Sponsorizzato

[Hot] পিসিতে বাংলা ও আরবি ভয়েস টাইপিং! ৯ লক্ষ+ শব্দের স্মার্ট সাজেশন নিয়ে “Kotha Keyboard” এর মেগা আপডেট!

0
1
  1. Kotha Keyboard

পিসিতে বাংলা ও আরবি ভয়েস টাইপিং! ৯ লক্ষ+ শব্দের স্মার্ট সাজেশন নিয়ে “Kotha Keyboard” এর মেগা আপডেট! “Kotha Keyboard”!

পিসিতে বাংলা টাইপিংয়ের নতুন বিপ্লব! ভয়েস টাইপিং, স্মার্ট সাজেশন, লাইভ কনভার্টার ও লোকাল ফাইল ট্রান্সফারসহ "Kotha Keyboard"!Kotha Keyboard

ভূমিকা ও আপডেট

উইন্ডোজ পিসিতে বাংলা টাইপিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে কিছুদিন আগে আমি রিলিজ করেছিলাম “Kotha Keyboard”। রিলিজের পর আপনাদের বিপুল সাড়া, ভালোবাসা এবং ফিডব্যাকের ওপর ভিত্তি করে কীবোর্ডটিতে এবার নিয়ে এসেছি একটি “মেগা আপডেট”! অনেক সময় ব্রাউজারে বা কিছু অ্যাপে সাজেশন বার কার্সরের নিচে আসতো না, ডিকশনারিতে শব্দের অভাব ছিল, এবং অনেকেই আরবি টাইপিং ও ইউনিজয় লেআউটের রিকোয়েস্ট করেছিলেন। এই আপডেটে আগের সমস্ত বাগ ফিক্স করার পাশাপাশি র‍্যাম অপ্টিমাইজেশন করে সফটওয়্যারটিকে করা হয়েছে সুপারফাস্ট! তো চলুন দেখে নেই এই বিগ আপডেটে কী কী নতুন চমক থাকছে!

পিসিতে বাংলা টাইপিংয়ের নতুন বিপ্লব! ভয়েস টাইপিং, স্মার্ট সাজেশন, লাইভ কনভার্টার ও লোকাল ফাইল ট্রান্সফারসহ "Kotha Keyboard"!interface

নতুন আপডেটে কী কী চমক থাকছে? (Changelog)

    • আরবি (Arabic) কীবোর্ড ও ভয়েস টাইপিং: সম্পূর্ণ নতুন একটি ‘আরবি (Arabic)’ লেআউট যুক্ত করা হয়েছে! শুধু টাইপিং নয়, এখন লাইভ ভয়েস টাইপিংয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি নিখুঁত আরবি ভয়েস টাইপিংও করতে পারবেন। সাথে ইউজারবেইজড আরবি ডিকশনারি প্রেডিকশন এবং অন-স্ক্রিন কীবোর্ড সাপোর্ট তো থাকছেই।
    • কার্সরের ঠিক নিচেই সাজেশন বার (Huge Fix): আধুনিক ব্রাউজার (Google Chrome, Edge), ডিসকর্ড, টেলিগ্রাম, মেসেঞ্জার এবং VS Code এর মতো Electron অ্যাপগুলোতে সাজেশন বার দূরে শো করে। এখন থেকে সাজেশন বার ঠিক আপনার কার্সরের নিচেই শো করবে!
    • ৯ লক্ষ+ শব্দের বিশাল ডিকশনারি: স্মার্ট অটো-সাজেশন ও প্রেডিকশনকে আরও নির্ভুল করতে ১৬ মেগাবাইটের বিশাল একটি ডিকশনারি যুক্ত করা হয়েছে। এতে বাংলা ও ইংরেজি মিলে মোট ৯ লক্ষ ২১ হাজার ২০১ টি শব্দ রয়েছে!
    • ইউনিজয় (Unijoy) অন-স্ক্রিন কীবোর্ড: অন-স্ক্রিন কীবোর্ডে (OSK) সম্পূর্ণ নতুন ‘ইউনিজয়’ লেআউট যুক্ত করা হয়েছে। মজার ব্যাপার হলো, মোবাইলের মতো লং-প্রেস (চেপে ধরে রাখা) করেই আপনি শিফট ক্যারেক্টার (যেমন ‘ক’ চেপে ধরে রাখলে ‘খ’) টাইপ করতে পারবেন!
    • ট্রাডিশনাল টাইপিং ফিচার: সেটিংসে নতুন “ট্রাডিশনাল টাইপিং” ফিচার যুক্ত হয়েছে। যারা অক্ষরের পরে ি, ে, ো কার বসিয়ে টাইপ করতে অভ্যস্ত, তারা এটি চালু করে অনায়াসে টাইপ করতে পারবেন এবং অটো-সাজেশনও নিখুঁতভাবে কাজ করবে।
    • পিসি লাইভ ভয়েস টাইপিং লিমিট: প্রতিদিন ৫ মিনিট করে সম্পূর্ণ ফ্রিতে পিসিতে লাইভ ভয়েস টাইপিং করতে পারবেন। আর সবচেয়ে বড় চমক হলো— প্রতি শুক্রবার জুম্মার দিন ভয়েস টাইপিং থাকবে সবার জন্য আনলিমিটেড এবং সম্পূর্ণ ফ্রি!
    • সুপারফাস্ট পারফরম্যান্স (জিরো-অ্যালোকেশন): C++11 Range-loop মেমোরি ডিটাচ এবং জিরো-অ্যালোকেশন ইস্যু ফিক্স করা হয়েছে। ফলে কীবোর্ডের র‍্যাম (RAM) ব্যবহার এখন আরও অনেক কম এবং স্পিড সুপারফাস্ট!
    • আরও কিছু ফিক্স: অন-স্ক্রিন কীবোর্ডের ব্যাকস্পেসে অটো-রিপিট (চেপে ধরলে একটানা লেখা কাটা) যুক্ত হয়েছে। কাস্টম আন্সি লেআউটে SutonnyMJ ফন্টের সাজেশন রেন্ডারিং ফিক্স করা হয়েছে এবং স্ট্যাটিস্টিক্সে প্রকৃত “টাইপিংয়ের সময়” দেখার সুবিধা যুক্ত করা হয়েছে।
পিসিতে বাংলা টাইপিংয়ের নতুন বিপ্লব! ভয়েস টাইপিং, স্মার্ট সাজেশন, লাইভ কনভার্টার ও লোকাল ফাইল ট্রান্সফারসহ "Kotha Keyboard"!interface

আগের কোর (Core) ফিচারগুলো তো থাকছেই…

  • ওয়াইফাই ভয়েস টাইপিং (Mobile to PC): পিসিতে মাইক্রোফোন নেই? কীবোর্ডের QR কোডটি মোবাইল দিয়ে স্ক্যান করুন এবং মোবাইলে কথা বলে পিসিতে অটোমেটিক টাইপ করুন (একই ওয়াইফাই নেটওয়ার্কে)।
  • অ্যাডভান্সড ফোনেটিক ও স্মার্ট কোটেশন: অভ্রর মতোই ফোনেটিক টাইপিং সাপোর্ট এবং ডাবল কোটেশন (” “) বা সিঙ্গেল কোটেশন (‘ ‘) দিলে তা অটোমেটিকভাবে স্মার্ট কোটেশনে পরিবর্তন হওয়ার ম্যাজিক।
  • লাইভ কনভার্টার ও কাস্টম লেআউট ক্রিয়েটর: ইউনিকোড ↔ বিজয় রিয়েল-টাইম কনভার্টার। সাথে নিজের ইচ্ছেমতো শর্টকাট বা কীবোর্ড লেআউট তৈরি করার জন্য কাস্টম লেআউট ক্রিয়েটর তো আছেই।
  • লোকাল ফাইল ট্রান্সফার (পিসি ↔ মোবাইল): ডেটা ক্যাবল ছাড়াই পিসি থেকে মোবাইলে বা মোবাইল থেকে পিসিতে লোকাল নেটওয়ার্কে সুপারফাস্ট স্পিডে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
পিসিতে বাংলা টাইপিংয়ের নতুন বিপ্লব! ভয়েস টাইপিং, স্মার্ট সাজেশন, লাইভ কনভার্টার ও লোকাল ফাইল ট্রান্সফারসহ "Kotha Keyboard"!interface

আপনাদের প্রতিদিনের টাইপিং এবং পিসির কাজকে সহজ করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যারা আগে থেকেই ব্যবহার করছেন তারা নতুন ভার্সনটি ডাউনলোড করে রিপ্লেস করে নিন। কীবোর্ডটি ব্যবহার করে আপনাদের মতামত বা পরামর্শ কমেন্টে জানাতে পারেন।

Kotha Keyboard এর লিংক:👇

নোট: ডাউনলোড করার পর ইনস্টল করে পিসি একবার রিস্টার্ট দিয়ে নিলে কীবোর্ডটি সবচেয়ে ভালোভাবে কাজ করবে। বিস্তারিত যেকোনো আপডেট পেতে Bangla Toolbox এর পেজ বা ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
তো সবাই ভালো ও সুস্থ থাকুন, সৃষ্টিকর্তা আল্লাহ তা’য়ালার প্রতি কৃতজ্ঞতা আদায় করুন। আল্লাহ হাফেজ।

Cerca
Categorie
Leggi tutto
Nulled
Acorn v2.0 - Bootstrap 5 HTML Laravel .Net Admin Template Free
Acorn v2.0 – Bootstrap 5 HTML Laravel .Net Admin Template Free Download. Acorn comes with...
By Nettumi 2026-09-18 03:55:06 0 33
Nulled
Mr.Pharman (2 May 2023) - React Native Multi Vendor | Pharmacy Complete Solution App Source
Mr.Pharman (2 May 2023) – React Native Multi Vendor | Pharmacy Complete Solution App...
By Nettumi 2026-09-18 03:24:47 0 19
Hacking Course
শাওমি ১৭ প্রো ম্যাক্স: ডুয়াল ডিসপ্লে ও দানবীয় ব্যাটারির নতুন অধ্যায়? - Banglatech24.com
শাওমি বরাবরই সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি আনার জন্য বিশ্বব্যাপী আলোচিত। কিন্তু এখন মনে হচ্ছে...
By Nettumi 2026-09-25 09:37:24 0 0
Nulled
Dashboard Builder v4.1 - CRUD, Users, Roles, Permission, Files Manager, Invoices Script
Dashboard Builder v4.1 – CRUD, Users, Roles, Permission, Files Manager, Invoices PHP...
By Nettumi 2026-09-17 19:02:28 0 8
Nulled
HT Script Pro v1.1.0 - Insert Headers and Footers Code WordPress Plugin
HT Script Pro v1.1.0 – Insert Headers and Footers Code WordPress Plugin Free Download. HT...
By Nettumi 2026-09-18 03:25:39 0 10
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com