাশনাল

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ডোনেশন

দান করা ইসলামি আদর্শের একটি অন্যতম অংশ। আর নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে বেশ সহজে ‘ডোনেশন’ প্রদান করা যাবে। ইসলামি আদর্শে পরিচালিত মানব কল্যানে নিয়মিত কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোতে দান কিংবা যাকাতের টাকা দেওয়া যাবে নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে। যেসব প্রতিষ্ঠানে নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে ডোনেশন দেওয়া যাবে, সেসব প্রতিষ্ঠান হলোঃ

  • আঞ্জুমান মুফিদুল ইসলাম
  • সেন্টার ফর জাকাত ম্যানেজম্যান্ট
  • সাদাকাহ ফাউণ্ডেশন
  • আস সুন্নাহ ফাউন্ডেশন
  • আল মারকাজুল ইসলামী
  • মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস

ইসলামিক ইস্যুরেন্স পলিসি প্রিমিয়াম

নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে নির্দিষ্ট ইসলামিক ইস্যুরেন্স পলিসি এর প্রিমিয়াম দেওয়া যাবে। যেসব ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠানসমূহে পলিসি প্রিমিয়াম দেওয়া যাবে, সেসব প্রতিষ্ঠান হলোঃ

  • প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
  • এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 
  • পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
  • আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম

সাধারণ নগদ একাউন্টের ধরন বা টাইপ পরিবর্তন করে নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করা যাবে। প্রতি মাসে সর্বোচ্চ ১বার নগদ একাউন্টের ধরন পরিবর্তন করা যায়। নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করতে প্রথমে সাধারণ নগদ একাউন্টের প্রয়োজন হবে।

আপনার ইতিমধ্যে নগদ একাউন্ট না থাকলে প্রথমে একটি নগদ একাউন্ট খুলে নিন।

👉 নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে ক্লিক করুন

এরপর নগদ একাউন্টকে নগদ ইসলামিক একাউন্টে পরিণত করতেঃ

  • নগদ পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • অ্যাপ থেকে “My Nagad / আমার নগদ” সিলেক্ট করুন
  • এরপর “Account Type / একাউন্টের ধরন” অপশন সিলেক্ট করুন
  • সেখানে ইসলামি একাউন্টের অপসন আসবে
  • এরপর সেটিংস এর পপ-আপ আসলে “Yes / হ্যা” অপশনে ট্যাপ করুন
  • এরপর আপনার নগদ ইসলামিক একাউন্ট একটিভেট হয়ে যাবে
নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম

নগদ ইসলামিক একাউন্ট একটিভ করার পর নগদ অ্যাপের ইউজার ইন্টারফেসে কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। নগদ ইসলামিক একাউন্ট এভাবে উল্লেখিত নিয়ম অনুসরণ করে খুব সহজে ব্যবহার করা যাবে। ইসলামিক একাউন্টের ক্ষেত্রে সাধারণ নগদ একাউন্টের মত মূল সুবিধা, যেমনঃ ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পে, ইত্যাদি উপভোগ করা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0431814/%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A6-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F/

Join 8,426 other subscribers
Search
Categories
Read More
Tech
সেমিকন্ডাক্টরের ইতিহাসঃ বিজ্ঞানের এক অনন্য অধ্যায় | Techtunes | টেকটিউনস
টিউন্টারভিউ: হাসিন হায়দার, হেড অফ আইডিয়াস এবং প্রতিষ্ঠাতা, Leevio টিউন্টারভিউ হোস্ট : আরিফ...
By Nettumi 2026-09-25 03:49:55 0 0
Nulled
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দৈনন্দিন জীবনে প্রয়োগ | Techtunes | টেকটিউনস
প্রাণীদের ঘুম: সৃষ্টিজগতের বিচিত্র এক রহস্য!!!! (Updated) TareqMahbub
By Nettumi 2026-09-21 05:32:43 0 3
Hacking Course
AI vs Cybersecurity: How Hackers Use AI to Outsmart You
A colleague who runs a small digital marketing firm received an email last week that almost cost...
By Nettumi 2026-09-21 05:41:26 0 7
Tech
হোয়াটসঅ্যাপ একাউন্ট বন্ধ হতে পারে যেসব কারণে - Banglatech24.com
মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ এর আকাশছোঁয়া জনপ্রিয়তার কথা কারোই অজানা নয়। ইন্সট্যান্ট...
By Nettumi 2026-09-25 10:09:43 0 0
Hacking Course
জুয়ার নেশা হতে মুক্তির উপায়?!
জুয়ার নেশা হতে মুক্তির উপায়?! যেকোন নেশা তা হোক জুয়ার নেশা কিংবা ড্রাগ অথবা অন্য যা যা কিছু...
By Nettumi 2026-09-25 16:55:59 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com