Sponsor

ফটো এডিটিং টুলের সমাহার: প্রায় ৭৩টি ইমেজ টুল একসাথে

0
4

আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দরকারে ফোন দিয়ে ইমেজ ইডিট করে থাকি। যেমন ফটো ক্রপ করা। রিসাইজ কিংবা কনভার্ট করা কিংবা ফটো কলেজ তৈরি করা। তো এগুলো সহজ আরো অনেক কাজের জন্য আমাদের একের অধিক অ্যাপ এর প্রয়োজন হয়। কখনো বা আবার অ্যাপ প্রিমিয়াম হওয়াতে মড ডাউনলোড করে ব্যবহার করি এতে অনেক সময় ফোন এর সিকিউরিটি ও প্রাইভেসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাটা থেকেই যায়। তবে যদি বলি এমন একটি অ্যাপের কথা বলি যেটাতে ২০টি বা ৩০টি টুল অনেক কম বরং ৭০ টার বেশি ইমেজ রিলেটেড টুল রয়েছে।

Image ToolBox অ্যাপ

১টা ২টা নয় প্রায় ৭০টারও বেশি ফিচার আছে এই অ্যাপে। পোষ্ট টা লেখার ইনিশিয়াল পরিকল্পনা যখন করেছিলাম তখন ৭০ টা টুলস ছিলো এখন সেটা ৭৩ টায় উন্নিত হয়েছে এবং যত দিন যাচ্ছে নতুন নতুন টুল আসতেই আছে।

অ্যাপটি হলো ওপেন সোর্স অ্যাপ। এবং একেবারে ফ্রি টু ইউজ। ও উভয় স্থানে পেয়ে যাবেন এই অ্যাপ। আশ্চর্যের বিষয় হলো এর প্রতিটা টুল নিয়ে একটা আলাদা অ্যাপই পেয়ে যাবেন প্লে স্টোরে। যেগুলো ব্যবহার করতে দেখতে হবে টন্‌স অব অ্যাডস। এবং ক্ষেত্র বিশেষে গুনতে হতে পারে টাকাও। চলুন এর কিছু ফিচার সম্পর্কে আলোচনা করা যাক।

Image ToolBox ফিচার

সিঙ্গাল ইডিট: একটি ফটো এডিটের বেসিক যা যা ফিচার দরকার তার সব পেয়ে যাবেন এখানে। ক্রপ, ড্রয়িং, টোন কার্ভ, ইত্যাদি।
Draw: ড্রয়িং এর গুরুত্বপুর্ণ সব টুল এখানে পেয়ে যাবেন। আমি যে স্ক্রিনশটে মার্ক করেছি সেটাও এই ড্রয়িং থেকেই।
ব্যাকগ্রাউন্ড রিমুভার: এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে এটা দিয়ে। অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য নিচের সেভ, আন্ডু রিডু এর বার টা উপরের দিকে সোয়াইপ করুন। তাহলে আরো অপশন দেখতে পারবেন। (যেকোন টুলে এই ভেতরের অপশন গুলো অবশ্যই ঘেটে দেখবেন, নিত্যদিনের সবচেয়ে ব্যবহারকৃত টুলটি পেয়ে যাবেন এখানেই)
ইমেজ ইস্টিটচিং (শেলাই): কয়েটি ইমেজ কে একসাথে জোড়া লাগানোই এর কাজ। (আমার জোড়া লাগা স্ক্রিনশট গুলো এভাবেই তৈরি করা, এর আগে এই কাজ পিক্সেল ল্যাব’এ বহুত ঝামেলা করে করা লাগতো)
ওয়ালপেপার এক্সপোর্ট: কারেন্টলি ব্যাবহৃত ওয়ালপেপার ফোনের মধ্যে সেভ করা যাবে এটা থেকে। অনেক সময় দেখা যায় থার্ড পার্টি লঞ্চার গুলোতে অসাধারন ওয়ালপেপার থাকে। লঞ্চার ভালো না লাগলেও ওয়ালপেপার টি ভালো লেগে যায়। যা Image ToolBox দিয়ে অতি সহজে সেভ করা যাবে।
Delete EXIEF: বর্তমানে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললে ফোনের নাম, তারিখ, সময়, এমনকি লোকেশন এর মেটা ডাটা ছবির সাথে সেভ হয়। এই সব সেনসিটিভ মেটাডাটা ছবি থেকে রিমুভ করা যাবে এই টুল দিয়ে। Color Picker: যেকোন ছবি থেকে নির্দিষ্ট কালার পিক করার জন্য এই টুলটি অত্যন্ত কাজের। যারা ফোনের মধ্যে টুকটাক ওয়েব ডিজাইন এর কাজ করেন তাদের জন্য মাস্টবি একটি টুল এটি। Base64 Tool: এটাও একটি ওয়েব ডিজাইন রিলেটেড টুল। base64 মুলত যেকোন ছবিকে টেক্সট হিসেবে কনভার্ট করে দেয়। এই পোস্ট টি লেখার প্রায় ৭ বছর আগে একটা লিখেছিলাম এই বিষয়ে দেখতে পারেন। OCR (image to text): যেকোন ছবি এর টেক্সট ডিজিটালি পাওয়ার জন্য এই টুল টি অত্যান্ত কাজের। ইংরেজির পাশাপাশি বাংলা সহ আরো অন্যান্য ভাষাও রয়েছে এতে। তবে ইংলিশ বাদে অন্যান্য ভাষায় OCR ব্যবহার করার জন্য আগে উক্ত ভাষার জন্য OCR মডেল টি ডাউনলোড করে নিতে হবে। এর পরে অফলাইনেই ব্যবহার করা যাবে এবং ফটোতে থাকা টেক্সট কপি করা যাবে। GIF Tools: মুভিং গিফ ইমেজ তৈরি করা যাবে এখান থেকে। কয়েকটি ইমেজ থেকে গিফ, গিফ থেকে নির্দিষ্ট ইমেজ ফ্রেমও সেভ করে নিতে পারবেন। আরো অনেক: এছাড়াও আরো অনেক ফিচার। যেগুলো আপনি ইন্সটল করে ধিরে সুস্থে এক্সপ্লোর করতে পারেন।

ট্রিকবিডি লেখকদের জন্য সেটিংস

ট্রিকবিডিতে অনেক পোস্ট হয় যখন প্রচুর স্ক্রিনশট দিয়ে দেখাতে হয় কাজের ধরন। তো যারা ট্রিকবিডি কথন আছেন আমি তাদের এই সেটিংস করতে বলবো এতে ড্র মোডে বাই ডিফল্ট স্কয়ার/রেকট্যাঙ্গল শেপ সিলেক্ট থাকবে এবং বিভিন্ন স্ক্রিনশট সিলেক্টের কাজে দিবে।

এর জন্য প্রথমে অ্যাপে প্রবেশ করুন। উপরে ডান দিকের সেটিংসে ক্লিক করুন। একটু নিচে স্ক্রল করে Draw তে এক্সপ্যান্ড করুন। এবার Default line width একটু কম করে সেট করুন। (এখানে আমি 5pt দিয়েছি) রেড কালার সিলেক্ট করুন। এবং Default Draw Path Mode এর এখানে রেকটেঙ্গেল সিলেক্ট করুন। (নিচের স্ক্রিনশট অনুযায়ী ফলো করুন) কাজ শেষ।

আমি কিভাবে এডিট করি?

এখানে আমি একটা ছোট ও শর্ট ভিডিও দিচ্ছি যেটা দেখে বুঝতে পারবেন Image Toolbox দিয়ে এডিট করা কত সহজ।

উপসংহার

এটা অত্যান্ত কাজের একটি অ্যাপ। অ্যাডভান্সড ইউজার ছাড়াও অনেক নরমাল ইউজার দের জন্যও অনেক কাজের টুল আছে এতে।হয়তো দেখবেন নির্দিষ্ট কিছু টুল এর জন্য আপনি আলাদা অ্যাপই ব্যবহার করছেন যা এখানে ইতিমধ্যেই আছে তাও আবার ফ্রিতে। তাই অবশ্যই দেখবেন। এই পোস্ট-এ আমি পরিচয় করিয়ে দিলাম এমন একটি অ্যাপ এর সম্পর্কে যেটা একেবারে ফ্রি। সেই সাথে ট্রিকবিডি অথরদের জন্য সেটিংস যাতে আরো সহজে স্ক্রিনশট ইডিট করা যেতে পারে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।

Căutare
Categorii
Citeste mai mult
Hacking Course
সৌদি ওয়ার্ক ভিসা করতে কি কি লাগে, খরচ কেমন আসুন জেনে নেই
আসসলামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বিদেশে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয়...
By Nettumi 2026-09-25 16:49:46 0 16
Nulled
Shopping Email HTML Template Free Free
Shopping Email HTML Template Free Download. For Everything Fashion-related, Email Theme is a...
By Nettumi 2026-09-18 03:51:44 0 24
Nulled
Dobby v1.2 - Swimming & Scuba Diving HTML Template Free
Dobby v1.2 – Swimming & Scuba Diving HTML Template Free Download. Dobby is a Clean...
By Nettumi 2026-09-18 03:54:38 0 25
Nulled
গোপনে কয়েক লক্ষ মোবাইল অ্যাপের ডেটা ব্যবহারের জন্য মামলা করা হয়েছে Google এর বিরুদ্ধে | Techtunes | টেকটিউনস
আপনার স্বপ্নের বাড়িটাকে আরো স্মার্ট করতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্য! Mostafizur Rahman
By Nettumi 2026-09-23 17:12:06 0 20
Nulled
২০২৬ সালের শেষ দিকে আসছে ভাঁজ করা জাদুর ফোল্ডেবল iPhone! থাকবে কি সাধারণ মানুষের নাগালে? | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-21 05:23:33 0 21
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com