Patrocinado

পজেটিভ vs নেগেটিভ এনার্জি

0
2

পজেটিভ মানুষের সাথে মিশলে পজেটিভ এনার্জি পাওয়া যায়। নতুন কিছু করার অনুপ্রেরণা পাওয়া যায়। হাসি বা কান্না যেমন সংক্রমক, তেমনি এই পজেটিভ এনার্জিও সংক্রমক। এই এনার্জি একজন থেকে আরেকজনের কাছে ​সঞ্চালিত হয়।

ঠিক এর উল্টো ঘটে নেগেটিভ মানুষের সাথে মিশলে। সারাক্ষণ মনে হতে থাকবে আমি ভুল কিছু করেছি কিনা। আমার দ্বারা সম্ভব না। আমি যোগ্য না। এমন আরো কত কিছু।
কারো সাথে মেশার পর যদি নিজের মধ্যে পজেটিভ পরিবর্তনের পরিবর্তে নেগেটিভ পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গ ত্যাগ করাই উত্তম হবে। আমরা যাদের সাথে মিশি, তাদের মত হয়ে উঠি। এটাই হিউম্যান নেচার।

এখন সবাই যদি পজেটিভ মানুষ খুঁজি, তাহলে নেগেটিভ মানুষের সাথে মিশবে কে? তাদেরও তো এগিয়ে নিতে হবে। আমরা একটা সমাজের অংশ। একা এগিয়ে যাওয়া যায় না। সবাইকে নিয়েই এগুতে হয়। যদি মনে করেন আপনি কারো জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন, তাহলে তা করা উচিৎ। অন্যকে সাহায্যের চর্চা করলে নিজেরও জন্যও কল্যাণ বয়ে আনে। নিজের উন্নতি ঘটে। সব কিছুই চর্চার ব্যাপার। আপনি যে বিষয় চর্চা করবেন, আপনার জীবন ঠিক সে ভাবেই গড়ে উঠবে। আর কাউকে সাহায্য করলে দরকারের সময় নিজেও এমন এমন যায়গা থেকে সাহায্য পাবেন, যা কল্পনারও বাহিরে ছিল।

জ্ঞান আলোর মত। একা একা জ্বললে কতটুকুই বা জ্বলবে। অন্ধকারে একটা জোনাকি পোকার মত মনে হবে। কিন্তু এই আলো পাশের জনের কাছে পৌঁছে দিলে সেও জ্বলে উঠবে। সে তার পাশের আরো কয়েকজনকে আলোকিত করতে পারবে। এভাবে সবাই যখন আপন আলোয় আলোকিত হবে, কত সুন্দরই না দেখাবে। একটা মাঠে এক সাথে অনেক গুলো জোনাকি দেখেছেন কখনো? কত সুন্দরই না দেখতে, তাই না? তবে যতটুকু পারা যায়, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে। তারা আলো জ্বালাতে না পারলেও আলো নিভিয়ে দিতে ঠিকই পারবে।

“There are two types of people who will tell you that you cannot make a difference in this world: those who are afraid to try and those who are afraid you will succeed.” — Ray Goforth

Pesquisar
Categorias
Leia mais
Nulled
Rasalina v1.0 - Personal Portfolio HTML5 Template Free
Rasalina v1.0 – Personal Portfolio HTML5 Template Free Download. Rasalina is a Creative...
Por Nettumi 2026-09-18 03:52:44 0 24
Nulled
Varient News and Magazine Script Nulled Free Download
Varient v3.0 Nulled – News and Magazine Script (Updated) Free Download. Varient is a...
Por Nettumi 2026-09-17 18:05:23 0 24
Tech
সাইন্স ফিকশন - ক্লোন
তুমি না মারা গেছো? – না তো। না, তুমি মারা গেছো। গত কাল, এখানেই। – কি বলছ তুমি, আমি...
Por Nettumi 2026-09-30 18:43:43 0 1
Hacking Course
পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে এগুলো অবশ্যই মেনে চলুন - Banglatech24.com
আমাদের দৈনন্দিন জীবনে পাওয়ার ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। আমরা সবসময় মোবাইল ফোন...
Por Nettumi 2026-09-25 09:46:39 0 14
Nulled
মাত্র 500 ডলারে 22GB VRAM এর দানবীয় GPU! টেক দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করল Modded RTX 2080 Ti! | Techtunes | টেকটিউনস
অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসেই darklord
Por Nettumi 2026-09-21 05:17:52 0 48
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com