Sponsor

ESP32-তে LED, Resistor ব্যবহার

0
2

যে কোন LED সরাসরি কানেক্ট না করে এর সাথে রেজিস্টর ব্যবহার করতে হয়। রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কমানো বা বিদ্যুৎ প্রবাহে বাঁধা সৃষ্টি করা।

LED কানেক্ট করার জন্য Resistor কেন প্রয়োজন?

একটি LED হলো diode। এটি নিজে থেকে বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে যতটুকু বিদ্যুৎ দেওয়া হয়, ততটুকুই প্রবাহিত হয়। এ জন্য LED-কে সরাসরি voltage দিলে প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং LED নষ্ট হয়ে যেতে পারে। আর এই কারণে আমাদের একটা রেজিস্টর ব্যবহার করতে হবে।

রেজিস্টর কি

রেজিস্টরের বাংলা হচ্ছে রোধ। বাঁধা প্রধান করা। এখানে মূলত বিদ্যুৎ প্রবাহ বাঁধা প্রদান করাকে বুঝায়। যার প্রতীক হচ্ছে R। আর এর প্রতীক ওহম (Ohm বা Ω)। Voltage হলো চাপ, আর current হলো প্রবাহ। Resistor সেই প্রবাহকে নিয়ন্ত্রণ করে।

উপরে ছবিতে কয়েক রকমের রেজিস্টর দেখতে পাচ্ছি। এগুলোর একেকটার রেজিস্ট্যান্স একেক রকম। ভোল্টেজের উপর ভিত্তি করে একেক জায়গায় একেক মানের রেজিস্টর ব্যবহার করতে হয়। একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স মাল্টি মিটার দিয়ে মাপা যায়। আবার এদের গাঁয়ে থাকা কালার কোড থেকেও বের করা যায়। মাল্টি মিটার না থাকলে ইউটিউবে কিছু ভিডিও দেখে নিতে পারেন কিভাবে কালার কোড থেকে রেজিস্ট্যান্স বের করা যায়।

ESP32 বোর্ডে LED কানেক্ট করতে কত ওহমের রেজিস্টর লাগবে?

আমরা Ohm’s Law ব্যবহার করে কত মানের রেজিস্টর লাগবে, তা বের করতে পারি।

V = I × R

অথবা,

R = V / I

ESP32-এর GPIO output সাধারণত প্রায় 3.3V। একটি সাধারণ LED-এর forward voltage প্রায় 2V। একটা LED এর জন্য কতটুকু কারেন্ট (I) লাগবে, তা প্যাকেজের গাঁয়ে লেখা থাকে। আর তা সাধারণত 10 mA বা 0.01 A হয়ে থাকে। তাহলে রেজিস্টর লাগবেঃ

R = (3.3V - 2.0V) / 0.01A
R = 130Ω

130 ওহমের রেজিস্টর পাওয়া কষ্টকর। সাধারণত 220 Ω বা কাছাকাছি মানের রেজিস্টর সহজে পাওয়া যায়। তাই আমরা ঐ রেজিস্টর ব্যবহার করতে পারি।

আর যার সার্কিট উপরের মত হবে। এখানে রেজিস্টরের মান যত বাড়বে, LED ব্রাইটনেস তত কমবে। খেয়াল রাখতে হবে আবার বেশি কম যেন না হয়। তাহলে LED নষ্ট হয়ে যাবে।

Zoeken
Categorieën
Read More
Job
Can Data Predict the Outcome of a Football Match?
Before an important match, fans’ opinions are usually divided. Some believe in the current...
By Nettumi 2026-09-24 18:43:22 0 18
Nulled
Multi-Tenancy Laravel Admin SaaS v1.0.2 - Domains, Users, Role, Permissions & Settings PHP Script
Multi-Tenancy Laravel Admin SaaS v1.0.2 – Domains, Users, Role, Permissions &...
By Nettumi 2026-09-18 03:52:19 0 7
Nulled
Couponza v2.0.0 - Ultimate Coupons & Discounts Platform PHP Script
Couponza v2.0.0 – Ultimate Coupons & Discounts Platform PHP Script Free Download....
By Nettumi 2026-09-17 18:31:01 0 14
Nulled
ফোনের ব্যাটারি হেলথ দ্রুত কমে কেন, আয়ু বাড়ানোর কার্যকর উপায় | Techtunes | টেকটিউনস
Tuberadio একটি চমৎকার অনলাইন মিউজিক প্লেয়ার ইয়াসিন আরাফাত
By Nettumi 2026-09-21 05:23:14 0 28
Tech
Fake It Till You Make It
ছোট্ট একটি লেখা। একটা মানুষ যখন একটিবার Hello World প্রোগ্রামটি লিখে, যে কোন ল্যাঙ্গুয়েজে। তখন...
By Nettumi 2026-09-30 18:41:51 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com