Sponsor

Kalaam অ্যাপ: কুরআনের শব্দ শিখুন, কুরআনের ভাষায় কুরআন বুঝুন

0
4

মুসলিম হিসেবে আমাদের সকলেরই কুরআন জানা দরকার। আমরা অনেকে কুরআন আরবিতে পড়লেও কখনো কি চেষ্টা করেছি আমাদের রব কুরআনের মাধ্যমে কী বলেছেন তা বুঝতে? আমাদের কাছে মানুষের কাছ থেকে এবং এদিক-সেদিক বিভিন্ন উৎস থেকে বিচ্ছিন্নভাবে কুরআনের জ্ঞান আছে, কিন্তু পরিপূর্ণ জ্ঞান নেই। যেহেতু আরবি আমাদের মাতৃভাষাও নয়, সেহেতু আমরা কখনো অনুবাদ ছাড়া বুঝতে পারি না। কিন্তু কী হতো যদি আমরা কুরআনকে আরবির মাধ্যমেই বুঝতে পারতাম?

কুরআনের ভাষা অত্যান্ত সহজ। কুরআনে একই ধরনের শব্দ একাধিক বার ব্যবহার করা হয়েছে। যেমন ইন্না (নিশ্চয়ই) শব্দটি আসছে ১৬৮২ বার। কুরআন আরবিতে বুঝার জন্য আপনার আরবি ভাষার উপরে অভিজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই। মাত্র কয়েকশ শব্দ জানতে পারলেই কুরআনের প্রায় ৮০ ভাগ বোঝা যায়। তো এমনই এক উদ্যেশ নিয়ে রিলিজ হয়েছিলো Kalaam অ্যাপ। যেখানে আপনি প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট সময় দিয়ে সহজে কুরআনের এই শব্দ গুলো নিজের আয়ত্তে আনতে পারবেন।

কালাম (Kalaam) অ্যাপ

এটি একটি ফ্রি অ্যাপ। Kalaam অ্যাপটি এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এই অ্যাপে আপনি কোন এড পাবেন না। একেবারেই এড ফ্রি অ্যাপ। এবং কোন ফিচার পেওয়াল এর মধ্যে লক করা নেই। তবে প্লে স্টোরে ইন অ্যাপ পারচেজ ট্যাগ দেখতে পারবেন এটা এজন্য যে অ্যাপ নির্মাতা দের সাপোর্ট করার জন্য ইন অ্যাপ পারচেজ রাখা হয়েছে।

এই অ্যাপটি আপনাকে কুরআনের মধ্যে থাকা আরবি শব্দ গুলো ফ্ল্যাশকার্ড এর মাধ্যমে শেখাবে। ফ্ল্যাশকার্ড কি না জানলে আমার এই পোস্ট টি দেখুন।

প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট আপনাকে অল্প কয়েটি শব্দ শেখানো হবে এবং একদিনে শুধু মাত্র একবারই আপনি ডেইলি লেসন নিতে পারবেন। তবে প্রাকটিস করতে কোন লিমিটেশন নেই।

ব্যবহার এর নিয়ম

প্রথমত উপরের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন। তাহলে নিচের মতো ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন। এখন গেট স্টারটেড তারপরে একটি টেস্ট দিতে বলবে আপনি কিছুটা আরবি জানলে টেস্ট দিতে পারেন অন্যথায় স্কিপ করলেও সমস্যা নেই।

এরপরে অ্যাপ সম্পর্কে একটা ভিডিও প্লে হবে। ইংরাজি এই ভিডিওতে আপনি অ্যাপটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন অ্যাপ এর ক্রিয়েটর এর কাছ থেকে।

এখন আপনি চাইলে শেখা স্টার্ট করে দিতে পারেন তবে তার আগে নিচের মতো সেটিংস করে নিতে পারেন। প্রথমত বাংলায় শিখতে চাইলে প্রোফাইল থেকে অ্যাপেয়ারেন্সে গিয়ে ভাষা পরিবর্তন করতে পারেন। যারা ইংরাজিতে অভিগ্য তাদের বলবো ইংরেজিতেই শিখেন। আর আমি রেকমেন্ড করবো এআই ফিচার গুলো বন্ধ করতে।

শেখাটা অনেক সহজ, লেসন স্টার্ট করলে নিচের মতো কার্ড আসবে। প্রথমে আপনাকে শব্দ গুলো দেখানো হবে একবার এর পরে আপনাকে সে শব্দ গুলো সম্পর্কে প্রশ্ন করা হবে এবংএবং আপনাকে সে শব্দের অর্থ বা সেটার আরবি মনে করতে হবে। এরপরে কার্ড ক্লিক করলে সেটার অর্থ দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো অ্যাপকে জানাতে হবে সে শব্দ আপনি জানেন নাকি জানেন নাহ। অনেকটা নিচের মতো।

এখানে নিচে দেখুন, রিড সেকশনে কয়েকটি সুরা এর পারসেন্টেন্স দেখা যায়। এখানে আমি মাত্র ৭০ টা শব্দ জানা হিসেবে মার্ক করেছি যেগুলো আমার ইতিমধ্যে শেখা আছে। আর এখান থেকে যখন আপনি সুরা পরবেন তখন এই অ্যাপ শুধুমাত্র সেসব শব্দের অর্থ দেখাবে যেগুলো আপনি জানেন না। এতে করে অজানা শব্দগুলোর অর্থ জেনে নিজে নিজেই যাতে অনুবাদ করা যায়।

কাদের জন্য?

এই অ্যাপটি আরবি পড়তে পারেন এমন মানুষের জন্যই উপোযোগি। এই অ্যাপটি আপনাকে কুরআনের আরবি শব্দ শেখাবে তবে আরবি পড়তে না পারলে এটি আপনার তেমন কোন কাজেই আসবে নাহ। তবে মিনিমাম আরবি জানলেই কাজ হবে।

উপসংহার

এই অ্যাপ এর মুল লক্ষ আরবি ভাষা শেখানো নয় বরং কুরআনের ভাষা শেখানো। যাতে কুরআন তিলাওয়াতের সময়ে আপনি সরাসরি বুঝতে পারেন এবং আলাদাভাবে অনুবাদ এর কোন প্রয়োজন না হয়। এবং কার্যকর ভাবে শিখতে হলে নিয়মিতো প্রাকটিস করার কোন বিকল্প নেই। তো কেমন লাগলে এই পোস্ট জানাবেন। আল্লাহ হাফেজ।

Zoeken
Categorieën
Read More
Tech
Buzz – OpenAI এর Whisper দিয়ে Audio থেকে Text ট্রান্সক্রাইব করার অসাধারণ AI টুল | Techtunes | টেকটিউনস
অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:58:28 0 9
Nulled
Digi V1.6 - Electronics Store WooCommerce Theme Download
Free Download Digi – Electronics Store WooCommerce Theme for WordPress CMS. Digi is...
By Nettumi 2026-09-18 04:06:06 0 26
Hacking Course
বিকাশ অ্যাপে অফার নোটিফিকেশন বন্ধ করার নিয়ম - Banglatech24.com
বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহারের কথা উঠলে, সবার আগে যার নাম আসে তা হলো...
By Nettumi 2026-09-25 09:38:13 0 3
Tech
কীভাবে উইন্ডোজ কম্পিউটার চালু করার সময় Recycle Bin স্বয়ংক্রিয়ভাবে Empty করবেন? | Techtunes | টেকটিউনস
দ্রুত ফাইল কপি – সেন্ডটু এর মাধ্যমে তানভীর সজীব
By Nettumi 2026-09-25 03:58:33 0 11
Nulled
Acelle v4.1.5 Nulled - Email Marketing Web Application PHP Script
Acelle v4.1.5 – Email Marketing Web Application Nulled PHP Script Free Download. Acelle...
By Nettumi 2026-09-17 18:30:37 0 46
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com