Commandité

হ্যাকার ক্যানভাস : এনোনিমাস ভিডিও মেসেজ তৈরী করুন!

0
3

হ্যাকার ক্যানভাস : এনোনিমাস ভিডিও মেসেজ তৈরী করুন!

প্রারম্ভিকতা

এই যে মাঝে মাঝে দেখেন যে এনোনিমাসেরা হ্যাকার মাস্ক (আসলে হ্যাকার মাস্ক না বলে এনোনিমাস মাস্ক বললে বেটার হয়) পড়ে বিভিন্ন ভিডিও ফাঁস করে থাকেন। একটা হ্যাকার মাস্ক পড়া ব্যক্তি – পেছনে রোবটের মতো যান্ত্রিক ভয়েজ আর ভয়ংকর সব কথাবার্তা…
আচ্ছা এইসব হ্যাকিং মেসেজ কি শুধুই মজা বা ফান করার জন্য নাকি এটার আদৌ গুরুত্ব আছে?

এনোনিমাস মেসেজ ইফেক্টিভিটি

এনোনিমাস মেসেজ যে শুধুই ফান বা মজা করার জন্য তা কিন্তু নয় বরং এটার ক্ষেত্র বিশেষে গুরুত্ব আছে বৈকি!
• পরিচয়ের সুরক্ষা (Anonymity)
​এনোনিমাস মেসেজের সবচেয়ে বড় কারণ হলো
পরিচয়ের নিরাপত্তা। Anonyms গ্রুপগুলো সাধারণত বড় কোনো কর্পোরেশন বা সরকারের বিরুদ্ধে দূর্নীতি, তথ্য ফাঁস, কেলেংকারী ইত্যাদি প্রকাশ করে তাই পরিচয় লুকিয়ে সুরক্ষা নিশ্চিত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট; এতে আইনি জটিলতা বা গ্রেপ্তার হওয়ার মতো বিষয়গুলো এড়ানো যায়।
​• মনস্তাত্ত্বিক প্রভাব (Psychological Impact)
​সেই যান্ত্রিক কণ্ঠস্বর এবং মাস্ক মানুষের মনে একটা রহস্যময় এবং ভীতি জাগানিয়া পরিবেশ তৈরি করে; ফলে এটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রতিপক্ষকে মানসিক চাপে রাখতে দারুণ সাইকোলজিক্যাল ইফেক্টিভিটি রাখে।
• প্রতীকি প্রতিবাদ (Symbolic Protest)
​এমন এনোনিমাস মেসেজ মূলত অত্যাচারী শাসনের বিরুদ্ধে এক সাইবার লড়াইয়ের প্রতীক। একইসাথে এটার পেছনে কে বা কারা আছে সেটি অজ্ঞাত থাকার কারনে কমিউনিকেশন না থাকা সত্ত্বেও একটি এনোনিমাস নেটওয়ার্ক বিল্ড হয় – তাইতো বলা হয় We Are Anonymous 🙂
• সত্যতা ও সচেতনতা (Awareness)
​এনোনিমাস মেসেজগুলো সিংহভাগ সময় এমন সব গোপন নথি বা ভিডিও ফাঁস করে দেয় যা মূলধারার মিডিয়ায় আসে না। যেমন: দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন বা গোপন নজরদারির, অর্থ আত্মসাৎ, কেলেংকারী ইত্যাদি তাই এই মেসেজগুলো সাধারণ মানুষকে সচেতন করে তোলে এবং একইসাথে জনমনে আস্থা তৈরী করে।
• সাইবার যুদ্ধের হুঁশিয়ারি (Cyber Warfare Warning)
কার্যত এনোনিমাস মেসেজের ভিডিও বার্তাগুলো অনেক সময় সরাসরি অ্যাকশনের আগে একটি চূড়ান্ত সতর্কবার্তা তথা Warning এর জন্য দেওয়া হয়; তাতে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে (Target) -কে সময় দেয় তাদের ভুল সংশোধনের জন্য অন্যথায় বড় ধরনের সাইবার অ্যাটাক শুরু করে।

চলুন আমরা নিজেরাও হ্যাকার ক্যানভাসে এমন ভিডিও তৈরী করি!

আমরা চাইলেই এমন ভিডিও এডিটিং এর মাধ্যমে বিভিন্ন ভিডিও মেকার টুল/সফটওয়্যার দিয়ে তৈরী করতে পারি বটে তবে তাতে বেশ খানিকটা সময় চলে যায় – উপরন্তু সবার জন্য ভিডিও তৈরীর বিষয়টাও সহজ হয়না। এক্ষেত্রে Hacker Canvas এর মাধ্যমে সহজেই আপনার ভয়েজ রেকর্ড করে নিমিষেই এমন এনোনিমাস ভিডিও মেসেজ তৈরী করতে পারেন; আলাদা করে ভিডিও এডিট কিংবা ভয়েজ কম্বাইন করার প্রয়োজন নেই – যাতে Render হতে সময় সাশ্রয়ী হতে পারে।
সবার আগে Canvas এর ইন্টারফেইস দেখে নিই…

Hacker ক্যানভাস এক্সেস লিংক: https://humayunshariarhimu.github.io/HackerCanvas/

উল্লেখ্য: এটি GitHub ওপেন সোর্স হিসেবে রাখা হলো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ইফেক্ট ইত্যাদি যুক্ত করে কাস্টমাইজ করে নিতে পারেন।

HackerCanvas ইফেক্টিভিটি

• আপনি আপনার মুখাবয়ব লুকিয়ে পরিচয় গোপন করে সহজেই এনোনিমাস মাস্ক ব্যবহার করে ভিডিও তৈরী করতে পারবেন।
• এখানে আপনার ভয়েজটি স্বাভাবিক না রেখে বোরেটিক ইফেক্ট যুক্ত করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট যুক্ত করা হয়েছে তাই সহজেই আইডিয়েন্টিফাই করা যাবে না।
• Record বাটনে ক্লিক করে ব্রাউজার হতেই সাউন্ড তথা ভয়েজ ক্যাপচার করে এনিমেশন এর সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে – এতে Kill বাটনে ক্লিক করলে [ভয়েজ রেকর্ড শেষে] সরাসরি ভিডিও ডাউনলোড হয়ে যাবে।

আরও যেসব ইফেক্টিভিটি যোগ করা যেতো [ তথাপি এটি সেনসেটিভ হওয়ায় যেন কারোর মনে সংশয় ন থাকে যে ব্যাকএন্ডে ভয়েজ/ভয়েজের মেসেজ সংরক্ষণ করা হচ্ছে না তাই গিটহাবে ওপেন সোর্স রাখায় ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি] :

• আপনার ভয়েজের পিচ, টোন, ওয়ার্ড বাই ওয়ার্ড ভয়েজ ভাইব (এটাকে আপনার কথার টোন বলতে পারেন যাতে যেকেউ আপমার কথা শুনলেই বলে দিতে পারে এমন করে তো আপনি কথা বলেন) ডিফারেন্সি ইত্যাদি।
• যে ভিডিওটি ডাউনলোড বা এক্সপোর্ট করা হচ্ছে সেটির টোটাল মেটা ডাটা তথা EXIF ডাটা পরিবর্তন করা যেন ফরেনসিক’লি সেটা হতে তথ্য উদ্ধার/ এভিডিয়েন্স কালেক্ট করা না যায়।

ডিসক্লেইমার

অবশ্যই এটাই উপদেশ বা অনুরোধ রইবে যেন এমন ভিডিও এর অপব্যবহার না করা হয়।
এজ ওয়েল এক্সামপোল হিসেবে বলা যায় কেউ কাউকে অপহরণ বা কিডন্যাপ করে মুক্তিপণের জন্য এমন ভিডিও তৈরী করতে পারেন।
এখন আপনার হয়তো মনে হবে যে আমিই তো বুদ্ধি দিয়ে দিলাম; আসলে আমি সচেতনতা এবং একইসাথে সতর্কতার সাথে সাথে এমন Hacker ক্যানভাসের ইফেক্টিভ ইফিসিয়েন্সি বোঝানোর চেষ্টা করেছি মাত্র।

কনক্লুশন

হ্যাকিং হউক প্যাশান – যাতে হ্যাকার মাস্ক পড়ে নয় বরং আপনার চেহারার মাঝে নয় বরং সকল হ্যাকিং টেকনিক থাকুক আপন মস্তিষ্কে….
শুভকামনা রইলো
ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Rechercher
Catégories
Lire la suite
Nulled
Flexible Shipping Pro v4.1.1 - Table Rate Shipping for WooCommerce
  Flexible Shipping Pro v4.1.1 – Table Rate Shipping for WooCommerce WordPress...
Par Nettumi 2026-09-15 08:29:48 0 282
Nulled
InfixHub v3.0 Nulled - Ultimate Digital Marketplace PHP Script
InfixHub v3.0 Nulled – Ultimate Digital Marketplace PHP Script Free Download. InfixHub...
Par Nettumi 2026-09-17 18:26:24 0 10
Hacking Course
​🚀 Redmi Note 11-এ OrangeFox Recovery ইনস্টল: কাস্টম রম ও রুটিংয়ের জন্য পারফেক্ট গাইড
হ্যালো বন্ধুরা! যারা নিজেদের Redmi Note 11 ফোনটিকে কাস্টমাইজেশন, মডিউল বা কাস্টম রম ইনস্টল করার...
Par Nettumi 2026-09-25 17:00:07 0 8
Nulled
জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক
Par Nettumi 2026-09-24 18:44:42 0 176
Hacking Course
[Hot] পিসিতে বাংলা ও আরবি ভয়েস টাইপিং! ৯ লক্ষ+ শব্দের স্মার্ট সাজেশন নিয়ে “Kotha Keyboard” এর মেগা আপডেট!
Kotha Keyboard পিসিতে বাংলা ও আরবি ভয়েস টাইপিং! ৯ লক্ষ+ শব্দের স্মার্ট সাজেশন নিয়ে...
Par Nettumi 2026-09-25 16:47:01 0 9
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com