Sponsored

বিকাশে ১৫০ টাকা অফার (সীমিত সময়ের জন্য) - Banglatech24.com

0
49

২০২২ সালটা বিকাশের জন্য দারুণ এক সূচনা নিয়ে এসেছে। বছরের শুরুতেই বিভিন্ন নতুন সুবিধা এবং অফারের সাথে গ্রাহকদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে অন্যতম হলো পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা, বিকাশ ডিপিএস এর প্রসার, বিকাশ অ্যাপ থেকে তথ্য আপডেট প্রভৃতি।

অসাধারণ সব সুবিধার পাশাপাশি চমকপ্রদ সব অফারও নিয়ে আসছে দেশের সবচাইতে বড় এই মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি। পেওনিয়ার থেকে বিকাশে মুহূর্তের মধ্যেই টাকা আনার সুবিধার পাশাপাশি তারা বিশেষ বোনাস ঘোষনা করেছিল। সেই সাথে ছিল প্রতিদিন স্মার্টফোন জেতার অফার। বিকাশের এই রেমিট্যান্স ফিচারটি দেশের পুরো ফ্রিল্যান্সার কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এরপর এলো ফ্রাইডে অফার। বিকাশ ফ্রাইডে অফার সাম্প্রতিক কালে সবচেয়ে তাক লাগানো অফার বললে বোধ হয় ভুল হবেনা। এক মাসের বেশি সময় ধরে চলা এই অফারে দেশের মোবাইল ব্যাংকিং গ্রাহকদের সম্ভবত নতুন একটি অভ্যাস গড়ে উঠেছে। সেটি হলো, ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা এনে বিকাশ দিয়ে পেমেন্ট করা। খুশির খবর হচ্ছে, বিকাশ ফ্রাইডে অফার আবারও চালু হয়েছে। আজ আপনি ১৫০ টাকার সুবিধা নিতে পারবেন এই বিকাশ ফ্রাইডে অফার থেকে।

হ্যাঁ ঠিকই শুনেছেন। বিকাশ নতুন আঙ্গিকে তাদের ফ্রাইডে অফার চালু করেছে। এবার তারা আগের চেয়ে একটু আলাদা ভাবে অফারটি সাজিয়েছে। এর আগে ফ্রাইডে অফারগুলোতে ১০০ টাকা করে বোনাস পাওয়া যেত। কিন্তু এবার কোম্পানিটি বোনাসের ব্যাপারটিকে একটু ভিন্নভাবে সাজিয়েছে।

নতুন এই অফারটির আওতায় মোট ১৫০ টাকার সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ৫০ টাকা বিকাশ একাউন্টে বোনাস হিসেবে দেওয়া হবে। আর ১০০ টাকা দেওয়া হবে শপিং ভাউচার হিসেবে। এই ১০০ টাকা আপনি স্বপ্ন সুপার শপে কেনাকাটা করে পেমেন্ট দেওয়ার সময় ব্যবহার করতে পারবেন। অফারটির বেশ কিছু শর্ত রয়েছে যা আমরা এই পোস্টে আলোচনা করব।

আজকের এই ফ্রাইডে অফার উপভোগ করতে আপনাকে ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে হবে। বর্তমানে দেশের অনেকগুলো ব্যাংক বিকাশে সরাসরি টাকা পাঠানো সাপোর্ট করে। এরকম একটি ব্যাংকে থাকা আপনার একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে ১৫০০ টাকা পাঠালে আপনি এই অফার নিতে পারবেন। মোট দুইবার ১৫০০ করে টাকা ব্যাংক একাউন্ট থেকে বিকাশে পাঠাতে হবে। তাহলে আপনি বিকাশে ৫০ টাকা বোনাস এবং ১০০ টাকা স্বপ্ন ভাউচার পাবেন।

বিকাশ জানিয়েছে, ১১ মার্চ ২০২২ তারিখে ব্যাংক থেকে বিকাশ-এ অ্যাড মানি করলে ৫০টাকা বোনাস ও সেই সাথে ১০০টাকার ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে।

এই শুক্রবারে শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে প্রথম ২বার ১,৫০০টাকা করে অ্যাড মানি করলে ২৫টাকা করে সর্বমোট ৫০টাকা বোনাস ও একই সাথে ৫০টাকা করে সর্বমোট ১০০টাকার স্বপ্ন ডিসকাউন্ট কুপন পাবেন বিকাশ একাউন্টে। অর্থাৎ দুইবারে ১৫০০+১৫০০=৩০০০ টাকা অ্যাড মানিতে মোট ১৫০ টাকার সুবিধা পাবেন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

শুধুমাত্র একটি ব্যাংক একাউন্ট থেকে ১,৫০০ টাকা করে ২বার অ্যাড মানি-তে ২৫ টাকা করে সর্বমোট ৫০ টাকা বোনাস পাবেন। অর্থাৎ ১৫০০+১৫০০=৩০০০ টাকা এড মানি করতে হবে।

এই বোনাস ও কুপন পাবেন ৭ কার্যদিবসের মধ্যে। স্বপ্ন সুপারশপে ৩০০ বা তার বেশি এমাউন্টের পেমেন্ট বিকাশ করে এই বিশেষ কুপন ব্যবহার করা যাবে। 

অফার চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক সর্বোচ্চ ২বার স্বপ্ন কুপন পাবেন। প্রতিবার ১,৫০০ টাকা করে অ্যাড মানি করলে (১,৫০০ টাকা+১,৫০০ টাকা) ৫০+৫০=১০০ টাকা কুপন পাবেন।

বিকাশে ১৫০ টাকা অফার (সীমিত সময়ের জন্য)

মনে রাখবেন, কোনো কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক বোনাস সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ উক্ত গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে। এছাড়া বিকাশ এই অফারের শর্ত যেকোনো সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। অফারের আরও বিস্তারিত জানতে পারেন বিকাশের এই অফিসিয়াল লিংক থেকে।

এই অফারটি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে পারেন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0330760/bkash-150-taka-offer/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
Google Gemini এখন হাতের মুঠোয়! স্ক্রিন শেয়ার একদম ফ্রি! স্ক্রিন শেয়ার করে AI কে দেখান আপনার দুনিয়া! | Techtunes | টেকটিউনস
প্রোটেক্টেড ডিভিডি থেকে কপি/ব্যাকআপ DVD SHRINK দিয়ে দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-26 11:50:59 0 117
Nulled
DecorHome App v1.0 - Online Furniture Selling in Flutter 3.x (Android, iOS) with WooCommerce Full App Source
DecorHome App v1.0 – Online Furniture Selling in Flutter 3.x (Android, iOS) with...
By Nettumi 2026-09-17 19:02:15 0 72
Nulled
QuickOrder v1.0 - WhatsApp Ordering Addon for QuickQR Menu Maker
QuickOrder v1.0 – WhatsApp Ordering Addon for QuickQR Menu Maker Module Free Download....
By Nettumi 2026-09-17 19:00:51 0 58
Nulled
Democracy depends on an empowered EC
By Nettumi 2026-09-23 17:28:59 0 206
Hacking Course
PLAY AAA games on Android for free. ক্লাউড গেমিং এর মাধ্যমে খেলুন GTA V,RDR 2 সহ আরো অনেক গেম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি সম্পর্কে একটু বলে নিই।...
By Nettumi 2026-09-25 16:49:54 0 60
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com