Patrocinados

একের অধিক ক্লড একাউন্ট কম্পিউটারে ব্যবহার

0
20

কারো কারো হয়তো দুই বা এর অধিক ক্লড একাউন্ট ব্যবহার করা লাগতে পারে। যেমন অফিশিয়াল কাজের জন্য এবং পারসোনাল কাজের জন্য। আবার অনেক সময় লিমিট খেয়ে গেলে সেকেন্ডারি একাউন্ট ব্যবহার করা লাগতে পারে। এসব ক্ষেত্রে বার বার লগিন না করেও একাধিক একাউন্ট ব্যবহার করা যায়। দুই ভাবে কনফিগার করে নেওয়া যায়। CLAUDE_CONFIG_DIR ব্যবহার করে এবং claude-swap টুল ব্যবহার করে।

পদ্ধতি ১: claude-swap টুল ব্যবহার

সহজে করতে চাইলে claude-swap টুল ব্যবহার করতে পারেন। এই টুলটি CLI এবং VS Code Extension — উভয়ের সাথেই কাজ করে।

উইন্ডোজ, ম্যাক বা লিনাক্সে নিচের কমান্ড রান করলেই claude-swap ইন্সটল হয়ে যাবে।

pipx install claude-swap

অ্যাকাউন্ট যোগ করুন:

cswap add

অ্যাকাউন্ট সুইচ করুন:

cswap switch

সব অ্যাকাউন্টের লিস্ট দেখুন:

cswap list

ইন্টারেক্টিভ মেনু:

cswap tui

নোট: সুইচ করার পরে Claude Code / টার্মিনাল রিস্টার্ট করুন। ক্লডের VS Code Extension ব্যবহার করলে ঐ ট্যাব বন্ধ করে আবার চালু করুন।

পদ্ধতি ২:  CLAUDE_CONFIG_DIR ব্যবহার করে সেটআপঃ

Claude Code তার কনফিগ এবং সেশন ডেটা একটি নির্দিষ্ট ফাইলে রাখে। সাধারণত ইউজার ডিরেক্টরিতে .claude নামক ফাইলে। লগিন করলে এই ফাইলে সেশন ডেটা লেখা থাকে। নতুন আরেকটা ইউজার লগিন করলে আগেরটা রিপ্লেস হয়ে যায়। আর এর সমাধান হচ্ছে আলাদা আলাদা ইউজারের জন্য একাধিক ফোল্ডার তৈরি করে নেওয়া। এরপর CLAUDE_CONFIG_DIR এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে আলাদা ভাবে সেশন গুলো সেভ করে রাখা। এরপর কোন সেশন ব্যবহার করব, তা বলে দিলেই হবে।

Windows-এ সেটআপ

ধাপ ১: প্রথমে আলাদা কনফিগ ফোল্ডার তৈরি করুন

তার জন্য PowerShell ওপেন করে নিচের কমান্ড গুলো রান করুনঃ

New-Item -ItemType Directory -Path "$env:USERPROFILE\.claude-personal" -Force
New-Item -ItemType Directory -Path "$env:USERPROFILE\.claude-work" -Force

ধাপ ২: PowerShell প্রোফাইলে ফাংশন যোগ করুন

নিচের কমান্ড দিয়ে প্রোফাইল ফাইল তৈরি করুন:

notepad $PROFILE

যদি ফাইলটি না থাকে, তাহলে আগে এটি তৈরি করুন:

New-Item -Path $PROFILE -ItemType File -Force

ফাইলে নিচের লাইনগুলো যোগ করুন:

function claude-personal {
    $env:CLAUDE_CONFIG_DIR = "$env:USERPROFILE\.claude-personal"
    claude @args
}

function claude-work {
    $env:CLAUDE_CONFIG_DIR = "$env:USERPROFILE\.claude-work"
    claude @args
}

ফাইল সেভ করুন এবং PowerShell রিস্টার্ট করুন।

ধাপ ৩: প্রথমবার লগইন করুন

প্রতিটি অ্যাকাউন্টের জন্য একবার লগইন করতে হবে:

claude-personal   # এখানে প্রথম অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন
claude-work       # এখানে দ্বিতীয় অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন

ধাপ ৪: অ্যাকাউন্ট সুইচ করুন

এরপর থেকে শুধু কমান্ড পরিবর্তন করলেই হবে:

claude-personal   # ব্যক্তিগত অ্যাকাউন্ট
claude-work       # অফিস অ্যাকাউন্ট

Linux অথবা macOS-এ সেটআপ

ধাপ ১: আলাদা কনফিগ ফোল্ডার তৈরি

Terminal খুলুন এবং নিচের কমান্ড রান করে দুইটা ফোল্ডার তৈরি করে নিন:

mkdir -p ~/.claude-personal ~/.claude-work

ধাপ ২: Shell কনফিগে alias যোগ করুন

~/.bashrc (Bash) অথবা ~/.zshrc (Zsh) ফাইল ওপেন করুন:

nano ~/.bashrc
# অথবা Zsh ব্যবহার করলে:
nano ~/.zshrc

নিচের লাইনগুলো যোগ করুন:

alias claude-personal='CLAUDE_CONFIG_DIR=~/.claude-personal command claude'
alias claude-work='CLAUDE_CONFIG_DIR=~/.claude-work command claude'

ফাইল সেভ করুন (Ctrl+O, তারপর Enter, তারপর Ctrl+X)।

ধাপ ৩: টার্মিনাল রিলোড করুন

source ~/.bashrc
# অথবা Zsh হলে:
source ~/.zshrc

ধাপ ৪: প্রথমবার লগইন করুন

claude-personal   # প্রথম অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন
claude-work       # দ্বিতীয় অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন

ধাপ ৫: অ্যাকাউন্ট সুইচ করুন

এবার টার্মিনালে গিয়ে যে ফোল্ডারে কাজ করবেন, সে ফোল্ডারে গিয়ে নিচের কমান্ড দিয়ে নির্দিষ্ট একাউন্টে কাজ করতে পারবেন।

claude-personal   # ব্যক্তিগত অ্যাকাউন্ট
claude-work       # অফিস অ্যাকাউন্ট

Buscar
Categorías
Read More
Nulled
Listar FluxPro v1.3.5 - Directory & Classified Mobile App Full Solution Source
Listar FluxPro v1.3.5 – Directory & Classified Mobile App Full Solution Source Code...
By Nettumi 2026-09-17 18:26:57 0 48
Nulled
DTWeb v1.2 - Convert Website to a Flutter App | Multiple Webapp Support | Laravel Admin Panel Source Code
DTWeb v1.2 – Convert Website to a Flutter App | Multiple Webapp Support | Laravel Admin...
By Nettumi 2026-09-18 03:46:26 0 116
Tech
BINANCE থেকে স্পিন করে জিতে নিন রিওয়ার্ড (সর্বোচ্চ ১০০০$ পর্যন্ত )
আস্সালামুআলাইকুম, একটা campaign চলতেছে, আপনি যদি বিনান্স ব্যাবহার করেন এই ক্যাম্পেইন এ যোগ দিলে...
By Nettumi 2026-09-25 16:11:58 0 30
Nulled
eShop v3.2.0 - Multi Vendor eCommerce App & eCommerce Vendor Marketplace Flutter App Source
eShop v3.2.0 – Multi Vendor eCommerce App & eCommerce Vendor Marketplace Flutter App...
By Nettumi 2026-09-17 18:13:06 0 75
Nulled
Radio Lite v1.0 - Single Radio Streaming App Source Code
Radio Lite v1.0 – Single Radio Streaming App Source Code Free Download. Radio lite is a...
By Nettumi 2026-09-18 03:47:15 0 35
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com