Sponsored

[হ্যাকিং লার্নিং – ০২] : আইপি এড্রেস কি? আইপি এড্রেস লুকানোর উপায়

0
50

[হ্যাকিং লার্নিং – ০২] : আইপি এড্রেস কি? আইপি এড্রেস লুকানোর উপায়

সাধারণত ইন্টারনেটে সংযুক্ত যেকোন কম্পিউটার ডিভাইস (এটি হতে পারে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা এনড্রোয়েড ডিভাইস ইত্যাদি) একটি পরিচিতি তথা আইডিয়েন্টি ব্যবহার করে – এটিকেই বলা হয়ে থাকে IP Address – আমাদের মনে রাখা উচিত যে IP Address কিন্তু কোন ডিভাইসের হয়না বরং এটি ঐ নেটওয়ার্কের পরিচিতি – যাতে কম্পিউটার ডিভাইস যুক্ত থাকে। আবার বিষয়টি কম্পিউটার সিস্টেম বলতে কেবলি যে হার্ডওয়্যার ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইস বেইজড তা নয় বরং যেকোন সিস্টেম যা ইন্টারনেট ব্যবস্থার সাথে যুক্ত সেটিরই পরিচিতি বোঝায় যেমন Domain Name ইত্যাদি।

আইপি এড্রেস প্রকারভেদ

আইপি অ্যাড্রেসকে আসলে বিভিন্নভাবে ভাগ করা যায়। সহজভাবে বুঝতে নিচের ক্লাসিফিকেশন দেখুন

১. IP Version অনুযায়ী ক্লাসিফিকেশন

  • IPv4 সবচেয়ে প্রচলিত পুরোনো IP সিস্টেম যা 32-bit এর মতো হয় যেমন উদাহরণ: 192.168.1.10
  • IPv6 হলো IPv4-এর address যতোসব সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে সেগুলো এড়িয়ে এডভান্স স্বরূপ যা 128-bit এর হয়; উদাহরণস্বরূপ 2001:db8:85a3::8a2e:370:7334

২. ব্যবহারের ধরন অনুযায়ী ক্লাসিফিকেশন

  • Public IP যা Internet-এ আপনার network/Device কে শনাক্ত করতে ব্যবহৃত হয়; ISP প্রতিষ্ঠান সমূহ সাধারণত Internet connection এর জন্য এটি দিয়ে থাকে যাতে লোকাল সিস্টেম থেকেও routing এর মাধ্যমে এক্সেস করা যায়।
  • Private IP এড্রেস Local network এর ভিতরে নিজস্ব সিস্টেমে ব্যবহৃত হয় যার এক্সেস সরাসরি Internet-এ routable হয় না যেমন: 192.168.1.5, 10.0.0.20

৩. ডিস্ট্রিবিউশন ক্লাসিফিকেশন

  • Static IP সাধারণত একই IP স্থায়ীভাবে সার্ভ করে যা Server, Hosting এবং Business Connection ইত্যাদিতে বেশি ব্যবহৃত হয়।
  • Dynamic IP কেবলমাত্র ISP এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিস্ট্রিবিউটেড হয় এবং সময়ের সাথে IP পরিবর্তিত হয়। এই যেমন আমরা জিপি/বাংলালিংক/রবি এর ইন্টারনেট ব্যবহার করার সময় সেটি সময়ের সাথে বদলে যায়।

৪. Address ক্লাসিফিকেশন

  • Loopback IP যা নিজের device কে নিজেই address করার জন্য ব্যবহৃত হয় যেমন IPv4: 127.0.0.1 বা IPv6: ::1 ইত্যাদি
  • Link-local IP একই Local Network/Link-এ স্বয়ংক্রিয় যোগাযোগের জন্য ব্যবহৃত হয় যেমন IPv4: 169.254.x.x বা IPv6: fe80::/10 ইত্যাদি।
  • Multicast IP একসাথে একাধিক নির্দিষ্ট Device এ Data পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
  • Broadcast IP কেবলমাত্র IPv4 network এর সব Host এর কাছে packet পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
  • IPv6-এ কোন Broadcast নেই সেখানে multicast ব্যবহৃত হয়।

আইপি এড্রেস হাইড করার উপায়

সাধারণত আইপি এড্রেস হাইড করার জন্য VPN (Virtual Privet Network) ব্যবহার করা হয়; এক্ষেত্রে কম্পিউটার ডিভাইস বা মোবাইলেও ডিফল্ট VPN সেটিংস থাকে।

কম্পিউটার

কম্পিউটারের ক্ষেত্রে [Windows 10/11] অপারেটিং সিস্টেম বেইজ Settings >>> Network & Internet >>> VPN >>> Add VPN করুন। এরপর VPN provider: Windows (built-in) থাকে তাতে Connection name: নিজের পছন্দের নাম দিন >>> Server name or address: VPN provider-এর server address হতে পাবেন [Google তে গিয়ে সার্চ করুন vpn provider server address for windows সেখান হতে VPN Gate এর মতো বহু প্রোভাইডার হতে VPN সার্ভার পেয়ে যাবেন] >>> VPN type: Provider যে protocol দিয়েছে সেটি দিন যেমন IKEv2, L2TP/IPsec, SSTP ইত্যাদি >>> Type of sign-in info: Username/password বা provider অনুযায়ী অন্য option থাকলে সেটি চুজ করে সিলেক্ট করবেন >>> Username / Password: VPN account এর credentials সেটআপ করুন >>> তারপর Save >> VPN সিলেক্ট করুন >> Connect ক্লিক করুন।

এনড্রোয়েড মোবাইল

Androidএ সাধারণত Settings >>> Network & Internet / Connections >>> VPN >>> Add VPN করুন [উপরের কম্পিউটারের মতোই সেটআপ করতে পারেন]।

স্পেসিফিক কিছু ডিভাইস যেমন Samsung-এ অনেক সময় Settings >>> Connections >>> More connection settings >>> VPN >>> Add VPN >>> Name: যেকোনো নাম >>>Type: যেমন IKEv2/IPSec, L2TP/IPSec, ইত্যাদি যেটি VPN provider দিয়েছে >>> Server address: VPN server-এর address >>> প্রয়োজন অনুযায়ী Username / Password / IPSec key >>> Save >>> VPN নির্বাচন >>> Connect করতে হয়।

জেনারেল আইপি এড্রেস হাইড টেকনিক

সাধারানভাবে আইপি এড্রেস লুকাতে সেটিংস কনফিগারেশান ছাড়াও কম্পিউটার ও মোবাইল দুটির জন্যই VPN এপ্লিকেশন পেয়ে যাবেন।

Google এ গিয়ে সার্চ করুন এভাবে :

  • VPN Software For PC
  • VPN App For Android [গুগল প্লেস্টোরেও বহু VPN এপ্লিকেশন পেয়ে যাবেন]।

মোবাইল ও পিসি উভয়ের জন্যই জনপ্রিয় কিছু VPN হলো NordVPN, ExpressVPN, Surfshark, Proton VPN, CyberGhost VPN, Private Internet Access (PIA), Mullvad VPN, Windscribe VPN, IPVanish, Hotspot Shield

এছাড়াও ব্রাউজিং বেইজ VPN এর মতোই প্রক্সি ব্রাউজ করতে Google তে গিয়ে Proxy Web Browser লিখে সার্চ করলে পেয়ে যাবেন।

জনপ্রিয় কিছু প্রক্সি ব্রাউজার লিস্ট

ProxySite.com CroxyProxy Hide.me Proxy KProxy 4everproxy Proxyium Hidester Whoer Web Proxy BlockAway VPNBook Web Proxy

আজকের জন্য এতোটুকুই – সকলের জন্য শুভকামনা রইলো।

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
PixelYourSite Pro v12.6.6
Manage your Facebook Pixel with just a few clicks, like thousands of other on-line business...
By Nettumi 2026-10-02 18:10:05 0 77
Nulled
Ask Me v6.9.1 - Responsive Questions & Answers WordPress Theme Free
Ask Me v6.9.1 – Responsive Questions & Answers WordPress Theme Free Download. Ask Me...
By Nettumi 2026-09-18 03:32:34 0 200
Nulled
Maharatri v1.4 - Hindu Temple HTML5 Template
Maharatri v1.4 – Hindu Temple HTML5 Template Free Download. Maharatri is the most...
By Nettumi 2026-09-17 18:06:43 0 69
Nulled
HRM SaaS v9.2 - HR and Payroll Tool - nulled
HRM SaaS is a complete Human Resource Management System built for SaaS business models. It...
By Nettumi 2026-09-18 09:32:55 0 702
Nulled
Blogazine v1.0 - Viral News and Magazine Blogger Template
Blogazine v1.0 – Viral News and Magazine Blogger Template Free Download. Blogazine is an...
By Nettumi 2026-09-17 18:40:12 0 77
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com