২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৪

0
0

বাংলাদেশের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলের জন্য বাজেট সাধারণত ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু ফোন অফার করছে শাওমি ও রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন নির্মাতাগণ। চলুন জেনে নেয়া যাক, ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে যেগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।

অপো এ৭৬ – Oppo A76

Oppo A76

গতবছর বাজারে আসা অপোর এই ফোনটি এখনও অন্যতম সেরা হয়ে আছে ২০ হাজার টাকা বাজেটে। এই দামের মধ্যেই অপো বেশ কিছু ভালো ফিচার দিচ্ছে। ফোনের সামনে পেয়ে যাবেন একটি উজ্জ্বল ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও রয়েছে ডিসপ্লেতে। পারফর্মেন্সের মাধ্যমে দিক থেকেও সেরা কনফিগারেশন দিচ্ছে অপো। ফোনের ভেতরে পাবেন স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি চিপ। মিড বাজেটের চিপ হিসেবে এটি যথেষ্ট শক্তিশালী এবং দৈনন্দিন কাজ বা টুকটাক গেমিং করা যায় সহজেই। সেই সাথে পেয়ে যাবেন ৬ জিবি র‍্যাম।

সব মিলিয়ে খুব স্মুথ একটি অভিজ্ঞতা হবে আপনার। ডুয়াল ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সামনে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী ঠিকঠাক ছবি তোলা যায় এই ফোন দিয়ে। ফোনের অন্যতম আকর্ষণীয় দিক এর চার্জ সিস্টেম ও ব্যাকাপ। ৫০০০ মিলিএম্পের ব্যাটারির সাথে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। অর্থাৎ অনেকক্ষণ ব্যাকাপ ও সেই সাথে দ্রুত চার্জ করা যায় ফোনটি। ফোনটির ডিজাইন ও লুকও বেশ সুন্দর।

অপো এ৭৬ এর দামঃ ১৯,৭০০ টাকা

অপো এ৭৭ – Oppo A77

আরও উন্নত ক্যামেরা ও প্রসেসরের পরিবর্তন নিয়ে এই ফোনটি বাজারে এনেছে অপো যা খুব সহজেই ক্রেতাদের মন জয় করতে পেরেছে। ফোনটিতে আগের মডেলের মতোই ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। হাই রিফ্রেশ রেট এখানে অনুপস্থিত। তবে প্রসেসর হিসেবে এখানে আছে মিডিয়াটেকের ডাইমেন্সিটি ৮১০ চিপ। যারা প্রসেসরের ক্ষেত্রে মিডিয়াটেক পছন্দ করেন তারা এই মডেলটি দেখতে পারেন। তবে এটি সমানভাবে শক্তিশালী এবং সকল দৈনন্দিন কাজ ও গেমিং খুব সহজে সামলাতে সক্ষম। সেই সাথে পাবেন ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ক্যামেরা সেকশনে এসেছে উন্নতি। মূল লেন্স হিসেবে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর, আছে ২ মেগাপিক্সেলের একটি মনো সেন্সরও। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা পারফর্মেন্স বাজেট অনুযায়ী বেশ উপরের দিকেই থাকবে। এছাড়া ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জের সুবিধা ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ফোনটির দাম ২০ হাজারের কিছুটা উপরে হলেও নানা অফারে ফোনটি পাওয়া যায় ২০ হাজারের মধ্যেই।

Oppo A77 4G

অপো এ৭৭ এর দামঃ ২০,৯৯০ টাকা

টেকনো ক্যামন ১৭পি – Tecno Camon 17P

টেকনোর ক্যামন সিরিজ বাজেটে সেরা ক্যামেরা দেয়ার জন্য অত্যন্ত জনপ্রিয়। এই ফোনটি কিছুটা পুরনো হলেও ২০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি ক্যামেরা ফোন হিসেবে এটি পরিচিত। এছাড়া পারফর্মেন্সের দিক থেকেও পিছিয়ে নেই ফোনটি। সামনে থাকছে ৬.৮ ইঞ্চির বড় একটি উজ্জ্বল এলসিডি ডিসপ্লে। হাই রিফ্রেশ রেট নেই এই ডিসপ্লেতে। তবে ফোনের সাথে পাবেন মিডিয়াটেকের হেলিও জি৮৫ এর পারফর্মেন্স। গেমিং ও দৈনন্দিন কাজে এই চিপ বেশ ভালো পারফর্ম করে। এছাড়া এই বাজেটেই পেয়ে যাচ্ছেন ৬ জিবি র‍্যাম।

Tecno Camon 17P

ফোনের সবথেকে আকর্ষণীয় দিক এর উভয় দিকের ক্যামেরা। সামনের ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি এই বাজেটের অন্যতম সেরা সেলফি ক্যামেরা। খুবই শার্প ও সুন্দর ছবি তুলতে পারে এই ক্যামেরা। এছাড়া পিছনে থাকছে ৪ টি ক্যামেরা। মূল ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাটি অসাধারণ সব ছবি তুলতে পারে। নাইট মোডেও এই ক্যামেরা বেশ ভালো পারফর্ম করে। কাজেই এই দামের মধ্যে যারা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি সেরা পছন্দ হতে পারে। এছাড়া ৫০০০ মিলিএম্প বড় ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও পাওয়া যাবে।

টেকনো ক্যামন ১৭পি এর দামঃ ১৮,৯৯০ টাকা

টেকনো স্পার্ক ১০ প্রো – Tecno Spark 10 Pro

Tecno Spark 10 Pro

অসাধারণ সুন্দর ডিজাইনের এই ফোনটি এ বছর নতুন বাজারে এসেছে বেশ কিছু ভালো ফিচার নিয়ে। ফোনটি পারফর্মেন্স, ক্যামেরা, ব্যাটারি সব দিক থেকেই খুব ভালো স্পেক দিচ্ছে এই বাজেটে। ৬.৮ ইঞ্চি ৯০ হার্টজ বড় ডিসপ্লের ফোন এটি। ফলে কন্টেন্ট ওয়াচিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা। ফোনকে পাওয়ার দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ গেমিং প্রসেসর। বাজেটের মধ্যে যারা গেমিং করতে চান তাদের জন্য সেরা প্রসেসর এটি। এছাড়া দৈনন্দিন কাজেও খুব ভালো পারফর্ম করে এটি। ৪ জিবি ও ৮ জিবি দুটি র‍্যাম ভ্যারিয়েন্টেই ফোনটি পাওয়া যায়। সফটওয়্যারের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত র‍্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। ফোনের পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ডাবল ক্যামেরা। মূল ক্যামেরা থেকে খুবই ভালো ছবি তোলা যায় বাজেট অনুযায়ী। সামনের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিও এই বাজেটের অন্যতম সেরা সেলফি ক্যামেরা। এছাড়া ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি রয়েছে, থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও। এছাড়া এনএফসি, এফএম রেডিও, মাইক্রো এসডি ইত্যাদি অনেক বাড়তি ফিচারও পেয়ে যাবেন।

টেকনো স্পার্ক ১০ প্রো এর দামঃ ১৫,৬৯০ টাকা ( ৪ জিবি+১২৮ জিবি ) এবং ১৭,৯৯০ টাকা  ( ৮ জিবি+১২৮ জিবি )

ইনফিনিক্স নোট ১২ ২০২৩ – Infinix Note 12 2023

Infinix Note 12 2023

২০ হাজার টাকা বাজেটের মধ্যেই যারা অ্যামোলেড ডিসপ্লে ও গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য সেরা পছন্দ হবে এই ফোনটি। ফোনের সামনেই রয়েছে ৬.৭ ইঞ্চির বড় একটি অ্যামোলেড ডিসপ্লে। ফলে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ে পাবেন বাড়তি সুবিধা। তবে সুন্দর ও উজ্জ্বল এই ডিসপ্লেতে কোন হাই রিফ্রেশ রেটের সুবিধা নেই। সহজে গেমিং করতে দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর। ৬ ন্যানোমিটারের এই প্রসেসরটি এই বাজেটের সেরা গেমিং প্রসেসর। সব ধরণের গেমসই এতে খেলতে পারবেন। এছাড়া দৈনন্দিন কাজেও সেরা পারফর্মেন্স পাওয়া যায় এই প্রসেসর থেকে। গেম খেলায় বাড়তি সুবিধার জন্য এতে ৮ জিবি র‍্যাম রয়েছে। সফটওয়্যারের মাধ্যমে এই র‍্যাম আরও বাড়ানো যায়। ফোনের পিছনে পাবেন ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। বাজেট অনুযায়ী বেশ ভালো ছবি তোলা যায় এই ক্যামেরা থেকে। সামনেও রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ভালো মানের সেলফি ক্যামেরা। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা রয়েছে এই ফনে। আর ব্যাটারি ব্যাকাপ দিতে আছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি। সব মিলিয়ে ফোনটি এই বাজেটে অন্যতম জনপ্রিয় একটি ফোন।

ইনফিনিক্স নোট ১২ ২০২৩ এর দামঃ ১৯,৯৯৯ টাকা ( ৮ জিবি+১২৮ জিবি )

রিয়েলমি সি৫৫ – Realme C55

Realme C55

এই বছর বাজারে আসা রিয়েলমির নতুন বাজেট ফোন এটি। এই ফোনে রিয়েলমি ক্যামেরার দিকে বাড়তি দৃষ্টি দিয়েছে। তবে পিছিয়ে নেই পারফর্মেন্সের দিক থেকেও। ফোনের সামনে আছে ৬.৭২ ইঞ্চির একটি ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে যা ৬৮০ নিটস পর্যন্ত উজ্জ্বল হতে পারে। ফিনের পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপ। এটি বাজেটের মধ্যে বেশ শক্তিশালী একটি চিপ যেখানে গেমিং ও দৈনন্দিন সকল কাজ ভালোভাবেই করা যায়। এই বাজেটের মধ্যে আপনি ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের ফোনটি পেয়ে যাবেন। ফলে খুব ফাস্ট ও স্মুথ পারফর্মেন্স পাবেন এই ফোন থেকে। ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ৬৪ মেগাপিক্সেলের এই মূল ক্যামেরাটি এই বাজেটের অন্যতম সেরা একটি ক্যামেরা। ফলে দিনের আলোতে বা রাতে বেশ ভালো ছবি তোলা যায়। সামনে আছে চলনসই ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনের ৫০০০ মিলিএম্প ব্যাটারি সহজেই সারাদিন ব্যাকাপ দিতে পারে। এছাড়া আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। সব মিলিয়ে এই বাজেটের অন্যতম সেরা ফোন বলা যায় এই ফোনটিকে।

রিয়েলমি সি৫৫ এর দামঃ ১৯,৯৯৯ টাকা ( ৬ জিবি+১২৮ জিবি )

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম – Realme Narzo 50a Prime

Realme Narzo 50a Prime

রিয়েলমির নারজো সিরিজের এই ফোনটি দেখতে কিছুটা অন্যরকম, সুন্দর এবং প্রিমিয়াম ডিজাইনের স্লিম একটি ফোন। যারা সুন্দর ও স্লিম ফোন পছন্দ করেন তাদের কাছে ভালো লেগে যাবে এই ফোনটি। ফোনের সামনে পাবেন ৬.৬ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে। এটি বেশ উজ্জ্বল একটি ডিসপ্লে হলেও হাই রিফ্রেশ রেটের সুবিধা নেই। ফোনের পারফর্মেন্স দিতে আছে ইউনিসকের টাইগার সিরিজের টি৬১২ প্রসেসর। এটি একটি বাজেট প্রসেসর এবং এর মাধ্যমে টুকটাক গেম ও সাধারণ কাজগুলো করা যায়। ফোনটি পাওয়া যায় ৪ জিবি র‍্যামে। দৈনন্দিন কাজগুলো তাই স্মুথভাবেই করে ফেলা সম্ভব। ফোনের পিছনে পাবেন ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। মূল ক্যামেরা দিনের আলোতে সুন্দর ছবি তুলতে পারে। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনে পাবেন ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি যা সারাদিন ব্যাকাপ দেবে খুব সহজেই। ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাও রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, টাইপ সি পোর্ট ইত্যাদি বাড়তি সুবিধাও পাবেন এই ফোনে।

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর দামঃ ১৬,৯৯৯ টাকা

নকিয়া জি২১ – Nokia G21

Nokia G21
Search
Categories
Read More
Nulled
Yate v1.1.0 - Boat/Yacht Booking Platform PHP Script
Yate v1.1.0 – Boat/Yacht Booking Platform PHP Script Free Download. Yate is a Boat and...
By Nettumi 2026-09-17 19:02:09 0 17
Nulled
Cashfuse v2.0 - Affiliate Marketing, Price Comparison, Coupons and Cashback App Source
Cashfuse v2.0 – Affiliate Marketing, Price Comparison, Coupons and Cashback App Source...
By Nettumi 2026-09-18 03:22:40 0 9
Tech
কি করে আপনি একটা এসইও ফ্রেন্ডলি কনটেন্ট লিখবেন? | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:41:14 0 1
Nulled
Class XI admission: Second-phase applications start Sept 27
By Nettumi 2026-09-23 17:27:55 0 2
Tech
পিসির গেমিং পারফর্মেন্স উন্নত করার আল্টিমেট গাইড | Techtunes | টেকটিউনস
এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোন গুলো! কম্পিউটার লাভার
By Nettumi 2026-09-25 04:00:51 0 0
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com