Commandité

AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?

0
13

AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?

 

AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে?

বর্তমান প্রযুক্তির যুগে অন্যতম আলোচিত সমালোচিত একটি বিষয় হলো AI কোডিং। বিশেষ করে ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের মধ্যে এটি নিয়ে একধরনের অস্বস্তি, বিভ্রান্তি ও ভয় এবং বিরক্তি কাজ করছে; এমনকি কখনো কখনো ভার্চুয়লি ক্ষোভও লক্ষ্য করা যায়।

কিন্তু প্রশ্নটি হলো “কেন?”

কেন এমন একটি প্রযুক্তি যা কাজকে সহজ করে তুলে – সময় বাঁচায়, প্রোডাক্টিভিটি বাড়ায় সেটিকে অনেক ফ্রিল্যান্সার দুচোখে দেখতে পারেন না?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাস, বাস্তবতা, মনস্তত্ত্ব এবং ভবিষ্যতের দিকে আলোকতপাত করা যায়।

ট্রাডিশনাল কোডিং লার্নিং

একসময় কোড লেখা ছিলো “হাতের শিল্প”। একটা সময় ছিলো, যখন একটি ওয়েবসাইট তৈরি করা মানে ছিলো লাইন বাই লাইন HTML লেখা,CSS দিয়ে ডিজাইন গড়া কিংবা JavaScript দিয়ে ইন্টারঅ্যাকশন তৈরি করা। অপরাপর পাইথন বা অন্যান্য কোর কোডিং করতে লজিকের ওপর লজিক সাজিয়ে প্রোগ্রামিং প্যাকেজ ডেভলপমেন্ট করতে হতো। আর Backend লজিক নিজ হাতে কোড করে ফন্টএন্ডের ইউজার ইন্টারফেইসের সাথে ইনট্রিগেশান করতে হতো।
তখনকার সয়মে একজন ডেভেলপার হতে হলে যেমন দীর্ঘ সময় ধরে শেখা লাগতো তেমনি সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হতো যা দীর্ঘ সময়ের রাতের পর রাজ জেগে একাটানা প্রচেষ্টার ফল; অন্যদিকে অসংখ্য বাগ ফিক্স করতে প্রচুর পরিমানে ধৈর্য ও অধ্যাবসায় নিচে একটানা লেগে থাকতে হতো।
ডেভেলপমেন্টের লার্নিং যাত্রায় কোর্স, বই, টিউটোরিয়াল সবকিছুতে সময় ও অর্থ ব্যয় করতে হতো; এই পুরো প্রক্রিয়াটি ছিলো কষ্টসাধ্য সময়সাপেক্ষ এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং।

AI এর আগমন

AI আসার পর এই পুরো চিত্রটাই বদলে দিয়েছে এখন একটি সাধারণ প্রম্পট লিখলেই সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। UI/UX ডিজাইন কয়েক সেকেন্ডে জেনারেট হচ্ছে আর কোড ডিবাগিং AI নিজেই করে দিচ্ছে। API ইন্টিগ্রেশন, ডাটাবেস ডিজাইন সবকিছুতে AI সহায়তা করছে। বিশেষ করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে AI সবচেয়ে বেশি কার্যকর হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ কয়েকটি প্রম্পট নির্দেশনা Responsive ডিজাইন,Animation, Modern UI ইত্যাদি ছোট ছোট শব্দেই আলাদীনের জাদুর মতো কোডিং ক্যানভাসে সবকিছু অটোম্যাটিক হয়ে যাচ্ছে। অন্যদিকে ব্যাকএন্ডেও AI পিছিয়ে নেই; যদিও এখানে একটু বেশি নির্দিষ্ট কমান্ড ও মানবিক যাচাই দরকার হয় তবুও AI ইতিমধ্যেই বিরাট পরিবর্তন এনে ফেলেছে যাতে ফন্টএন্ডে সাথে ব্যাকএন্ডের লজিক্যাল ইনট্রিগেশান সহজতর হয়ে গিয়েছে।

কিন্ত কিন্তু কিন্ত…… তাহলে মূল সমস্যা কোথায়?

সমস্যাটা আসলে প্রযুক্তিতে না বরং সমস্যাটা মানুষের মনস্তত্ত্বে; যেমন উদাহরণস্বরূপ “আমি এত কষ্ট করলাম, আর ও এক ক্লিকে করে ফেললো!” যেখানে একজন অভিজ্ঞ ডেভেলপার বছর বছর ধরে শিখেছে, অসংখ্য সমস্যা সমাধান করে নিজেকে দক্ষ করে গড়ে তুলেছে সেখানে এখন সে দেখছে একজন নতুন ব্যক্তি AI ব্যবহার করে কয়েক মিনিটে একটি প্রজেক্ট তৈরি করে ফেলছে।

আসলে এখানেই শুরু হয় মানসিক দ্বন্দ্ব!

কনফিউজিং মেন্টালিটিতে নিজেই নিজের নিকট প্রশ্ন এসে যায়…
• “তাহলে আমি এতদিন কী করলাম?”
•“আমার দক্ষতার মূল্য কোথায়?”
আর এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় হতাশা ও ডিপ্রেশন।
অপরাপর স্কিলের “ডিভ্যালুয়েশন” অনুভবে যখন কোনো দক্ষতা সহজ হয়ে যায় তখন তার বাজারমূল্যও কমে যায় এটিই স্বাভাবিক। ফলে AI কোডিং এর ইমপ্লিমেন্টে ছোটখাটো প্রজেক্ট সহজ হয়ে গেছে, ক্লায়েন্টরা কম বাজেটে কাজ চায় এবং অনেক ভাইব কোডিং এক্সপার্ট দ্রুত ফ্রিল্যান্সিং মার্কেটে ঢুকে পড়ছে। যারপনাই অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের মনে হয় “তাদের স্কিলের মূল্য কমে যাচ্ছে”।

ফ্রিল্যান্সিং মার্কেট বাস্তবতা

উপমহাদেশ ফ্রিল্যান্সিং প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ফ্রিল্যান্সিং মার্কেটে ইতিপূর্বেই বেশ কিছু সমস্যা আগে থেকেই ছিলো যেমন কম রেটে কাজ নেওয়া, কোয়ালিটির অভাব, শর্টকাট আয়ের প্রবণতা,ক্লায়েন্ট-ফ্রিল্যান্সার বিশ্বাসের ঘাটতি ইত্যাদি। এখন এই পরিস্থিতিতে AI এসে বিষয়টাকে আরও জটিল করে তুলেছে।

এখন ক্লায়েন্ট ভাবছে “AI দিয়েই তো করা যায়”
আবার ফ্রিল্যান্সার ভাবছে “আমার দরকার/ প্রয়োজনীয়তা আসলে কোথায়?” যার ফলে এই দ্বন্দ্ব (কনফিউশান) ছোটখাটো প্রজেক্ট হোল্ডিং ফ্রিল্যান্সিং প্লাটফর্ম’কে আরও অনিশ্চিত করে তুলছে।

অপরাপর “শো-অফ কালচার” এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়: “I built this website in 5 minutes using AI!” / “No coding skills needed!” এই ধরনের পোস্টগুলো নতুনদের যেমন অতিরিক্ত আত্মবিশ্বাস দেয় অপরাপর অভিজ্ঞদের হতাশ করে; কারণ বাস্তবতা হলো AI দিয়ে প্রজেক্ট বানানো সহজ, কিন্তু স্কেলেবল, সিকিউর, প্রোডাকশন-লেভেল সিস্টেম বানানো এখনো ততোটা সহজ নয়।

তাই AI কোডিং কি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপারদের “শত্রু” হয়ে উঠছে এমন সাইকেলে:

স্কিল আছে / কাজ নেই → কাজ নেই তাই অভিজ্ঞতাও নেই → অভিজ্ঞতা নেই তাই রেপুটেশন বিল্ড আপ করার অবকাশই নেই → রেপুটেশন নেই তো কেউ হায়ার করে না → কদাচিৎ হায়ার করলেও তাতে থাকে কম বাজেট, অধিক টাস্ক, জটিল দুরূহ চাহিদা → সুতরাং অনিশ্চয়তা → ফ্রাস্ট্রেশন → ডিপ্রেশন!

স্বভাবতই মানুষ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে তখন উদ্বেগ তৈরি হয়, হতাশা আসে যা কখনো কখনো রাগে রূপ নেয়। উপরন্তু AI কোডিং এই অনিশ্চয়তাকে বাড়িয়ে দিয়েছে “আমার কাজ থাকবে তো?”
“আমি কি রিপ্লেস হয়ে যাবো না তো?”
এই ভয়টাই অনেক সময় AI এর প্রতি বিরূপ মনোভাব তৈরি করে।

বাস্তবতা

কঠিন হলেও সত্য AI কোনো শত্রু না বরং এটি একটি শক্তিশালী টুল যা সহকারীরূপে কোডিং অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটি মানুষের দক্ষতাকে প্রতিস্থাপন করছে না বরং সেই দক্ষতাকে আরও দ্রুত, আরও কার্যকর এবং আরও স্কেলেবল করে তুলছে।

একটা সহজ উদাহরণ দেখা যাক –

আগে যেখানে একটি ছোট বিজনেস ওয়েবসাইট বানাতে ৩ থেকে ৫ দিন সময় লাগতো এখন AI সহায়তায় সেটি কয়েক ঘণ্টার মধ্যেই একটি প্রোটোটাইপ আকারে তৈরি করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো সেই ওয়েবসাইট কি প্রোডাকশন-রেডি?
না, সবসময় না। কারণ AI এখনও পুরোপুরি “context-aware senior developer” না। এটি কোড জেনারেট করতে পারে, কিন্তু ব্যবসার লজিক, ইউজার বিহেভিয়ার, স্কেলিং স্ট্র্যাটেজি, সিকিউরিটি আর্কিটেকচার এই জায়গাগুলোতে এখনো মানুষের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সলিউশন

এখানেই আসে মূল পার্থক্য এবং সলিউশন

AI “কোড লেখে” কিন্তু ডেভেলপার “সিস্টেম বানায়” যেখানে AI “সমাধান সাজেস্ট করে” কিন্তু ডেভেলপার “সমস্যা বুঝে সিদ্ধান্ত নেয়”। ফলে যারা ভাবছে AI ডেভেলপারদের শেষ করে দেবে তারা আসলে একটি সেল্ফ ডিলিউসনে ভুগছে AI নিজে কোনো “চূড়ান্ত প্রোডাক্ট” না বরং এটি একটি “এক্সিলারেটর” মাত্র। নতুন যুগের ডেভেলপারের রূপান্তরে সাথে তুলনা করলে আগের যুগের ডেভেলপারদের মূল শক্তি ছিল কোড মুখস্থ করা, সিনট্যাক্স মনে রাখা, আর লজিক লিখে ধাপে ধাপে প্রোগ্রাম তৈরি করা। কিন্তু নতুন যুগে সেই চিত্র বদলাচ্ছে। এখন একজন ডেভেলপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো হচ্ছে:
• সমস্যা বিশ্লেষণ করার ক্ষমতা
• সিস্টেম ডিজাইন বোঝার দক্ষতা
• AI টুল ব্যবহার করে দ্রুত সমাধান তৈরি করা
• কোড রিভিউ এবং অপ্টিমাইজেশন স্কিল
• ইউজার এক্সপেরিয়েন্স বুঝতে পারা
অর্থাৎ, কোড লেখা এখন “মূল কাজ” না হয়ে একটি “সহায়ক কাজ” হয়ে যাচ্ছে। যেমন আগে ক্যালকুলেটর আসার পর গণিত শেষ হয়ে যায়নি, বরং গণিত আরও উন্নত হয়েছে ঠিক তেমনই AI আসার পর কোডিং শেষ হচ্ছে না বরং কোডিংয়ের ধরন পরিবর্তন হচ্ছে।

ফ্রিল্যান্সারের জন্য আসল সুযোগ কোথায়?

যেখানে অনেকেই AI দেখে ভয় পাচ্ছে সেখানে AI অন্য একটি বড় সুযোগও তৈরি হচ্ছে। কারণ AI যত সহজ হচ্ছে, ততই নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে যারা আগে কখনো ডেভেলপমেন্ট করাতো না।
উদাহরণ হিসেবে বলা যায়

• ছোট ব্যবসা
• লোকাল ব্র্যান্ড
• ব্যক্তিগত ক্রিয়েটর
• স্টার্টআপ আইডিয়া লেভেল প্রজেক্ট
এরা এখন AI দিয়ে “প্রাথমিক কাজ” করছে, কিন্তু যখন প্রফেশনাল লেভেলের দরকার হয়, তখন মানুষ দরকার হয়। এখানেই ফ্রিল্যান্সারের সুযোগ থাকছে
• AI দিয়ে তৈরি প্রজেক্টকে প্রোডাকশন লেভেলে আনা
• সিকিউরিটি ইমপ্রুভ করা
• ডাটাবেস অপ্টিমাইজ করা
• UI/UX রিডিজাইন করা
• স্কেলিং আর্কিটেকচার তৈরি করা
অর্থাৎ AI প্রজেক্ট “শুরু করে দেয়”, কিন্তু “শেষ করে ডেভেলপার”; ঐ শেষ করার পথে আপনার মানসিক পরিবর্তনটাই গুরুত্বপূর্ণ কেননা এখানে সবচেয়ে বড় সমস্যা প্রযুক্তি না বরং মানসিকতা। যারা AI কে ভয় হিসেবে দেখছে তারাই আসলে এটাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। আর যারা AI কে টুল হিসেবে দেখছে তারা এটাকে শক্তি হিসেবে ব্যবহার করছে। একই প্রযুক্তি দুইভাবে দেখা সম্ভব (১) ভয় হিসেবে যা “আমার কাজ চলে যাবে” অন্যদিকে (২) সুযোগ হিসেবে তাতে “আমি আরও দ্রুত কাজ করতে পারব”।
এই পার্থক্যটাই ভবিষ্যতের জয় পরাজয় নির্ধারণ করবে ভবিষ্যতের ফ্রিল্যান্সিং মার্কেট রুল করার জন্য।

সবিশেষ আপনার মানসিকতার পরিবর্তন করুন এবং স্কিল ডেভেলপমেন্ট করুন; আপনার ফিউচার আপনার বর্তমানের ওপরই নির্ভর করছে যেখানে রাগ বা ভয় করে কখনো জয়ী হতে পারবেন না।

ভয়’কে জয় করার মধ্যেই AI এর বিরুদ্ধে নয় বরং AI কে সাথে নিয়ে সঙ্গী করেই জীবন যুদ্ধ জয় করুন!

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

সকলের জন্য নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো

Rechercher
Catégories
Lire la suite
Nulled
PlayTube Video Chat and Streaming Add-on from LiveSmart v1.0.5 - Nulled PHP Scripts
PlayTube Video Chat and Streaming Add-on from LiveSmart v1.0.5 Free Download. This is an Addon...
Par Nettumi 2026-09-17 18:25:43 0 9
Hacking Course
আইফোন (iPhone) এবং আইপ্যাডে (iPad) Safari-তে ১২০Hz (120Hz) ব্রাউজিং চালু করার নিয়ম
আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আজকের এই পোস্টার মাধ্যমে আপনাদের কে একটি বিশেষ ট্রিকস...
Par Nettumi 2026-09-25 16:54:32 0 14
Hacking Course
ভূমিকম্প সচেতনতায় EarthquakeTracker
ভূমিকম্প সচেতনতায় EarthquakeTracker ভূমিকম্প সহজভাবে ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ শিলা বা...
Par Nettumi 2026-09-25 16:55:11 0 0
Nulled
Coupons CMS 7 Nulled PHP Script Free Download
Coupons CMS 7 Nulled Script v7.50 Free Download. Coupons CMS is Perfect for people who want to...
Par Nettumi 2026-09-18 03:29:45 0 27
Nulled
Object Cache Pro v1.25.3 - WordPress Plugin
Object Cache Pro v1.25.3 – WordPress Plugin Free Download. A Business Class Redis Object...
Par Nettumi 2026-09-17 18:07:15 0 4
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com