Sponsored

অ্যান্ড্রয়েড সিকিউরিটি মাস্টারক্লাস: ফোন হ্যাক হওয়া থেকে বাঁচাতে এই ৫টি সেটিং এখনই অফ করুন! (পার্ট 1)

0
3

আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমান যুগে আমাদের স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্তও চলে না। কিন্তু ভাই, এই শখের ফোনটাই যদি হ্যাক হয়ে যায়? আমাদের পার্সোনাল ছবি, বিকাশ বা ব্যাংকের তথ্য যদি অন্যের হাতে চলে যায়, তাহলে বিপদের শেষ থাকবে না।

আসলে আমরা না বুঝেই ফোনের অনেক সেটিং অন করে রাখি, যা হ্যাকারদের কাজ সহজ করে দেয়। তাই আজকে আমি আপনাদের ৫টি দরকারি সেটিং দেখাব, যেগুলো এখনই অফ করে দেওয়া উচিত।
তাহলে কথা না বাড়িয়ে চলুন সবাই মেইন পোস্টে চলে যাই l

১. অজানা অ্যাপ ইন্সটল বন্ধ রাখা (Install Unknown Apps)

আমরা অনেকেই ফ্রিতে দামী অ্যাপ বা গেম খেলার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে মোড (Mod) ফাইল নামাই। এতে করে ফোনের সিকিউরিটি লুজ হয়ে যায়। কারণ অ্যাপ গুলো ইন্সটল করার সময় ব্রাউজার বা মেমোরি কার্ড বা অন্য অ্যাপ কে অটোমেটিক্যালি অ্যাপ ইন্সটল করার permisison আমরা দিয়ে দেই, যেটা পরে বিপদ ডেকে আনতে পারে।
কিভাবে অফ করবেন:
প্রথমে আপনার ফোনের Settings-এ চলে যান।
তারপর সেখান থেকে Apps অপশনে ঢুকুন।
এরপর একটু নিচের দিকে Special app access নামে একটা অপশন পাবেন, ওটাতে ক্লিক করুন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-092536.png
এখন Install unknown apps অপশনে ক্লিক করুন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-092600.png
এখানে দেখবেন ব্রাউজার বা মেমোরি কার্ডের পারমিশন অন করা আছে, ওগুলো সব ‘Not allowed’ করে দিন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-092614.png

পরবর্তীতে যদি কখনো আবার unknown app install করা লাগে, তখন দেখবেন আবার পারমিশন চাইতেসে। তখন অন করে নিলেই হয়ে যাবে।

২. লোকেশন ট্র্যাকিং অফ করুন (Google Location History)
আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন—গুগল কিন্তু আপনার সব খবর রাখে। এটা প্রাইভেসির জন্য একদমই ভালো না। তাই আমরা এই অপশন টাও অফ করে দিবো।
কিভাবে অফ করবেন:
ফোনের Settings-এ যান।
এবার নিচ থেকে Google লেখাতে ক্লিক করুন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-094524.png
তারপর Manage your Google Account বাটনে চাপ দিন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-094547.png
এখন ওপরের মেনু থেকে Data & Privacy সেকশনে চলে যান।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-094741.png
একটু নিচে নামলে Location History পাবেন, ওটা সিম্পলি ‘Turn off’ বা অফ করে দিন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-094754.png

৩. নিখুঁত লোকেশন পারমিশন (Precise Location)
ফোনের সব অ্যাপের কিন্তু আপনার একদম সঠিক লোকেশন জানার দরকার নেই। তাই সব অ্যাপকে ফুল এক্সেস দেবেন না।
কিভাবে অফ করবেন:
ফোনের Settings-এ যান।
এবার Location অপশনে ক্লিক করুন।
এরপর App permissions-এ ঢুকুন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-101034.png

এখন যেসব অ্যাপের লোকেশন দরকার নেই, সেটার ওপর ক্লিক করুন।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FScreenshot_20260305-101024.png
দেখবেন ‘Use precise location’ নামে একটা সুইচ আছে, ওটা অফ করে দিন।

শেষ কথা:
ভাই, ফোনটা আপনার, তাই এর নিরাপত্তাও আপনাকেই দিতে হবে। একটু সময় নিয়ে এই সেটিংগুলো চেক করে নিন।

পোস্টটা বেশি বড় হয়ে যাচ্ছিল দেখে ভাবলাম আরেকটা পার্ট এ বাকিগুলো লিখবো । তাহলে আজকে আমার পোস্ট এ পর্যন্তই l আশা করি পোস্টটা অনেকেরই উপকারে আসবে l মানুষ মাত্রই ভুল হতে পারে l তাই পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন l যাতে আমি সেটা পরবর্তীতে সংশোধন করে নিতে পারি l

অবশেষে সবাইকে ট্রিকবিডি সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি l সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই পোস্টটি পড়ার জন্য l

Search
Categories
Read More
Nulled
Local government allocates Tk370 crore for rooftop solar power
By Nettumi 2026-09-23 17:27:42 0 17
Nulled
How to Build a CRM System from Scratch? | Intellectsoft Blog
May 28, 2024...
By Nettumi 2026-09-21 04:45:08 0 13
Nulled
এলো নতুন ও বিচিত্র অ্যান্ড্রয়েড OS, Puffin OS! অ্যান্ড্রয়েড এর জন্য কী Puffin OS হুমকি স্বরূপ? জেনে নিন Puffin OS এর আদ্যপান্ত | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:18:19 0 14
Nulled
এবার সিগন্যাল আসবে আকাশ থেকে! Galaxy S26 এর অভাবনীয় উদ্ভাবন দেখুন! | Techtunes | টেকটিউনস
ওয়েববেইজড এফটিপি ক্লায়েন্ট, নেট টু এফটিপি মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-21 05:30:55 0 15
Nulled
Product Video for WooCommerce v1.7.3
Product Video for WooCommerce v1.7.3 Plugin Free Download. WooCommerce Product Video extension...
By Nettumi 2026-09-17 17:45:30 0 17
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com