Sponsored

এইচএসসি পরীক্ষার ফল ২০২১ প্রকাশিত হয়েছে - এখানে রেজাল্ট জানুন

0
63

সারাদেশে ১৪ লাখ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে HSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

পরে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। ২০২১ সালের এইচএসসি পরীক্ষা করোনাভাইরাস মহামারীর কারণে বিলম্বিত হয়ে শুরু হয় গত ২ ডিসেম্বর। এবার জেনারেল, মাদ্রাসা, কারিগরি সব বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থি ছিল।

বিশেষ পরিস্থিতির কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে ৬টি পত্রে অনুষ্ঠিত হয়। এছাড়া পরীক্ষার সময়ও দেড় ঘণ্টায় কমিয়ে আনা হয়। বাংলা ও ইংরেজির মতো বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়নি, যেগুলো আবশ্যিক ছিল। নিজ নিজ জেএসসি ও এসএসসির ফল অনুযায়ী এগুলোর মূল্যায়ন করা হবে। 

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৫.২৬%। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ফল দ্রুতই জানতে পারবেন। তবে সার্ভারের কারণে কিছুটা সময় লাগতে পারে।। HSC ফল জানা যাবে মোবাইলে মেসেজে ও অনলাইনে। 

সকাল ১১টায় রেজাল্ট দেয়া হয়েছে এবং দুপুর ১২টার দিক থেকে আপনি এইচএসসি ফল জানতে পারবেন।

আপনি যদি HSC result 2021 জানতে চান তাহলে আমাদের রেজাল্ট জানার বিস্তারিত পোস্ট দেখতে পারেন। 

👉 এইচএসসি রেজাল্ট জানার উপায় – HSC ফলাফল

আপনি চাইলে সরাসরি www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করেও ফলাফল জানতে পারেন। এছাড়া https://eboardresults.com/v2/home ঠিকানায়ও ফল জানা যাবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অথবা, মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে ফল জানা যাবে। এজন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (উদাহরণ ঢাকা বোর্ডের জন্য DHA ) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2021 ) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

উদাহরণঃ HSC DHA 123456 2021

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Status
ঈদ মোবারক স্ট্যাটাস | Eid Mubarak Status
Spread the love ঈদ মোবারক আমাদের জীবনে একটি বিশেষ দিন, যেখানে আমরা আনন্দ ও উৎসাহের সাথে আল্লাহর...
By Nettumi 2026-10-03 03:38:10 0 98
Nulled
Data Management Life Cycle & Why You Should Follow It? | Intellectsoft
December 1, 2022...
By Nettumi 2026-09-21 04:45:47 0 71
Tech
ফটোশপে পেনটুল এর ব্যবহার । গ্রাফিক্স ডিজাইন । অ্যাডোব ফটোশপ
এই ফটোশপ টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে ফটোশপে পেনটুল এর ব্যবহার করতে হয়। তাহলে আসুন আমারা ফটোশপে...
By Nettumi 2026-09-25 17:16:45 0 393
Nulled
MUSICO v1.1 - Premium Music Download System with Website PHP Script
MUSICO v1.1 – Premium Music Download System with Website PHP Script Free Download. Musico...
By Nettumi 2026-09-18 03:58:07 0 50
Tech
সব পাখি ঘরে ফেরে না।
 ঐখানের পানি গুলো লাল ছিল। টকটকে লাল। কারণ তখন সূর্য মামা সকল রাগ চারদিকে ছড়িয়ে ক্লান্ত হয়ে...
By Nettumi 2026-09-30 18:44:03 0 2K
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com