Sponsored

টিকটকে এলো বিশাল পরিবর্তন - Banglatech24.com

0
48

টিকটকের কথা মনে এলেই চোখের সামনে কী ভেসে ওঠে? রিমিক্স করা ভিডিও ক্লিপ? নাকি মজার মজার সব ভিডিও যা ছোট থেকে বড় সবাই বেশ আনন্দ নিয়ে দেখে? অনেকে আবার টিকটককে ছোট ছোট ভিডিওর এক অভয়ারণ্য বলেও মনে করেন। কিন্তু টিকটক সম্পর্কে অনেকের ধারণায় বিশাল পরিবর্তন আসতে চলেছে। কী সেটা? চলুন জানি।

আপনি হয়ত জেনে অবাক হবেন, টিকটক শুরুর দিকে মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করতে দিত। কি, শুনতে আজগুবি লাগছে? সারা বিশ্ব যখন ঘণ্টার পর ঘণ্টা নেটফ্লিক্স শো দেখে কাটাচ্ছে আর ইউটিউবে দিব্যি ১৫-২০ মিনিটের ভিডিও ক্লিপ দেখছে সেই সময় টিকটক মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করার সুবিধা দিত।

ব্যবহারকারীরা সেই ১৫ সেকেন্ডের কনটেন্ট বানাতেই হুমড়ি খেয়ে পড়ল। আর বিভিন্ন ফানি অডিও এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড ক্লিপের কল্যাণে টিকটকাররা প্ল্যাটফর্মটিতে এক রকম বসতি গড়তে লাগল। এরপর টিকটক তাদের ভিডিওর সময়কাল ১৫ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড বা ১ মিনিটে উন্নীত করল।

এরপর কেটে গেল বেশ কিছুটা সময়। টিকটক দারুণ জনপ্রিয়তা অর্জন করল। ওদিকে ব্যবহারকারীরা আরও বেশি চাইতে লাগল। টিকটক সবকিছু বিবেচনা করে গত বছর জুলাইতে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৩ মিনিটে উন্নীত করল। এক মিনিট থেকে এক লাফে একদম ৩ মিনিট!

এখানেই থেমে নেই টিকটক। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্ম এবার আরও একধাপ এগিয়ে ভিডিওর দৈর্ঘ্য আরও বৃদ্ধি করল।

গত কয়েক মাস ধরেই টিকটক সর্বোচ্চ ১০ মিনিট সময়কালের ভিডিও নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে আসছিল। গতকাল টিকটকের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ায় জানানো হয়েছে যে তারা এখন থেকে ১০ মিনিট সময়কালের পর্যন্ত ভিডিও আপলোড করতে দেবে।

অর্থাৎ, আপনি টিকটকে ১০ মিনিট পর্যন্ত লেন্থের ভিডিও আপলোড করতে পারবেন। ইউটিউবে মানুষজন অহরহ ৫-৮ মিনিটের ভিডিও আপলোড করছে। টিকটকের এই নতুন লিমিট ব্যবহার করে এখন ব্যবহারকারীরা বিভিন্ন টিউটোরিয়াল এমনকি ভ্লগ আপলোড করতে পারবেন সহজেই। সেই সাথে বাড়বে টিকটক থেকে ইনকামের সুযোগ।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

১০ মিনিট বেশ সুবিধাজনক একটা ডিউরেশন। আশা করা যায় শীঘ্রই বিশ্বব্যাপী সকল টিকটক ব্যবহারকারীর একাউন্টে দ্রুতই এই আপডেট পৌঁছে যাবে। 👉 টিকটক একাউন্ট খোলার নিয়ম।

tiktok logo

যদিও টিকটকের উত্থানের পেছনে এর ছোট ছোট মজার মজার ভিডিও অনেক বড় ভূমিকা রেখেছে, তবে ভিডিও থেকে অর্থ আয় করতে গেলে এর ডিউরেশন বেশি হওয়া দরকার। এখন ১০ মিনিট পর্যন্ত ভিডিও লেন্থ হওয়ায় টিকটক এসব দীর্ঘ ভিডিও আগের চেয় সহজে মনিটাইজ করতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আপনি কি টিকটক ব্যবহার করেন? ১০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও নিয়ে আপনার মতামত কী? কমেন্টে সবার সাথে শেয়ার করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/0330306/tiktok-10-minute-duration/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
[সিরিজ পোস্ট-01] পবিত্র্র আল কুরআনের ২৫ নাম – অর্থ- শিক্ষা
আস্সালামু আলাইকুম। আল-কুরআন শুধুমাত্র একটি কিতাব নয়—এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির...
By Nettumi 2026-09-25 16:46:48 0 51
News
ফেডারালিজম কি দেশ ভাঙার রাস্তা, নাকি ক্ষমতা ভাগ করে স্থিতি আনার সবচেয়ে বাস্তব উপায়
ফেডারালিজম নিয়ে আমাদের তর্কটা অনেক সময় ভুল জায়গা থেকে শুরু হয়। আমরা একে দেশভাগ-দেশজোড়া ধরনের...
By Nettumi 2026-10-03 04:19:54 0 400
Hacking Course
SSC Result 2023 - How to Get SSC Result with Marksheet - Banglatech24.com
Secondary School Certificate, shorten as SSC exam 2023, started on 30th April and ended on 28th...
By Nettumi 2026-09-25 09:57:21 0 64
Nulled
ISO Audit & CAPA Management System — Document Control, Risk, Compliance & Workflow - Nulled PHP Scripts
ISO Audit & CAPA Management System — Document Control, Risk, Compliance &...
By Nettumi 2026-09-17 18:05:27 0 88
Tech
কিডস গুরু: শিশুদের জন্য একটি মজাদার এবং শিক্ষামূলক মোবাইল অ্যাপ | Techtunes | টেকটিউনস
jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি মেহেদী.কম.বিডি
By Nettumi 2026-09-25 03:56:59 0 77
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com