Patrocinado

[ক্রিপ্টো ট্রেডিং – ১২]: ক্রিপ্টো ট্রেডিং রিসার্চ টুলস এবং গোল্ডেন ট্রেডিং Law

0
2

ক্রিপ্টো ট্রেডিং রিসার্চ টুলস এবং গোল্ডেন ট্রেডিং Law
[ক্রিপ্টো ট্রেডিং-৩]: রিস্ক ম্যানেজমেন্ট ও স্টপ-লস ট্রেডিং সাইকোলজি এবং স্পট বনাম ফিউচার ট্রেডিং ও DCA স্ট্র্যাটেজি

ক্রিপ্টো ট্রেডিং রিসার্চ টুলস

ক্রিপ্টো মার্কেটে অন্ধের মতো ট্রেড না করে সঠিক ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বজুড়ে ট্রেডাররা কিছু নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন।

১. TradingView (ট্রেডিংভিউ): চার্টিংয়ের রাজা হিসেবে যেকোনো প্রফেশনাল ট্রেডারের প্রধান হাতিয়ার হলো ট্রেডিংভিউ। আপনি এক্সচেঞ্জের অ্যাপেও চার্ট দেখতে পারেন, কিন্তু সঠিকভাবে অ্যানালাইসিস করার জন্য TradingView-এর কোনো বিকল্প নেই।

আপনি সরাসরি TredingView হতে চার্ট এনালাইসিস করতে পারেন অপরাপর CryptoGuru হতে ঐ একই চার্ট এনলাইসিস ইউটিলাইজ করতে পারেন।

মেথড (কনফিগারেশান) : সিলেকশন ড্রপডাউন থেকে নির্দিষ্ট কয়েন সিলেক্ট করলে সিস্টেম তার লাইভ চার্ট এবং ডাটা লোড করবে > এন্ট্রি লজিক: যখন কোনো সিলেক্টেড কয়েন RSI এবং অ্যালগরিদম অনুযায়ী ‘ওভারসোল্ড’ জোনে পৌঁছায়, তখন সিস্টেম অটো-বাই কার্যকর করবে > মনিটরিং: ট্রেড ওপেন হওয়ার পর এটি প্রতি সেকেন্ডে লাইভ মার্কেট প্রাইস অনুযায়ী প্রফিট এবং লস (P&L) গণনা করবে > Auto Mode: নির্ধারিত Take Profit % ও Stop Loss % পূরণ হলে ট্রেড স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হবে > Manual Mode: নিজে TP/SL সেট করে নিজের মতো পরিচালনা করতে পারেন।
এটি মূলত পেপার ট্রেডিং অনুসারে আপনাকে এক্সপার্ট ক্রিপ্টো ট্রেডিং এক্সপার্ট হওয়ার একটি প্রিপারেশান বলতে পারেন।

• কেন ব্যবহার করবেন? এখানে আপনি পৃথিবীর যেকোনো ক্রিপ্টো, স্টক বা কারেন্সির চার্ট দেখতে পারবেন। সাপোর্ট-রেজিস্ট্যান্স ড্র করা, ট্রেন্ডলাইন টানা এবং হাজার হাজার ইন্ডিকেটর ফ্রিতে ব্যবহার করার জন্য এটি সেরা প্ল্যাটফর্ম।

সতর্কতা: এখানে আপনি শুধু অ্যানালাইসিস করবেন, আসল ট্রেড বা কেনাবেচা করবেন আপনার এক্সচেঞ্জে (Binance, Bybit ইত্যাদি) গিয়ে।

২. CoinMarketCap এবং CoinGecko: ক্রিপ্টোর বিশ্বকোষ:
এই দুটি ওয়েবসাইটকে ক্রিপ্টো দুনিয়ার উইকিপিডিয়া বলা যায়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য এটি আপনার সবচেয়ে বড় বন্ধু।
• কী কী কাজে লাগে?
কোনো কয়েনের বর্তমান র‍্যাংকিং কত, সেটি দেখতে।
• ইতিপূর্বের পর্বে আমরা যে ‘টোকেনোমিক্স’ (Max Supply, Market Cap) শিখেছিলাম, তার একদম সঠিক তথ্য এখানে পাওয়া যায়।
• স্ক্যাম থেকে রক্ষা: আপনি ডেক্সে (DEX) কোনো নতুন কয়েন কিনতে চাইলে তার আসল ‘Contract Address’ এই সাইটগুলো থেকে কপি করে নেবেন। এতে ভুয়া কয়েন কেনার হাত থেকে বেঁচে যাবেন ফলে স্ক্যাম হওয়ার হতে নিশ্চিন্ত থাকতে পারেন।
• কোনো কয়েন কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড আছে, তা এক ক্লিকে দেখতে পারবেন।

৩. পোর্টফোলিও ট্র্যাকার (Portfolio Tracker) যদিও ইতিপূর্বের পর্বে Portfolio Tracker বিষয়টি উল্লেখ করা হয়েছিলো ভিন্ন পার্সেপশানে তথাপি এখানে আলাদা করে স্পেসিফাইড করছি। যখন আপনি ৩-৪টি আলাদা এক্সচেঞ্জ এবং মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটের মতো কয়েকটি ওয়ালেট ব্যবহার করবেন, তখন আপনার মোট কত লাভ বা লস হচ্ছে তা হিসাব রাখা কঠিন হয়ে যায়।
• সমাধান: CoinStats বা CoinMarketCap-এর Portfolio ফিচারে আপনি আপনার কেনা কয়েনগুলোর এন্ট্রি প্রাইস বসিয়ে রাখতে পারেন। এতে এক জায়গাতেই আপনি দেখতে পারবেন আপনার টোটাল ফান্ডের বর্তমান অবস্থা কী।
৪. অন-চেইন অ্যানালাইসিস (On-Chain Analysis) এবং Whale Alert : ক্রিপ্টো মার্কেটে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যাদের কাছে হাজার হাজার বিটকয়েন আছে, তাদের হোয়েল (Whale) বা তিমি বলা হয়। এরা মার্কেট যেকোনো দিকে ঘুরিয়ে দিতে পারে।

• ব্লকচেইন যেহেতু সবার জন্য উন্মুক্ত, তাই এই হোয়েলরা কখন তাদের ওয়ালেট থেকে হাজার হাজার বিটকয়েন এক্সচেঞ্জে বিক্রির জন্য পাঠাচ্ছে, তা আগে থেকেই দেখা যায়।
• টুইটারে (X) ক্রিপ্টো বিষয়ক অধিকতর রিয়েল টাইম আপডেট টুইট আকারে করা হয়- তাই টুইটার তথা X তে এরূপ বড় বড় ক্রিপ্টো ট্রেডার এক্সপার্ট’দের ফলোআপ করুন। উহু আমি কিন্তু কেবল ফলো করে দিতে বলিনি – বলেছি ফলোআপ করতে সেক্ষেত্রে ফলো ক্লিক না করেও নিয়মিত তাদের ট্রাকিং করতে পারেন। একবার ফলো দিয়ে উদাসীন হয়ে গেলে কাজের কাজ কিন্তু কিছুই হবে না। যখনই কোনো হোয়েল বিপুল পরিমাণ কয়েন মুভ করে, এটি সাথে সাথে অ্যালার্ট দেয়। বড় কোনো কয়েন ডাম্প হওয়ার আগে এক্সপার্ট ট্রেডার এখান থেকেই সিগন্যাল পেয়ে যান।

ক্রিপ্টো ট্রেডিং গেল্ডেন রুল:

ট্রেডিং লাইফে ৫টি Golden Rules ফলো করুন:

1. কখনো ধার করে বা লোনের টাকায় ট্রেড করবেন না: মার্কেটে শুধু সেই টাকাই ইনভেস্ট করবেন, যা পুরোপুরি জিরো হয়ে গেলেও আপনার দৈনন্দিন জীবনে বা পরিবারে কোনো প্রভাব পড়বে না।
2. রিভেঞ্জ ট্রেডিং (Revenge Trading) নয়: কোনো ট্রেডে লস হলে সাথে সাথে রাগ করে মার্কেট থেকে লস তোলার জন্য বড় ভলিউমে নতুন ট্রেড নেবেন না। লস মেনে নিন, ল্যাপটপ বন্ধ করুন এবং পরের দিনের জন্য অপেক্ষা করুন। প্রতিটি গলির কুকুরের যেমন একদিন Braking Day তে থাকে তেমনি প্রতিটি ট্রেডারের একটা সুসময় অবশ্যই পাওয়া যায় – যদি (আবার পড়ুন: যদি) আপনি আক্ষরিকভাবেই একটানা লেগে থাকেন এবং এনালাইসিস করেন।
3. অন্যের সিগন্যালে অন্ধ বিশ্বাস নয়: টেলিগ্রাম বা ইউটিউবে কেউ একজন বলল “এই কয়েনটি কিনুন, ১০ গুণ লাভ হবে”—আর আপনি সাথে সাথে কিনে ফেললেন, এমনটা করবেন না। নিজের অ্যানালাইসিসের ওপর ভরসা রাখুন।
4. প্রফিট বুকিং সবার আগে: স্ক্রিনে দেখা লাভ আসল লাভ নয়, যতক্ষণ না আপনি সেটি ক্যাশ করে পকেটে ভরছেন।
5. শিখতে থাকুন: ক্রিপ্টো মার্কেট প্রতিদিন বদলায়। এখানে যে শেখা থামিয়ে দেয়, মার্কেট তাকে বের করে দেয়।

সামারাইজ

• TradingView: টেকনিক্যাল অ্যানালাইসিস এবং চার্ট ড্র করার জন্য।
• CoinMarketCap / CoinGecko: ফান্ডামেন্টাল তথ্য এবং টোকেনোমিক্স দেখার জন্য।
• Whale Alert: বড় বিনিয়োগকারীদের মুভমেন্ট নজরে রাখার জন্য।

ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

এনিওয়্যে শুভ হউক আপনার ক্যারিয়ার – সুন্দর হউক আপনার অনলাইন আর্নিং যাত্রা; শুভকামনা রইলো।

Pesquisar
Categorias
Leia mais
Nulled
ProShop v13.0 - Multipurpose E-commerce Android Full Mobile App + Kotlin Source
ProShop v13.0 – Multipurpose E-Commerce Android Full Mobile App + kotlin Free Download....
Por Nettumi 2026-09-18 03:58:26 0 18
Nulled
Vivo Y50s 5G এবং Y50e 5G লঞ্চ হলো! ৬০০০ mAh ব্যাটারির অবিশ্বাস্য পাওয়ার আর ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দিয়ে ভিভোর নতুন দুই ফোন যেন ফুটন্ত আগ্নেয়গিরি! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
Por Nettumi 2026-09-21 05:34:43 0 6
Hacking Course
লাখ টাকা বেতনে জাপান যাওয়ার সুযোগ - Banglatech24.com
ভাষা শিখে ‘এক থেকে দেড় লাখ’ টাকা বেতনের চাকরিতে জাপান যেতে চান? সরকারের প্রবাসী...
Por Nettumi 2026-09-25 09:46:10 0 1
Tech
মোবাইল ফোন অ্যাপ্লিকেশন কীভাবে আপনার ফোনের ডাটা চুরি করে থাকে? | Techtunes | টেকটিউনস
jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি মেহেদী.কম.বিডি
Por Nettumi 2026-09-25 04:02:29 0 14
Nulled
SEOMEK v1.0 - SEO & Marketing HTML5 Template Free
SEOMEK v1.0 – SEO & Marketing HTML5 Template Free Download. SEOMEK is a Fully...
Por Nettumi 2026-09-18 03:58:59 0 7
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com