Sponsored

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম - Banglatech24.com

0
56

জন্ম নিবন্ধন এর আবেদনের পর জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখা যায়। এছাড়া জন্ম সনদে কোনো ধরনের ভুল থাকলে তা সংশোধনের আবেদন করার পর আবেদনের অবস্থা জানার উপায় রয়েছে।

Bdris.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল ধরনের তথ্য পাওয়া যায়। যেকোনো ধরনের জন্ম নিবন্ধন ও সংশোধনের আবেদন এই ওয়েবসাইট এর মাধ্যমে করা হয়। জন্ম নিবন্ধনের আবেদন করার পর এই ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।

উল্লেখ্য যে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে সর্বপ্রথম জন্ম সনদের জন্য আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে জন্ম সনদের আবেদন করে তা নিকটস্থ পৌরসভা বা ইউনিয়ন পরিষদে জমা করতে হবে। তারপর জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা জানা যাবে।

ইতিমধ্যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে না থাকলে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম জানার আগে জন্ম নিবন্ধনের জন্য প্রথমে আবেদন করার নিয়ম জেনে নিন। জন্ম নিবন্ধনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের ডেডিকেটেড পোস্টে।

উল্লেখিত ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থার পাশাপাশি অন্যান্য আবেদনসমূহের বর্তমান অবস্থা জানা যাবে। যেসব বিষয় সম্পর্কে এই ওয়েবসাইট থেকে জানা যাবে সেগুলো হলোঃ

  • জন্ম নিবন্ধন আবেদন এর  বর্তমান অবস্থা
  • জন্ম তথ্য সংশোধন এর আবেদন এর বর্তমান অবস্থা
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণের এর আবেদন এর বর্তমান অবস্থা
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিল এর আবেদন এর বর্তমান অবস্থা
  • মৃত্যু নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থা
  • মৃত্যু তথ্য সংশোধন এর আবেদন এর বর্তমান অবস্থা
  • মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণ এর বর্তমান অবস্থা
  • মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট বাতিল এর আবেদন এর বর্তমান অবস্থা

👉 অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জানুন

জন্ম নিবন্ধন আবেদন করার পর জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জন্ম নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থা দেখতে হয় সে সম্পর্কে বিস্তারিত।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম

জন্ম নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থা জানতে প্রথমে যেকোনো ব্রাউজার থেকে ভিজিট করুন এই ওয়েবসাইটেঃ

https://bdris.gov.bd/br/application/status

উক্ত ওয়েবসাইটে জন্ম নিবন্ধন আবেদন এর বর্তমান অবস্থার পাশাপাশি উপরে উল্লেখিত আবেদনসমূহের বর্তমান অবস্থা চেক করা যাবে। এবার জেনে নেওয়া যাক কিভাবে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা চেক করতে হয়।

উল্লেখিত লিংকে প্রবেশ করার পর “আবেদনপত্রের অবস্থা” শিরোনামের একটি পেজ দেখতে পাবেন। উক্ত পেজে আবেদনপত্রের ধরণ, অ্যাপলিকেশন আইডি ও জন্ম তারিখ নামে তিনটি অপশন দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম

আবেদনপত্রের ধরণ অপশনের ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করলে মোট ৮টি অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু এখানে জন্ম নিবন্ধনের আবেদনের বর্তমান অবস্থা জানতে চাই, তাই এখান থেকে কিছু সিলেক্ট করতে হবেনা। কেননা ওয়েবসাইটটিতে ডিফল্টভাবে “জন্ম নিবন্ধন আবেদন” অপশন সিলেক্ট করা থাকে।

এরপরের টেক্সট বক্সে অ্যাপলিকেশন আইডি লিখতে হবে। এই অ্যাপলিকেশন আইডি অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের পর দেখানো হয়। তাই ঐ সময় এই অ্যাপলিকেশন আইডি নোট করে রাখা জরুরি। এছাড়া ডিফল্টভাবে আবেদনপত্র এর প্রিন্ট কপি অ্যাপলিকেশন আইডি এর নামে সেভ হয়ে থাকে। আবেদনের সময় প্রাপ্ত উক্ত অ্যাপলিকেশন আইডি লিখুন।

এরপর বাকি থাকলো জন্ম তারিখ বক্সটি। এই বক্সে আবেদনের সময় প্রদত্ত জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এই টেক্সট বক্সে চাইলে প্রদর্শিত ফরম্যাটে জন্ম তারিখ লিখা যাবে, বা ক্যালেন্ডার টুল ব্যবহার করে জন্মতারিখ সিলেক্ট করা যাবে।

অর্থাৎ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা চেক করতে শুধুমাত্র অ্যাপলিকেশন আইডি ও জন্ম তারিখ প্রদান করতে হবে। অ্যাপলিকেশন আইডি ও জন্ম তারিখ লিখার পর “দেখুন” বাটনে ক্লিক করুন।

এখানে যদি আপনি জন্ম তথ্য সংশোধন এর আবেদন করে থাকলে তার বর্তমান অবস্থা জানতে চান, তাহলে সেক্ষেত্রে “আবেদনপত্রের ধরণ” অপশন থেকে “জন্ম তথ্য সংশোধন এর আবেদন” অপশন সিলেক্ট করবেন।

👉 জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার উপায়

সঠিকভাবে অ্যাপলিকেশন আইডি ও জন্ম তারিখ প্রদান করলে এখন আবেদনপত্রে থাকা নাম, পিতা ও মাতার নাম ও আবেদনপত্রের অবস্থা দেখতে পাবেন। আবেদনপত্রের অবস্থা অপশনে “Received” বা “Rejected” লিখা থাকবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

“Received” লিখা থাকলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধন আবেদন গ্রহণ করা হয়েছে ও এর কাজ চলছে। “Rejected” লিখা থাকলে বুঝবেন আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। “Rejected” লিখা থাকলে সেক্ষেত্রে কেনো রিজেক্ট করা হলো তার কারণ “প্রত্যাখানের কারণ” এর পাশে দেখতে পাবেন।

এভাবে খুব সহজে উল্লেখিত নিয়মে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদন সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0331373/check-birth-certificate-application-condition/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
Basilico - Restaurant HTML Template
Basilico – Restaurant HTML Template Free Download. Basilico Restaurant HTML Templates...
By Nettumi 2026-09-17 17:44:24 0 137
Tech
ভিজ্যুয়াল স্টুডিও কোডে সি / সি++ কোড রান করা
সি অথবা সি++ কোড লেখা এবং রান করার জন্য আমরা সাধারণত কোডব্লক ব্যবহার করতাম। কিন্তু কোড ব্লক IDE...
By Nettumi 2026-09-30 18:39:49 0 72
Nulled
Kiosk Module for Tabletrack v1.0.0 - Addon - Nulled PHP Scripts
Kiosk Module for Tabletrack v1.0.0 – Addon Free Download. The Kiosk Module for TableTrack...
By Nettumi 2026-09-17 18:19:31 0 82
Nulled
Appie v1.0 - React App Landing Page Source Code Free
Appie v1.0 – React App Landing Page Source Code Free Download. Appie is a Responsive...
By Nettumi 2026-09-18 03:54:01 0 140
Status
আকাশ নিয়ে স্ট্যাটাস – ২০২৬ সালের সেরা Sky Status Bangla কালেকশন
Spread the loveআকাশ নিয়ে স্ট্যাটাস: নীল আকাশ থেকে রক্তিম সন্ধ্যা – মন ছুঁয়ে যাবে আজকের এই...
By Nettumi 2026-10-03 03:34:23 0 75
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com