Sponsored

দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন এর তালিকা - Banglatech24.com

0
49

স্মার্টফোনে ফাস্ট চার্জিং আশীর্বাদ নাকি অভিশাপ – এই নিয়ে প্রচুর যুক্তিতর্ক থাকলেও দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন পছন্দ করেনা এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবেনা। ফোন যত দ্রুত চার্জ হয়, তত দ্রুত তা ব্যবহারের উপযোগী হয়।

এই কারণে ফাস্ট চার্জিং বর্তমান স্মার্টফোন মার্কেটে একটি ফিচাররূপে দেখা হয়। স্মার্টফোন ব্র‍্যান্ডগুলো কে কার চেয়ে অধিক ফাস্ট চার্জিং ফিচার প্রদান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতার সুবিধা হিসেবে কনজ্যুমার এর কাছে সুলভ মূল্যে পৌছে যাচ্ছে ফাস্ট চার্জিং স্মার্টফোন।

আমাদের পোস্টে জানতে পারবেন দ্রুত চার্জ হয় এমন সব ফোন সম্পর্কে। উল্লেখ্য যে পোস্টটিতে শুধুমাত্র ফাস্ট চার্জিং ফোনসমূহের তালিকা দেওয়া রয়েছে, যার মানে তালিকার ফোনগুলো নির্বাচনের সময় ফাস্ট চার্জিংকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

অপো ফাইন্ড এক্স৬ প্রো –  Oppo Find X6 Pro

খুব সম্প্রতি অপো বাজারে এনেছে তাদের এই ফ্ল্যাগশিপ ফোনটি। অপোর সেরা চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই ফোনে। অপোর সবথেকে দ্রুত চার্জ হওয়া ফোন বর্তমানে এটিই। ফ্ল্যাগশিপ সব ফিচারের সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি। আর এই ব্যাটারির সাথে আছে অপোর সুপার ভুক ফাস্ট চার্জ টেকনোলজি। এই ফোনটিতে ১০০ ওয়াটে চার্জ করা যায়। অপোর মতে মাত্র ১০ মিনিটে ফোনটি ৫০% চার্জ হয়ে যায়। আর ফুল চার্জে সময় লাগে মাত্র ৩০ মিনিট।

পিডি চার্জিং সাপোর্ট করে ফোনটি। এছাড়া ব্যাটারির হেলথ থিক রাখতে অপো বিশেষ প্রযুক্তি রেখেছে। ফলে বারবার ফাস্ট চার্জেও দীর্ঘদিন ফোনটির ব্যাটারি ভালো থাকবে। এই ফোনটিতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জ ছাড়াও আছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধাও পাবেন এখানে। অর্থাৎ চার্জের দিক থেকে সকল আধুনিক প্রযুক্তি এতে আছে। 

Oppo Find X6 Pro

এছাড়া ফোনের অন্য সকল স্পেক পুরোপুরি ফ্ল্যাগশিপ ঘরানার। আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ, ৫০ মেগাপিক্সেলের সেরা ট্রিপল ক্যামেরা সিস্টেম, ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে ইত্যাদি অনেক অনেক আধুনিক ফিচারের সুবিধা। যারা অপোর সেরা চার্জিং ফোন খুঁজছেন তাদের জন্যই অপোর এই বছরের সেরা ফোন এটি। 

ফোনটি সম্প্রতি বাজারে আসায় দেশের বাজারে এখনও আসে নি। তবে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ফোনটির দাম বাংলাদেশী টাকায় ১ লাখ ৩৯ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে ধারনা করা যায়।

শাওমি রেডমি নোট ১২ প্রো+ –  Xiaomi Redmi Note 12 Pro+

Xiaomi Redmi Note 12 Pro+

শাওমির রেডমি সিরিজ বাজেটের মধ্যেই অসাধারন সব ফিচার নিয়ে আসে। এই ফোনটি গত বছর বাজারে এলেও এতে আছে শাওমির সবথেকে সেরা চার্জিং টেকনোলজি। কমের মধ্যেই যারা খুব দ্রুত চার্জের ফোন খুঁজছেন তারা এই ফোনটি দেখতে পারেন। 

এই ফোনে আছে ১২০ ওয়াটের হাইপার চার্জ নামক শাওমির নিজস্ব টেকনোলজি। তারের মাধ্যমে ফোনটি সর্বোচ্চ ১২০ ওয়াটে চার্জ হতে পারে। পিডি ৩.০ চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করে ফোনটি। শাওমির মতে এই ফোনটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে মাত্র ১৯ মিনিট। তবে এখানে ওয়্যারলেস চার্জিংয়ের কোন সুবিধা নেই। 

ফোনটি পুরোপুরি ফ্ল্যাগশিপ ফোন নয়। তবে ভালো পারফর্মেন্স ও ক্যামেরা রয়েছে এই ফোনে। চিপ হিসেবে পাবেন মিডিয়াটেকের ডাইমেন্সিটি ১০৮০ ৫জি চিপ। এয়ার ক্যামেরা সেকশনে আছে ২০০ মেগাপিক্সেলের উন্নত মানের ট্রিপল ক্যামেরা সিস্টেম। ১২০ হার্টজের ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে ও অন্যান্য ফিচারে সমৃদ্ধ এই ফোনটি দাম অনুযায়ী সেরা ফিচার দিচ্ছে ক্রেতাদের। দেশের বাজারে ফোনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির মূল্য বর্তমানে ৩৮ হাজার ৩০০ টাকা থেকে শুরু হয়েছে।

শাওমি রেডমি কে৬০ প্রো –  Xiaomi Redmi K60 Pro

Xiaomi Redmi K60 Pro

শাওমির ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এটি। ফোনটি অফিসিয়ালভাবে শুধু চীনে পাওয়া গেলেও দেশের আনঅফিসিয়াল বাজারে সহজেই পাওয়া যায়। ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোনটিতে শাওমি তাদের সেরা চার্জিং টেকনোলজি ব্যবহার করেছে। 

ফোনের ব্যাটারি ৫০০০ মিলিএম্পের। এই ফোনেও পেয়ে যাবেন ১২০ ওয়াটের সুপার ফাস্ট চার্জের সুবিধা। শাওমির নিজস্ব লিকুইড কুলিং টেকনোলজি থাকায় চার্জের সময়ও সহজে গরম হয় না। ফলে ব্যাটারি ভালো থাকবে দীর্ঘদিন। এটি পিডি ৩.০ এবং কিউসি৩+ চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। ফলে বিভিন্ন টেকনোলজির ফাস্ট চার্জ দিয়ে সহজেই ফোনটি চার্জ করা যাবে। শাওমির মতে মাত্র ১৯ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ করা সম্ভব। শুধু ওয়্যার্ড চার্জই নয় আছে ওয়্যারলেস চার্জের সুবিধাও। ৩০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ করা যায় ফোনটি। 

এছাড়া ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ, ৫৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম, ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজের ওলেড ফ্ল্যাগশিপ ডিসপ্লেও রয়েছে। ফোনটি পুরোপুরি ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় সকল স্পেকেই সবথেকে সেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেশের বাজারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৮ হাজার টাকা থেকে শুরু হয়েছে।

শাওমি ১৩ প্রো –  Xiaomi 13 Pro

Xiaomi 13 Pro

শাওমির একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজের ফোন এটি। শাওমির সেরা চার্জিং টেকনোলজির সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতেও। এই ফোনে দেয়া হয়েছে ৪৮২০ মিলিএম্পের ব্যাটারি। তবে ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এই ফোনটি খুবই দ্রুত চার্জ করে ফেলা সম্ভব। শাওমির হাইপার চার্জ প্রযুক্তি ব্যবহার করে এই ফোনটি মাত্র ১৯ মিনিটে পুরোপুরি চার্জ করা যাবে বলে জানিয়েছে শাওমি। পিডি ৩.০ এবং কুইক চার্জ ৪ এর প্রযুক্তি সাপোর্ট করে এই ফোনটি। তাই এই প্রযুক্তির চার্জার দিয়ে সহজেই চার্জ করে ফেল আজাবে ফোনটি। এছাড়া শাওমির নিজস্ব ১২০ ওয়াটের চার্জার বক্সেই দেয়া রয়েছে। 

৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রাখা হয়েছে এখানে। শাওমির মতে ওয়্যারলেস চার্জিং ব্যবহারে ফোনটি ৩৬ মিনিটে পুরোপুরি চার্জ হতে পারে। ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জের প্রযুক্তি থাকায় এই ফোনের মাধ্যমে অন্যান্য বিভিন্ন গ্যাজেট বা ফোনও চার্জ করা যাবে সহজেই। 

এছাড়া ফোনটির পুরো স্পেকই ফ্ল্যাগশিপ লেভেলের। ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ কোনদিকেই কমতি নেই এই ফোনটির। দেশের বাজারে আনঅফিসিয়ালভাবে এটি পাওয়া যায়। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনটির মূল্য শুরু ৯৬ হাজার টাকা থেকে। 

শাওমি ব্ল্যাক শার্ক ৫ –  Xiaomi Black Shark 5

Xiaomi Black Shark 5

শাওমির ব্ল্যাক শার্ক সিরিজের ফোনগুলো পুরোপুরি গেমিং ফোকাসড ফোন। আর গেমারদের জন্য ভালো ব্যাটারি ব্যাকাপ ও দ্রুত চার্জিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই এই ফোনেও শাওমি তাদের সেরা চার্জিং প্রযুক্তি ব্যবহার করেছে। ৪৬৫০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে এই ফোনে। আধুনিক ফোনগুলো থেকে কিছুটা কম ব্যাটারি নিয়ে বাজারে এলেও ১২০ ওয়াটের হাইপার চার্জ টেকনোলজি এই ফোনটিকে খুবই দ্রুত চার্জ করে ফেলার নিশ্চয়তা দেয়। শাওমির মতে ১৫ মিনিটেই ফোনটিকে পুরো চার্জ করে ফেলা সম্ভব। 

ফোনটির চার্জের গতিকে নিয়ন্ত্রন করার জন্য আলাদা সফটওয়্যারও দেয়া রয়েছে। ১২০০ বার ফোনটিকে চার্জ বা ডিসচার্জ করা যাবে, ফলে দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে ফোনটির। চার্জের ক্ষেত্রে আরও বেশ কিছু ভালো ভালো প্রযুক্তি ব্যবহার করায় ফাস্ট চার্জিং ফোন হিসেবে এটি খুবই ভালো একটি পছন্দ হতে পারে। 

এছাড়া চিপ হিসেবে আছে স্ন্যাপড্রাগনের কিছুটা পুরনো ফ্ল্যাগশিপ চিপ ৮৭০। ভালো পারফর্মেন্সের সাথে পাওয়া যাবে ১৪৪ হার্টজের সুন্দর অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, গেমের জন্য আলাদা বিভিন্ন প্রযুক্তি ইত্যাদি। ফোনটির বর্তমান বাজার মূল্য আনঅফিসিয়াল মার্কেটে ৫৩ হাজার টাকা। এই টাকায় আপনি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পেয়ে যাবেন।

ভিভো এক্স৯০ প্রো –  vivo X90 Pro

vivo X90 Pro

মূলত ফটোগ্রাফি ফোন হিসেবে এই ফোনটি পরিচিত হলেও এতে ভিভোর সেরা চার্জিং টেকনোলজি রয়েছে। ফলে অন্যান্য সকল ফ্ল্যাগশিপ ফিচারের সাথে এই ফোনটি বাজারের অন্যতম সেরা চার্জিং ফোন হিসেবে পরিচিতি পেয়েছে সহজেই।

এই ফোনে দেয়া হয়েছে ভিভোর ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ফলে ফোনটির ৪৮৭০ মিলিএম্পের বড় ব্যাটারি মাত্র ৮ মিনিটে ৫০% চার্জ নিয়ে নিতে পারে। সফটওয়্যারের সাহায্যে ভিভো এই ফোনে চার্জের গতিকে নিয়ন্ত্রন করে ব্যাটারির হেলথ ঠিক রাখে। ব্যালেন্স কিংবা ফাস্ট দুই মোডে ফোনটিকে চার্জ করা যায়। এছাড়া ফোনে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছে। ৫০ ওয়াট গতিতে ওয়্যারলেস চার্জ করা যায় এই ফোনটিকে। সব মিলিয়েই বাজারের অন্যতম সেরা চার্জিং ফোন বর্তমানে এটি।

ফোনের বাকি সব ফিচারে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ স্পেক। মিডিয়াটেক ডাইমেন্সিটি ৯২০০ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১২০ হার্টজ ডিসপ্লে, স্টেরিও স্পিকার ইত্যাদি অনেক ফিচার আছে। সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই ফোনটির ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। বাজারের অন্যতম সেরা মোবাইল ক্যামেরা দেয়া আছে এই ফোনটিতে। ফলে যারা ভালো চার্জ স্পিডের সাথে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের প্রিয় ফোন হতে পারে এটি। ফোনটি বর্তমানে বাংলাদেশের আনঅফিসিয়াল বাজারে পাওয়া যাচ্ছে ১ লাখ ১৫ হাজার টাকায়।

ভিভো আইকুও ১০ প্রো –  vivo iQOO 10 Pro

vivo iQOO 10 Pro

চীনের বাজারে এই ফোনটি গতবছর ভিভোর সবথেকে দ্রুতগতির একটি চার্জিং ফোন হিসেবে এসেছিল। এই ফোনটি অন্যান্য দেশে না পাওয়া গেলেও এর ২০০ ওয়াট চার্জিং ক্ষমতার জন্য নজর কেড়েছে অনেকেরই। তবে বাংলাদেশের আনঅফিসিয়াল বাজারে খুঁজলে এই ফোনটি পেতে পারেন।

ভিভোর ফ্ল্যাশ চার্জিং টেকনোলজির মাধ্যমে ৪৭০০ মিলিএম্প ব্যাটারির এই ফোনটি ২০০ ওয়াটে চার্জ করতে সক্ষম। চার্জারও পাওয়া যায় ফোনের বক্সের সঙ্গেই। ফোনটি মাত্র ১০ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে যায়। এই অসাধারন চার্জিং গতি অভাবনীয়। ফোনটি পিডি ৩ চার্জ প্রযুক্তিও সাপোর্ট করে। ফোনে আরও আছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এছাড়া ১০ ওয়াটে রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যাবে এর মাধ্যমে। অর্থাৎ চার্জিংয়ের দিক থেকে এই ফোনটি অন্য যে কোন ফোন থেকে এগিয়ে।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Status
১০০+ নির্ঘুম রাত নিয়ে উক্তি, স্ট্যাটাস,ক্যাপশন ২০২৬
নির্ঘুম রাত নিয়ে উক্তি স্ট্যাটাস বাংলা আর্টিকেলে আপনাকে স্বাগতম। অনেকের জীবনে রাত আসে, আরাম ও...
By Nettumi 2026-10-03 03:26:12 0 69
Job
SFDF Job Circular 2026 – ৪৪ শূন্য পদে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ
4.7/5 - (3 votes)☰ মোট পদের ক্যাটাগরি০৪টি👥 মোট শূন্যপদ৪৪ জন আবেদনের শেষ দিন ২৮ জুলাই ২০২৬ ইং,...
By Nettumi 2026-09-24 18:42:38 0 49
Nulled
Cyco v1.2 - Cyber & Online Security Providers HTML Template Free
Cyco v1.2 – Cyber & Online Security Providers HTML Template Free Download. Cyco is a...
By Nettumi 2026-09-18 03:30:09 0 136
Job
১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DNCC Job Circular 2026
3.7/5 - (19 votes)☰ মোট পদের ক্যাটাগরি১০টি👥 মোট শূন্যপদ১৭৮ জন আবেদনের শেষ দিন ২৭ জুলাই ২০২৬ ইং,...
By Nettumi 2026-09-24 18:43:04 0 55
Nulled
Careem Clone (02 Nov 2022) - All In One Multi Service App Solution (Taxi, Food and Parcel Delivery) Source
Careem Clone (02 Nov 2022) – All In One Multi Service App Solution (Taxi, Food and Parcel...
By Nettumi 2026-09-17 19:02:55 0 196
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com