Спонсоры

[ক্রিপ্টো ট্রেডিং-১৩]: ট্রেডিং বট, গ্রিড ট্রেডিং এবং অটোমেশন

0
3

ট্রেডিং বট, গ্রিড ট্রেডিং এবং অটোমেশন

[ক্রিপ্টো ট্রেডিং-৩]: রিস্ক ম্যানেজমেন্ট ও স্টপ-লস ট্রেডিং সাইকোলজি এবং স্পট বনাম ফিউচার ট্রেডিং ও DCA স্ট্র্যাটেজি

মানুষ হিসেবে আমাদের ঘুম, খাওয়া এবং বিশ্রামের প্রয়োজন হয়। মার্কেটে কোনো বড় নিউজ এলে আমাদের মধ্যে লোভ (Greed) বা ভয় (Fear) কাজ করে। কিন্তু একটি ট্রেডিং বটের কোনো আবেগ নেই, তার ঘুমও নেই। আপনি তাকে যে নির্দেশ দিয়ে দেবেন, সে ২৪ ঘণ্টা শুধু সেই নির্দেশই পালন করবে। Binance, Bybit বা OKX-এর মতো প্রায় সব বড় এক্সচেঞ্জেই ফ্রিতে এই বটগুলো ব্যবহার করার সুযোগ আছে।

১. স্পট গ্রিড বট (Spot Grid Bot): সাইডওয়েজ মার্কেটের জাদুকর : মার্কেট সবসময় রকেটের মতো উপরে ওঠে না বা ধপাস করে নিচেও পড়ে না। অনেক সময় মার্কেট একটি নির্দিষ্ট সীমানার ভেতরে (ধরা যাক, বিটকয়েন ৬০ হাজার থেকে ৬৫ হাজারের মধ্যে) আটকে থাকে। একে সাইডওয়েজ (Sideways) মার্কেট বলে। এই মার্কেটে গ্রিড বট সবচেয়ে ভালো কাজ করে।

• কীভাবে কাজ করে?
আপনি বটকে একটি রেঞ্জ বা সীমানা দিয়ে দেবেন (যেমন: ৬০,০০০-৬৫,০০০)। বট এই সীমানার ভেতর অনেকগুলো কাল্পনিক দাগ বা “গ্রিড” তৈরি করবে। দাম যখন একটু নিচে নামবে, বট সামান্য কিছু কয়েন কিনবে। দাম যখন একটু উপরে উঠবে, বট সাথে সাথে তা বিক্রি করে আপনার অ্যাকাউন্টে প্রফিট যোগ করবে।
• সুবিধা: মার্কেট যতবার ওঠানামা করবে, বট ততবার ছোট ছোট প্রফিট জেনারেট করতে থাকবে। আপনাকে চার্টের দিকে তাকাতেই হবে না।

২. ডিসিএ বট (DCA Bot): অটোমেটিক এভারেজিং
ইতিপূর্বের পর্বে আমরা ম্যানুয়াল DCA বা ধাপে ধাপে কেনার কৌশল শিখেছিলাম। DCA Bot ঠিক এই কাজটাই স্বয়ংক্রিয়ভাবে করে।

• কীভাবে কাজ করে?
আপনি বটকে নির্দেশ দিলেন, “আমি ১০০ ডলারে কয়েন কিনলাম। যদি দাম ২% কমে যায়, তবে আরও কিছু কয়েন কিনবে। এরপর দাম গড়ে ১% লাভে গেলেই সব বিক্রি করে দেবে।”

• সুবিধা: মার্কেট হঠাৎ অনেক ডাম্প করলেও বট নিজে থেকে ধাপে ধাপে কিনে আপনার কেনার গড় মূল্য (Average Price) কমিয়ে আনে। ফলে মার্কেট সামান্য রিকভার করলেই আপনি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারেন।

৩. রিব্যালেন্সিং বট (Rebalancing Bot): পোর্টফোলিও ব্যালেন্সার : যারা লং-টার্ম ইনভেস্ট করেন, তাদের জন্য এটি দারুণ একটি টুল বৈকি।
• কীভাবে কাজ করে? ধরুন, আপনি আপনার পোর্টফোলিওতে ঠিক করেছেন ৫০% বিটকয়েন (BTC) এবং ৫০% ইথেরিয়াম (ETH) রাখবেন। এখন বিটকয়েনের দাম অনেক বেড়ে গেল, ফলে আপনার পোর্টফোলিওতে বিটকয়েন হয়ে গেল ৬০% আর ইথেরিয়াম ৪০%।
• বটের কাজ: রিব্যালেন্সিং বট নিজে থেকেই কিছু বিটকয়েন (যা লাভে আছে) বিক্রি করে ইথেরিয়াম কিনে নেবে, যাতে অনুপাত আবার ৫০-৫০ হয়ে যায়। এর মানে হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রফিট বুক করছে এবং কম দামের কয়েনটি কিনে রাখছে।

৪. ট্রেডিং বট নিয়ে সতর্কতা
বট মানেই কিন্তু আলাদিনের চেরাগ নয় যে শুধু প্রফিটই দেবে। এর কিছু সীমাবদ্ধতা আছে..

• রেঞ্জ ব্রেকআউট: আপনি স্পট গ্রিড বটে যে সীমানা দিয়েছেন (যেমন: ৬০ হাজার), মার্কেট যদি বড় কোনো ক্র্যাশে তার নিচে চলে যায়, তবে বট কেনাবেচা বন্ধ করে দেবে এবং আপনি লসে আটকে থাকবেন। সুতরাং বট’কে কাজে লাগাতে হবে এবং অবজারভেশন করতে হবে।

• ফিউচার গ্রিড বট এড়িয়ে চলুন: স্পট গ্রিড বট নিরাপদ, কারণ এখানে আপনার কয়েন আপনার কাছেই থাকে। কিন্তু ফিউচার মার্কেটে বট লেভারেজ নিয়ে কাজ করে। মার্কেট হঠাৎ উল্টো দিকে গেলে চোখের পলকে আপনার পুরো অ্যাকাউন্ট জিরো (Liquidate) হয়ে যেতে পারে, সুতরাং এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।

• বটকে সময় দিন: বট চালু করে ২ ঘণ্টা পর পর প্রফিট চেক করবেন না। গ্রিড বটগুলোকে ঠিকমতো কাজ করার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় দিতে হয়।

সামারাইজ

• ট্রেডিং বট: আবেগহীন স্বয়ংক্রিয় প্রোগ্রাম, যা আপনার দেওয়া নিয়মে ২৪/৭ ট্রেড করে।
• স্পট গ্রিড: মার্কেট যখন এক জায়গায় ওঠানামা করে (Sideways), তখন ছোট ছোট লাভ করার সেরা টুল।
• DCA বট: দাম কমার সাথে সাথে ধাপে ধাপে কিনে এভারেজ প্রাইস কমানোর স্বয়ংক্রিয় পদ্ধতি।

• সতর্কতা: বট চালু করার আগে সঠিক মার্কেট অ্যানালাইসিস জরুরি এবং ফিউচার বট থেকে নতুনদের দূরে থাকা উচিত।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের সময় বাঁচানো এবং ট্রেডিংকে অটোমেট করার এই কৌশলটি আয়ত্ত করতে পারলে, চার্টের সামনে বসে থাকার মানসিক চাপ অনেকাংশেই কমে যাবে – তবে ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য নিয়ে আপনাকেও অবজার্ভ করতে হবে – তবেই না আপনি একজন এক্সপার্ট ক্রিপ্টো ট্রেডার হতে পারবেন।

নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Поиск
Категории
Больше
Nulled
Insurance Management System v1.0 - PHP Script
Insurance Management System v1.0 – PHP Script Free Download. As you are Running a...
От Nettumi 2026-09-17 18:18:40 0 24
Hacking Course
ওয়ালটন নতুন ফোন NexG N6, সাশ্রয়ী দামে অনেক সুবিধা
স্মার্টফোন মার্কেটে দেশি ব্র্যান্ড ওয়ালটন এর দাপট কিন্তু বেশ লক্ষণীয়। প্রায়সই বিভিন্ন তাক...
От Nettumi 2026-09-25 09:50:40 0 6
Nulled
পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PKSF Job Circular 2026
5/5 - (1 vote)পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) কর্তৃপক্ষ হতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন...
От Nettumi 2026-09-18 09:27:05 0 26
Tech
গুগল জিবোর্ড কিবোর্ড ব্যবহার করার নিয়ম - Banglatech24.com
স্মার্টফোনের জন্য গুগল এর কিবোর্ড, জিবোর্ড (Gboard) ব্যাপক জনপ্রিয় একটি কিবোর্ড অ্যাপ। এই...
От Nettumi 2026-09-25 10:18:05 0 2
Nulled
রক্তযোদ্ধা: বাংলাদেশের ব্লাড ডোনেশন প্ল্যাটফর্ম | Techtunes | টেকটিউনস
যে সকল মহান ব্যক্তিদের কারনে আমরা পেয়েছি আজকের এই ফটোশপ এবং ফটোশপ এর ইতিহাস সহ... মোঃ সাইফুল
От Nettumi 2026-09-21 05:23:05 0 26
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com