Sponsored

চলুন সকল ঝগড়া বিবাদ মিটিয়ে মিষ্টি Smile তে শান্তিতে সুখী জীবন যাপন করি!

0
63

চলুন সকল ঝগড়া বিবাদ মিটিয়ে মিষ্টি Smile তে শান্তিতে সুখী জীবন যাপন করি!

চলুন সকল ঝগড়া বিবাদ মিটিয়ে মিষ্টি Smile তে শান্তিতে সুখী জীবন যাপন করি!

“অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করলো…” এমনটা আমাদের জীবনে হয়না বরং পুরো পৃথিবী জুড়েই চারিদিকে শুধুই অশান্তি আর অস্বস্তি। কোথাও দু-দণ্ড শান্তি তো দূরের কথা এখনকার সময়ে আমরা নিজের মাঝেই নিজের সাথে মাসনিক দ্বন্দ্ব বাধিয়ে বসে থাকি।

শান্তির পিছে ছুটতে ছুটতে শান্তিকেই পিছনে ফেলে রেখে আসা এক অদ্ভুত প্রাণী এই আমরাই – এমন অস্থিতিশীল মানসিকতার ভেতর একটু জিড়িয়ে নিয়ে শান্তি আর স্বস্তির আয়াস দিতেই Smile প্রজেক্টের ভাবনা – যেন এটি সকল সকল ঝগড়া বিবাদ মিটিয়ে মিষ্টি Smile তে শান্তিতে সুখী জীবন যাপন করা যায়।

ইতিপূর্বে TrickBD তে OvimanAi নিয়ে লিখেছিলাম তথাপি মনে করুন আপনি এমন একটি স্থানে আছেন (সেটা হতে পারে আপনার পরিবার / ঘর – সংসার / অফিস কিংবা ক্লাসরুম অথবা নিতান্তপক্ষে আড্ডাখানায় উপস্থিত থেকে সবার মাঝে উপেক্ষিত এই আপনি যে কিনা সবসময় বিরক্তি অনুভব করে) – সেখানে শান্তির দরকার।
তো শান্তি তো আর কিনতে পাওয়া যায় না – তাই সেটাকে অর্জন করার এমন টেকনিক যা কিনা AI তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইকোলজির সমন্বয় ঘটিয়ে সত্যি সত্যিই আপনার মুখে Smile ফুটিয়ে প্রশান্তি এনে দিবে।

সবার আগে খুঁজে বের করুন আসলে সমস্যা’টি কি?

যার জন্য এতোটা অশান্তি কিংবা ঝগড়া বিবাদ। এখানেই অবশ্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি ভুল করি আর তা হলো “কার সমস্যা?!” আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাটি কি? – সেটা না করে বরং কার কিসের জন্য সমস্যা সেটা খুজতে গিয়েই খোঁচাতে খোঁচাতে পুরো সম্পর্ক’টাই নিঃশেষ হয়ে যায়।
– সুতরাং কার সমস্যা সেটি পরবর্তী বিষয়; সবার আগে খুঁজে বের করুন মূল “সমস্যা কি?”

এখন সেই সমস্যাটির সাথে কে কে জড়িত? অর্থাৎ আপনি আপনার অবস্থান হতেই মূল সমস্যার সাথে কে কে জড়িত এবং তাতে ঐ সমস্যাতে কে কে প্রভাবিত সেটা বের করুন৷ সকল ক্ষেত্রেই যেকোন সমস্যাতে আপনি দুটি ব্যক্তি (বাদী ও বিবাদী) কিংবা অনেক মানুষ হলেও দুটি পক্ষ (বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ পাবেন)। তো সেটা ১ম এবং ২য় পার্সন বা A এবং B এভাবে আলাদা করে নিতে পারেন এরপর Smile এর Analysis ট্যাবে উভয় পক্ষের দৃষ্টিকোণ হতেই যার যার পার্সপেক্টিভ হতে সমস্যার ডিটেইলস লিখুন (দাম্পত্য/প্রেম – পারিবারিক – বন্ধুত্ব – কর্মক্ষেত্র – অন্যান্য প্রেক্ষাপট সিলেক্ট করুন) – এরপর “মীমাংসা” বাটনে ক্লিক করলে বক্তব্য বিশ্লেষণ + আবেগ মূল্যায়ন + মনোবৈজ্ঞানিক প্যাটার্ন সমন্বয় করে AI এর একটি সমাধান প্রস্তাবের মাধ্যমে আপনি চূড়ান্ত পরামর্শ পাবেন।

এখানে ঠিক যা যা এনালাইসিস করা হয়:

  • সম্পর্ক [উভয়ের মাঝে সম্পর্ক কেমন?]
  • Toxic শব্দ [পরস্পরের বিবাদের বিষয়ে বিষাক্ত মনোভাব আছে কিনা?]
  • দ্বন্দ্ব মাত্রা কেমন?
  • সমাধান সম্ভাবনা আসলে কতোটুকু?

আবেগ বিশ্লেষনের ক্ষেত্রে নিম্নোক্ত ইমোশনাল ফ্যাক্ট কাজ করে

(মূল যে ঝগড়া ও বিবাদ সেটার অভ্যান্তরে মূলত কি কি সাইকোলজিক্যালি ইমোশনাল ইমপ্যাক্ট কাজ করে) :

  • রাগ / ক্রোধ আছে কি?
  • দুঃখ / কষ্ট কতোটুকু আছে?
  • ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা?
  • অভিমান / আঘাত এর মতো বিষয় আছে কিনা?
  • উদ্বেগ / চাপ এর মাত্রা কেমন?
  • অবজ্ঞা / অসম্মান আছে কিনা পরস্পরের ভেতর?
  • একাকিত্ব / ভয় এর মতো একক ফোবিক সাইকোলজিক্যাল কন্ডিশনস আছে কিনা?

উপরোক্ত সকল কিছু AI এর মাধ্যমে প্যারামিটার আকারে পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক পরামর্শ প্রেফার করে – একইসাথে উভয় পক্ষের বক্তব্যে প্রতিটি পক্ষ বা মানুষের অভ্যন্তরীন অবস্থা যাচাই যেমন ক্ষুধার্ত [ক্ষুধার্ত সময়ের মানসিক অবস্থা] / রাগান্বিত [বক্তব্য প্রদানের মুহূর্তে কোন পক্ষ চরম রাগান্বিত কিনা?] / একা বা বিচ্ছিন্ন বোধ [যাতে অসহায় মানসিকতার প্রকাশ পায়] / ক্লান্ত [ঝগড়া বা বিবাদে মান অভিমানের মতো বিষয়ে কোন গ্লানিতে ক্লান্ত ও শ্রান্ত কিনা যাতে ভুল বোঝাবুঝির অবকাশ] সকল কিছু যাচাই করা যায়।

তদুপরি সমস্যার সারাংশ, কারণ অনুসন্ধান, সমাধান প্রেফার করা, টিপস প্রদান যাতে কিভাবে পরবর্তী সময়ে ঐ বিবাদ বা ঝগড়া আবার মাথাচাড়া দিয়ে না উঠে, মনোবিজ্ঞান এর দৃষ্টিকোণ হতে আলোচনা, প্র্যাকটিক্যাল টাস্ক যাতে কিনা এই বিবাদ মেটাতে ঠিক কি কি করা যেতে পারে, পূর্ণ বিশ্লেষণ ইত্যাদি সকল কিছুতেই সমস্যার সমাধান করার সম্পূর্ণ প্রয়াস।

 

তবে এখানেই শেষ নয় কিন্তু……

ঝগড়া যেমন অনেক ক্ষোভের মেঘ জমা হতে হতে বিরাটকার বিবাদের জন্ম দেয় – তেমনি একটি একক পরামর্শে খুব সহজেই সবকিছু সমাধান হয়ে যাবে এতোটাও সরল নয়। তাই কন্টিনিউস কনভারসনেশনে সমাধান’কে কার্যত প্রেফার্ড করার জন্য আর কি কি করা যেতে পারে সেটা প্র্যাকটিক্যাল ফিডব্যাক কমিউনিকেশান – এমন যেন ঝগড়া বিবাদ মিটিয়েই ছাড়বে।

অন্যদিকে স্বস্তি লাভে কিংবা শান্ত হতে “শান্তি” ফাংশনে ফিজিক্যাল শ্বাস প্রশ্বাস (Breathing) এর সাথে Binaural Beats এর মাধ্যমে মানসিকভাবে মেডিটেটিভ অবস্থা গেইন করা যায়।

আবার অনেক সময় তো এমন হয় যে “আসলেই আপনি কারোর সাথে ঝগড়া ও বিবাদ মিটিয়ে নিতে চাচ্ছেন” কিন্তু কিছুতেই সেই “শুরু”টা করার প্রেক্ষাপট পাচ্ছেন না – ফলে ক্রমাগত মানসিক অস্বস্তির ভেতর আছেন সেক্ষেত্রে ToolKit বিবাদ নিঃশেষ করে নতুন কমিউনিকেশানের সূত্রপাত ঘটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইড করবে।

তদুপরি যদি এমন হয় যে ভায়োলেন্স আর কোনভাবেই সহ্য করা যাচ্ছে না – সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে তাহলে ইমার্জেন্সি সহায়তার জন্য যাবতীয় ডেডিকেটেড হেল্পলাইন উপলব্ধ থাকবে।

এপ্লিকেশন এক্সেস :- Smile

নাহ, ঝগড়া বিবাদ ও অশান্তি আমরা কেউই চাই না তবুও হয়ে যায়; হয়ে যায় না আসলে সেটা আপনার আর আমার মতো মানুষের মানসিক অস্বস্তি ও আশান্তির আগুনে ক্ষোভের বিস্ফোরণের স্বরূপ – সেইসব সলিউশন করতে পারে মিষ্টি একটু Smile.

ওয়েব নিমন্ত্রণ রইলো PsychoTech

সকলের জন্য নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Nulled
AlgoSorts - নিলো ধামাকা এন্ট্রি! এর Sorting Algorithms Animations এবং Binary Serialization Format প্রযুক্তি আপনার মাথা নষ্ট করে দেবে আর প্রোগ্রামিং শেখার পুরনো দুনিয়ায় এক বিস্ফোরণ ঘটাবে! | Techtunes | টেকটিউনস
উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-21 05:26:49 0 69
Tech
হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন
কম্পিউটার বলতে আমরা সাধারণত ডেস্কটপ কম্পিউটারটিকেই বুঝি। কিন্তু আসলে আমাদের চারপাশের যত...
By Nettumi 2026-09-30 18:41:30 0 52
Nulled
FileCoin v1.0 - IPFS File Upload Script JavaScript Free
FileCoin v1.0 – IPFS File Upload Script JavaScript Free Download. DecentraFile is the...
By Nettumi 2026-09-18 03:47:03 0 143
Tech
এখন math problem টা জাস্ট স্ক্যান করে নিন ফোন দিয়ে আর সাথে সাথেই পেয়ে যাবেন সমাধান | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:51:08 0 123
Nulled
No alternative to safe, dignified Rohingya repatriation, PM tells UNHCR chief
By Nettumi 2026-09-23 17:27:40 0 97
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com