Sponsored

ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কী ও কীভাবে ব্যবহার করবেন - Banglatech24.com

0
64

ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেছেন? কোনো চিন্তার কারণ নেই। খুব সহজে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

তবে ফেসবুক একাউন্টে যুক্ত ফোন নাম্বার বা ইমেইল হারিয়ে ফেললে কিন্তু বিশাল সমস্যা। এমন হতে পারে যে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন। অপরদিকে আপনার একাউন্টে যুক্ত ইমেইল এড্রেস এবং ফোন নম্বরেও আপনার এক্সেস নেই। এমন বাজে পরিস্থিতি থেকে ব্যবহারকারীদের বাঁচাতে ও হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরিয়ে আনতে “ট্রাস্টেড কনটাক্ট” নামের একটি ফিচার রয়েছে। এই পোস্টে জানবেনঃ

  • ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কি
  • কিভাবে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করবেন
  • কিভাবে ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করে ফেসবুক একাউন্ট রিকভার করবেন
  • কেউ আপনাকে ট্রাস্টেড হিসেবে এড করলে কি করবেন

ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কি

ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট (Facebook Trusted Contact) হলো ভুলে যাওয়া বা হারিয়ে ফেলা পাসওয়ার্ড বা একাউন্ট এক্সেস রিকভার করার অন্য একটি পদ্ধতি। কাছের বন্ধু বা পরিবারের সদস্যসের ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট হিসেবে যুক্ত করা যায়।

পাসওয়ার্ড ভুলে গেলে বা একাউন্ট হ্যাক হয়ে গেলে এসব কনটাক্টের মাধ্যমে ফেসবুক একাউন্ট উদ্ধার বা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ফেসবুক একাউন্টের নিরাপত্তার একটি বাড়তি স্তর বলা চলে এই ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট ফিচারটিকে।

ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করার নিয়ম

কয়েকটি সহজ ধাপে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট যুক্ত করা যাবে। কম্পিউটার ও মোবাইলে প্রায় একই পদ্ধতিতে ট্রাস্টেড কনটাক্ট যুক্ত করা যাবে।

কম্পিউটার থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করতেঃ

  • কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করে একাউন্টে লগিন করুন
  • ডানদিকের টপ কর্নারে থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে Settings & Privacy এ ক্লিক করুন
  • এরপর Settings এ ক্লিক করুন
  • Security & Login এ ক্লিক করুন
  • Setting Up Extra Security এর নিচে থাকা “Choose 3 to 5 friends to contact if you get locked out” এর পাশে থাকা Edit বাটনে ক্লিক করুন
  • Facebook Trusted Contacts কিভাবে কাজ করে সে সম্পর্কে একটি পপ আপ দেখতে পাবেন, সেটি পড়ে “Choose Trusted Contacts” এ ক্লিক করুন
  • এরপর কাংখিত ট্রাস্টেড কনটাক্ট (অর্থাৎ আপনার বিশ্বস্ত মানুষদের ফেসবুক একাউন্ট) নির্বাচন করে Confirm এ ক্লিক করুন
  • একই পেজে ফেরত এসে Edit এ ক্লিক করে যেকোনো ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

মোবাইল অ্যাপ থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করতেঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • এরপর Settings & Privacy তে ট্যাপ করে Settings এ ট্যাপ করুন
  • Security and Login এ ট্যাপ করুন
ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কী ও কীভাবে এড করবেন
  • নিচে স্ক্রল করে “Choose 3 to 5 friends to contact if you get locked out” এ ট্যাপ করুন
ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কী ও কীভাবে এড করবেন
  • ট্রাস্টেড কনটাক্ট এড করে Confirm করুন
  • একই পেজ থেকে ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন

উল্লেখ্য যে ট্রাস্টেড কনটাক্ট হিসেবে যাদের এড করবেন, অবশ্যই তারা আপনার কাছের ও বিশ্বাসযোগ্য কিনা তা অবশ্যই যাচাই করুন।

👉 ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম জানুন

ট্রাস্টেড কন্টাক্টের মাধ্যমে ফেসবুক একাউন্ট উদ্ধার করার নিয়ম

ফেসবুক পাসওয়ার্ড এর পাশাপাশি একাউন্টে যুক্ত থাকা মোবাইল নাম্বার ও ইমেইল এর অ্যাকসেস হারিয়ে ফেললে একমাত্র সেইক্ষেত্রে ট্রাস্টেড কনটাক্ট কাজে আসবে। একাউন্টে যুক্ত থাকা মোবাইল নাম্বার ও ইমেইল এর অ্যাকসেস হারিয়ে ফেললে ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করে আইডি ফিরিয়ে আনতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  • কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
  • লগিন ফর্মের নিচে থাকা Forgotten Account এ ক্লিক করুন
  • এরপর আপনার একাউন্টের সম্পূর্ণ নাম বা ইউজারনেম প্রদান করে Search এ ক্লিক করুন
  • ফেসবুক একাউন্টের নাম প্রদান করলে সেক্ষেত্রে একই নামের সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল প্রদর্শিত হবে। প্রোফাইল পিকচার দেখে আপনার ফেসবুক একাউন্টের পাশে থাকা This is my account লেখায় ক্লিক করুন
  • পরবর্তী ধাপে আপনাকে ইমেইল বা ফোন নাম্বার দ্বারা পাসওয়ার্ড রিসেট করতে বলা হলে No longer have access to these? এ ক্লিক করুন
  • এরপর একটি ফোন নাম্বার বা ইমেইল প্রদান করুন, যাতে ফেসবুক আপনার সাথে যোগাযোগ করতে পারে ও Continue চাপুন
  • Reveal My Trusted Contacts এ ক্লিক করুন
  • একজন ট্রাস্টেড কনটাক্ট এর ফেসবুক নাম লিখে Confirm চাপুন। আপনি উক্ত নাম সঠিকভাবে লিখে থাকলে সম্পূর্ণ ট্রাস্টেড কনটাক্ট এর তালিকা ও রিকভারি কোড এর লিংক দেখানো হবে
  • এর নিচেই কোডগুলো প্রবেশ করানোর বক্স থাকবে
  • এরপর আপনার ট্রাস্টেড কনটাক্টদের সাথে যোগাযোগ করে প্রত্যেকজনকে রিকভারি লিংক পাঠান
  • বন্ধুরা লিংকে প্রবেশ করে কোড সংগ্রহ করে আপনাকে পাঠাতে বলুন ও নির্ধারিত বক্সে উক্ত কোড প্রদান করে কন্টিনিউ চাপুন
  • উল্লেখিত নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্টের অ্যাকসেস পেয়ে যাবেন।

কেউ আপনাকে ট্রাস্টেড হিসেবে এড করলে করণীয়

আপনার একাউন্ট যদি কোনো বন্ধু বা পরিবারের কেউ ট্রাস্টেড কনটাক্ট হিসেবে এড করে, তাহলে করণীয় সম্পর্কে জানি চলুন। কেউ যখন ট্রাস্টেড কনটাক্ট হিসেবে একাউন্ট রিকভার করতে আপনাকে লিংক পাঠাবে, তখন নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

  • বন্ধুর পাঠানো লিংকে ক্লিক করুন ও Continue চাপুন
  • Yes, I talked to <Name> on the phone এ ক্লিক করুন
  • উল্লেখ্য যে সরাসরি ঐ ব্যক্তির সাথে কথা না বলে এই প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন না
  • স্ক্রিনে প্রদর্শিত চার ডিজিটের কোড বন্ধুকে প্রদান করুন

একাধিক কনটাক্ট ইনফরমেশন এর পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও ট্রাস্টেড কনটাক্ট এর মত ফিচারসমুহ ব্যবহার করে ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন। আরো জানুনঃ 👉 ফেসবুক টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার নিয়ম জানুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Email Address

https://banglatech24.com/1126042/how-to-use-facebook-trusted-contacts/

Join 8,426 other subscribers
Sponsored
Sponsored
Search
Categories
Read More
Hacking Course
স্যামসাং গ্যালাক্সি এ০৫ আসছে সুলভ মূল্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
অবশেষে মুক্তি পেলো স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন সুপার অ্যাফোর্ডেবল মডেল – গ্যালাক্সি...
By Nettumi 2026-09-25 09:44:43 0 62
Tech
৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর - আপনি হয়ত জানেনও না | Techtunes | টেকটিউনস
সিলিকন ভ্যালি! এ এক আজব প্রযুক্তি উপত্যকা যেখানকার মানুষ প্রযুক্তি খায়, প্রযুক্তি পরিধান করে...
By Nettumi 2026-09-26 11:48:25 0 54
Nulled
URM v5.2.1 - User Registration & Membership WordPress Plugin
URM v5.2.1 – User Registration & Membership WordPress Plugin Free Download. The most...
By Nettumi 2026-09-17 18:30:56 0 69
Nulled
ProZigzagBus v1.4 - Online Multi Vendor Bus Ticket Booking App & Reservation System Flutter Solution Source
ProZigzagBus v1.4 – Online Multi Vendor Bus Ticket Booking App & Reservation System...
By Nettumi 2026-09-17 18:27:08 0 65
Nulled
গুগলের নতুন ঝটকা! Google-এর Storage Policy-তে বড় পরিবর্তন! কেন 15GB-র বদলে মিলছে মাত্র 5GB? আপনার Gmail Account-এর ভবিষ্যৎ কী? | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:28:21 0 51
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com