Προωθημένο

৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি বুক ৬ সিরিজ ল্যাপটপ

0
1

এ স্যামসাং চমকে দিল সবাইকে। তারা লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ ল্যাপটপ সিরিজ Galaxy Book 6। নতুন ইনটেল চিপ, (AI) এবং অসাধারণ ব্যাটারি লাইফ নিয়ে এই ল্যাপটপগুলো এখন আলোচনার তুঙ্গে।

image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2Fgalaxy_book_6_series_samsung_1767684876647.jpg

এক নজরে গ্যালাক্সি বুক ৬ সিরিজের গুণাবলী:

  • নিউ প্রসেসর: ইনটেল কোর আল্ট্রা সিরিজ 3 (Intel Core Ultra Series 3)।
  • ব্যাটারি লাইফ: একবার চার্জে টানা ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে।
  • ডিসপ্লে: আল্ট্রা এবং প্রো মডেলে রয়েছে উজ্জ্বল ব্রাইট নেস Dynamic AMOLED 2X স্ক্রিন।
  • এআই (AI) শক্তি: প্রতি সেকেন্ডে ৫০ ট্রিলিয়ন কাজ করার ক্ষমতাসম্পন্ন NPU।
  • ডিজাইন: আগের চেয়েও পাতলা এবং প্রিমিয়াম লুক।

গ্যালাক্সি বুক ৬ সিরিজে কী কী থাকছে?

স্যামসাং এবার মোট তিনটি ল্যাপটপ বাজারে এনেছে: Galaxy Book 6 Ultra, Galaxy Book 6 Pro এবং স্ট্যান্ডার্ড Galaxy Book 6।

১. সুপার ফাস্ট পারফরম্যান্স

এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে ইনটেলের লেটেস্ট 18A প্রসেস-এ তৈরি চিপ। যারা হাই-এন্ড গেমিং বা ভিডিও এডিটিং করেন, তাদের জন্য আল্ট্রা মডেলে রয়েছে NVIDIA GeForce RTX 5070 গ্রাফিক্স কার্ড। গরম হওয়া রোধ করতে এতে ব্যবহার করা হয়েছে উন্নত ‘ভ্যাপার চেম্বার’ কুলিং সিস্টেম।

২. চোখ ধাঁধানো ডিসপ্লে

এর ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্পন্ন অ্যামোলেড ডিসপ্লেতে ছবি হবে পানির মতো ক্লিয়ার। ১হাজার নিটস ব্রাইটনেস থাকার কারণে কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। স্ক্রিন প্রটেকশনে আছে গরিলা গ্লাস এবং বিশেষ কোটিং, যা বাইরের আলোর রিফ্লেকশন কমাবে।

৩. ল্যাপটপে থাকছে ‘গ্যালাক্সি এআই’

আপনার ফোনের মতো ল্যাপটপও এখন হবে ইন্টেলিজেন্ট। উইন্ডোজ ১১-এর সাথে স্যামসাংয়ের নিজস্ব এআই যুক্ত করা হয়েছে। এটি আপনার দীর্ঘ সহজ করা, ভাষা ট্রান্সলেট করা এবং ফটো এডিটিংয়ের কাজ মুহূর্তেই করে দেবে।

৪. সারাদিন চার্জের দুশ্চিন্তা নেই

সবচেয়ে বড় চমক হলো এর ৩০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। চার্জ শেষ হয়ে গেলেও সমস্যা নেই, ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৩০ মিনিটে অর্ধেকের বেশি ব্যাটারি চার্জ হয়ে যাবে।


মডেলগুলোর তুলনা (সংক্ষেপে)

ফিচার Galaxy Book 6 Ultra Galaxy Book 6 Pro
পুরুত্ব ১৫.৪ মিমি ১১.৯ মিমি
গ্রাফিক্স NVIDIA RTX 5070/5060 Intel Arc Graphics
অডিও ৬ স্পিকার (Dolby Atmos) ৪ স্পিকার সিস্টেম

কবে নাগাদ পাওয়া যাবে?

গ্যালাক্সি বুক ৬ সিরিজ ২০২৬ সালের জানুয়ারির শেষের দিকে নির্দিষ্ট কিছু দেশের বাজারে পাওয়া যাবে। Gray এবং (Silver) রঙে পাওয়া যাবে এই ল্যাপটপগুলো। তবে এন্টারপ্রাইজ এর জন্য এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মতামত: আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা এমন ল্যাপটপ খুঁজছেন যার চার্জ নিয়ে ভাবতে হবে না, তবে Galaxy Book 6 সিরিজ আপনার সেরা পছন্দ হতে পারে।

Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Tech
কিভাবে কালি লিনাক্স ইন্সটল করবেন with Dual BOOT | Techtunes | টেকটিউনস
এনজাইম, হরমোন ও ভবিষ্যৎ চিকিৎসা জাকির হোসাইন
από Nettumi 2026-09-25 03:51:36 0 9
Nulled
Ecomik v1.0 – Ecommerce Flutter App Template for User, Store and Delivery App Source
Ecomik v1.0 – Ecommerce Flutter App Template for User, Store and Delivery App Source Code...
από Nettumi 2026-09-18 03:32:29 0 22
Tech
২০ জিবি হোস্টিং+.COM ডোমেইন ১ বছরের জন্য মাত্র ১১৯৯ টাকায়! | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
από Nettumi 2026-09-25 03:57:53 0 9
Nulled
Ankiconnect Android এখন Android এ! Phones এবং eReaders-এ Standard Anki Mining Workflow, Yomichan Core APIs আর Forvo Audio সাপোর্ট নিয়ে ল্যাঙ্গুয়েজ লার্নিং দুনিয়ায় এটি এক আগ্নেয়গিরি! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
από Nettumi 2026-09-21 05:18:19 0 23
Hacking Course
দাম কমলো তিনটি স্যামসাং ফোনের - Banglatech24.com
তিনটি বাজেট স্যামসাং ফোনের দাম কমলো। গ্যালাক্সি এ০৩ কোর, গ্যালাক্সি এ০৩, এবং গ্যালাক্সি এ১৩, এই...
από Nettumi 2026-09-25 10:01:33 0 3
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com