Gesponsert

“AI Engineer” কি সত্যিই আগামী ৫–১০ বছরের সবচেয়ে চাহিদাসম্পন্ন ক্যারিয়ারগুলোর একটি?

0
3

আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলব সেটা সবচেয়ে আলোচিত একটা বিষয় যারা টেক ফিল্ডে আছেন তাদের জন্য। আবার অনেকে এরকম আছেন যে টেক ফিল্ডে ঢুকতে চাচ্ছেন এবং এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন। কিন্তু তাদের মনে একটা সংশয় থেকে যায় যে টেক ফিল্ডে এআই যেভাবে রাজত্ব করা শুরু করেছে সেভাবে থাকলে আগামী পাঁচ থেকে ১০ বছর পর টেক ফিল্ড কোন দিকে মুভ করবে এবং সেক্ষেত্রে এআইয়ের ভূমিকা কি হবে? এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আজকে আমার এই পোস্ট।

সবাইকে স্বাগতম ট্রিক বিডিতে। আশা করি সবাই ভাল আছেন। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পোস্টে চলে যাই।

কয়েক বছর আগেও মানুষ AI ব্যবহার করা শিখতে ব্যস্ত ছিল। ইনফ্যাক্ট কয়েক বছর আগে তো এআই বলতে কোন জিনিসই ছিল না। আজ কোম্পানিগুলো AI ব্যবহারকারী (User) নয়, AI তৈরি করতে পারে এমন মানুষ (Builder) খুঁজছে। নিচে সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরলাম। তথ্যগুলো দেখুন—

• LinkedIn-এর 2025 Jobs on the Rise রিপোর্টে AI Engineer ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল (Fastest-Growing) চাকরির তালিকার ১ নম্বরে।

• LinkedIn-এর 2026 বিশ্লেষণেও AI Engineer এবং AI Infrastructure সম্পর্কিত ভূমিকা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া টেক জবগুলোর মধ্যে রয়েছে।

• Stanford AI Index অনুযায়ী, AI-related skills এখন US-এর মোট job postings-এর প্রায় 2.5%-এ দেখা যাচ্ছে, যা গত এক দশকে প্রায় 297% বৃদ্ধি পেয়েছে।

• World Economic Forum-এর Future of Jobs বিশ্লেষণ বলছে, AI ও Information Processing Technologies 2030 সালের মধ্যে 86% ব্যবসাকে প্রভাবিত করবে।

• একই রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে 2030 সালের মধ্যে 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি হতে পারে, যদিও কিছু পুরোনো চাকরি বিলুপ্তও হবে।

কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকে , সেটা হল—

যখন প্রতিটি কোম্পানি AI Agent, AI Automation, AI Analytics, AI Customer Support, AI Decision System এবং AI Product তৈরি করতে চাইবে, তখন এই সিস্টেমগুলো কে ডিজাইন করবে?

উত্তর হলো: AI Engineers.

অনেকে ভাবছেন AI সবাইকে replace করবে। বাস্তবে দেখা যাচ্ছে, AI-এর কারণে নতুন ধরনের চাকরি, নতুন ধরনের স্কিল এবং নতুন ধরনের ইঞ্জিনিয়ারিং রোল তৈরি হচ্ছে। AI adoption যত বাড়ছে, AI-related talent-এর চাহিদাও তত বাড়ছে। আপনি নিজে চিন্তা করুন এ আই এর যুগ যত সামনে এগিয়ে যাবে, নতুন নতুন মডেল আসবে, এবং সেগুলোকে মেইনটেইন করার জন্য আরো স্কিলফুল লোকজন দরকার হবে। এসব কারণে হয়তো বা টাইপ রাইটার টাইপ কিছু জব একদম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু আল্টিমেটলি জবের কোন অভাব হবে না।

এটা অনেকটা নদীর মতো, একুল ভেঙে গেলে অপরকূল জেগে উঠবে। তাই ২০২৬–২০৩০ সময়টাকে আমি দেখি AI ব্যবহার শেখার সময় হিসেবে নয়, বরং AI build করার সময় হিসেবে।

আর Prompt লেখা ও একটি skill। প্রম্পট নিয়েও ট্রিকবিডিতে আমার বেশ কয়েকটা পোষ্ট রয়েছে। চাইলে সেগুলো দেখতে পারেন।

কিন্তু AI Agent, RAG System, Multi-Agent Workflow, Computer Vision Solution বা Enterprise AI Product তৈরি করা একটি profession। আর ভবিষ্যতের বাজারে profession-এর মূল্য সবসময় skill-এর চেয়ে বেশি।

এখন প্রশ্ন হইলো আপনি কি শুধু AI ব্যবহার করবেন, নাকি AI তৈরি করবেন? এই ডিসিসন এখনি নিয়ে নিন এবং আপনার ক্যারিয়ার বিল্ড করা শুরু করুন। টেক রিলেটেড কোন হেল্প লাগলে এখানে কমেন্ট করতে পারেন।

আজকের পোস্ট এখানেই শেষ করছি । আশা করি পোস্টটা আপনাদের useful লাগবে এবং সামনের দিনগুলোতে এআই কিভাবে গ্রো করবে সেটার একটা ধারণা দিতে পারবে।

মানুষ মাত্রই ভুল হতে পারে। পোস্টে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যাতে পরে ঠিক করে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🚀

Suche
Kategorien
Mehr lesen
Tech
যে কোনও ওয়েব সিরিজ বা যে কোনও নতুন সিনেমা ডাউনলোড করবেন? | Techtunes | টেকটিউনস
এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই হাসান যোবায়ের
Von Nettumi 2026-09-25 04:02:29 0 1
Nulled
রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RPCL Job Circular 2026
5/5 - (1 vote)রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (RPCL) কর্তৃপক্ষ হতে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড...
Von Nettumi 2026-09-18 09:27:15 0 16
Nulled
Radmin v3.5.0 - Laravel Admin Starter with REST API, User Roles & Permission PHP Script
Radmin v3.5.0 – Laravel Admin starter with REST API, User Roles & Permission PHP...
Von Nettumi 2026-09-18 03:25:22 0 22
Nulled
Washigniter v1.0 - Vehicle Wash Booking Management System Script Free
Washigniter v1.0 – Vehicle Wash Booking Management System PHP Script Free Download....
Von Nettumi 2026-09-18 03:56:34 0 16
Hacking Course
ওয়ানপ্লাস ১১ এলো 16GB RAM ও আধুনিক সব সুবিধা নিয়ে
অবশেষে অনেক জল্পনাকল্পনার পর চীনের বাজারে চলে এলো ওয়ানপ্লাস ১১ স্মার্টফোন। ওয়ানপ্লাস এর...
Von Nettumi 2026-09-25 09:54:41 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com